আমার প্রিয় পোস্ট

নিজেকে উপলব্ধি করো। দেখবে কখন যেন ইশ্বর স্বয়ং এসে তোমার পাশে দাঁড়িয়েছেন

যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

শেয়ারঃ
0 0 0

ঠিক একবছর আগে বিডিআর হেডকোয়ার্টারে অর্ধশতাধিক বিভিন্ন র‌্যাঙ্কের সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল বিডিআর বিদ্রোহের আড়ালে। তখন কিছু লোকজন এবং ভারতবিরোধীরা দোষ দিতে শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থার, আর বাকিরা এ ঘটনার সাথে জামাত-শিবির এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা খুঁজে পায়। পিলখানা হত্যাকান্ডের ব্যাপকতা, ভয়াবহতা, এবং নৃশংশতা যারা ঐসময় পর্যবেক্ষন করেছিলেন তারা উপলব্ধি করতে পেরেছিলেন এঘটনার পিছনে ছিল অনেক সুদুরপ্রসারী পরিকল্পনা এবং অত্যন্ত নিবেদিত জনবল। ঐ ঘটনার তীব্রতা গোটা জাতির সাথে সেনাবাহিনীকেও প্রবলভাবে নাড়া দিয়েছিলো এবং দেশের ইতিহাসে আরেকটি সেনা অভ্যুত্থান ঘটে সামরিক শাসন জারি হবারও একটা ভীতিকর আশঙ্কা প্রবল হয়ে উঠেছিল মানুষের মধ্যে কয়েকদিনের জন্য।

এখন আসি কিছু জরুরী কথায়। ব্লগে কিছু মানুষকে আমি একটা কথা বলতে শুনেছি: "আওয়ামী লীগ সরকার গঠন করেছে ভারতের সাহায্য নিয়ে!" একবিংশ শতকের আলোকে এই ধারনা কতটুকু বাস্তব অথবা অবাস্তব সে আলোচনা আমি করবো না। আমার সিম্পল লজিকে যেটা আসে তা হলো হাইপোথেটিকালী যদি ধরেও থাকি ভারতের সাহায্য নিয়েই আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে, সেটার পেছনে ভারতের মোটিভ কি থাকতে পারে? নিশ্চয় ব্যাবসা-বানিজ্য অথবা কিছু কৌশলগত সুবিধা? তাই যদি হয়ে থাকে, তাহলে সরকারে আওয়ামীলীগ থাকলে ভারতের সুবিধা, না একটি সামরিক সরকার? বিডিআর বিদ্রোহ ঘটিয়ে, সরকারকে অস্থিতিশীল করে, এবং সামরিক অভ্যুত্থানের সম্ভাবনাকে জাগিয়ে তুলে ভারতের গোয়েন্দা সংস্থার কি কাঙ্খিত হওয়ার কথা একটি তথাকথিত সুবিধাজনক প্রতিবেশী সরকার থেকে তার নিজের দেশকে বঞ্চিত করা? যারা একই সাথে বলে আওয়ামীলীগ ভারতের তাঁবেদার সরকার, এবং বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, তারা কি স্ববিরোধীতা করছে না? না কি ইচ্ছাকৃতভাবে মানুষকে নির্বোধ মনে করে বিভ্রান্ত করার চেষ্টা করছে?

এবার আসি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথায়। অনেকেই বলে দেশের সামরিক বাহিনীকে দুর্বল করতে ভারতের স্বার্থ আছে। স্বার্থ অবশ্যই আছে। কিন্তু কর্নেল গুলজারের মত অসমসাহসী অফিসার, যিনি প্রায় একক প্রচেষ্টায় গ্রেপ্তার করেছিলেন একটি মৌলবাদী দলের শীর্ষনেতা বাংলা ভাইকে, তাঁকে হত্যায় ভারতের স্বার্থ নেই, কারন ইসলামি জঙ্গীবাদ ভারতেরও মাথা ব্যাথা। কর্নেল গুলজারের মত অফিসার বেঁচে থাকলে জামাত শিবিরের অসুবিধা, এবং সেই সাথে এ অঞ্চলে জঙ্গীবাদের দীক্ষাগুরু, আইএসআই-এরও। আরেকটি সুবিধা আছে পাকিস্তানের। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলাতে বাংলাদেশের সামরিক বাহিনীর সুনাম বাঙ্গালী অফিসারদের অবদানেই। বাংলাদেশ সামরিক বাহিনী এক্ষেত্রে পাকিস্তান সামরিক বাহিনীর আঞ্চলিক প্রতিদ্বন্ধী। তাই যদি হয়, এরকম একটা ষড়যন্ত্রের পেছনে তাদেরও হাত কি থাকতেই পারে না? এছাড়া মুক্তিযুদ্ধে বাঙ্গালী অফিসারদের অবদান এবং পাকিস্তান পক্ষ থেকে তাদের আনুগত্য পরিত্যাগের কারনে তাদের ওপর যুগ যুগ ধরে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রোশ টিকে থাকলে অবাক হওয়ার কোন কারন নেই। শুধুমাত্র প্রতিহিংসাও হতে পারে এখানে মূল মোটিভ।

এবার আসি শেষ কথায়। আমরা জানি কিরকম নৃংশতায় জামাতি ছাত্র সংগঠনসমুহ একাত্তরে দেশের বরেণ্য সন্তানদের হত্যা করেছিল। শুধুমাত্র প্রতিহিংসাপরায়ন, মগজধোলাইকৃত, এবং ধর্ষকামী পশুর পক্ষেই সম্ভব হত্যার পরও মৃতদেহের ওপর আক্রোশ প্রকাশ করা। এর প্রমান স্বাধীনতার পরপরই দেশের বিভিন্ন নালা-নর্দমা-খাল-বিলে ডাম্প করা অবস্থায় বাঙ্গালীর ক্ষতবিক্ষত, বিকৃত শবদেহ খুঁজে পাওয়া। ঠিক এ জিনিসটাই আমরা দেখেছিলাম গত বছর পিলখানায়। আদর্শগত আক্রোশ না থাকলে মৃতদেহের ওপর অমানুষিক নির্যাতন করে ম্যানহোলে ফেলে দেয়া সম্ভব নয়। কর্নেল গুলজারের মত অফিসারদের মৃতদেহের ওপর নির্যাতনের মাত্রা থেকে এটা বোঝা সম্ভব। পিলখানা ম্যাসাকারের পর আমাদের বাবা-চাচা-মামারা বলাবলি করেছিলাম এ ঘটনা আল বদর, আল শামস এর কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু বিডিআরে এরা আসবে কোথা থেকে? উত্তরটা প্রকাশ পেয়েছে সম্প্রতি নিজামীর একটি কথায়: "দেশকে অচল করে দেয়া হবে।" এ ধরনের আত্মবিশ্বাস তখনই আসতে পারে যখন কেউ জানে রন্ধ্রে রন্ধ্রে তার অনুসারীরা প্রবেশ করে অপেক্ষমান। আমরা জানি জামাতে ইসলামী দেশের সবচেয়ে সুদুরপ্রসারী রাজনৈতিক দল। রাজনীতিতে প্রবেশের সুযোগের পর থেকেই তারা ডালপালা ছড়িয়েছে দেশের প্রায় সব ক্ষেত্রে তাদের বর্তমান ছাত্র সংগঠন শিবিরের মাধ্যমে। সৈয়দ আশরাফুল ইসলাম কয়েকদিন আগে বলেছেন ছাত্রলীগে শিবিরকর্মীরা ঢুকেছে। কথাটা যতই হাস্যকর হোক, উড়িয়ে দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। জামাতের মত বুদ্ধিমান দল বাংলাদেশে আর একটিও নেই। দরকারমত যেন সবকিছু একসাথে অচল করে দেয়া যায় সেজন্য ছাত্র, প্রশাসন, পুলিশ, বিডিআর, আর্মী, এবং সরকারে নিজেদের লোক ঢুকিয়ে রাখা জামাতের জন্য কোন ঘটনাই ছিল না, বিশেষ করে গত বিএনপি সরকারের সময়ে, যখন জামাত ছিল সরকারেরই একটা অংশ। সে সময়ে বিডিআরে হাজার হাজার শিবির কর্মী ঢোকানো হয়নি এটা কে বলতে পারে? সম্প্রতি শিবিরের হাতে ছাত্রলীগ কর্মী হত্যার এই সিগনেচার স্টাইল আবার প্রমান করলো বিডিআর হত্যাকান্ড জামাত-শিবিরের হাতে হয়েছে এই অভিযোগ একদমই আকাশকুসুম কল্পনা নয়, অনেক বড় সম্ভাবনা আছে এটা সত্য হওয়ার। এবং কে বলতে পারে, বর্তমান সরকারের মধ্যেই হয়তো একটা ধূর্ত জামাত অংশ লুকিয়ে আছে। না থাকাটাই বরং অস্বাভাবিক হবে।

 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
হাসমত০০৯ বলেছেন: ভাইয়া, আবুবকর হত্যাকান্ড টা তাহলে ভয়ঙ্করভাবে কোন রকম?
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: লেখাটা তো ছিল শিবিরকে নিয়া। ছাত্রলীগের গুন্ডামি নিয়ে আইলেন কেন? শিবিররে কিসু কইলে গায়ে জ্বালা ধরে, তাই না?

২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: বলতে পারেন আজ পর্যন্ত ছাত্র লীগের হাতে কত ছাত্রলীগ মারা গেছে ? যদি সৎ সাহস থাকে উত্তর দিবেন ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আপনি না একটু আগে শিবিরের পক্ষ নিয়ে একটা ধানাই পানাই সাফাই মার্কা পোস্ট দিলেন? কাহিনি কি মামা? গা জ্বলে? ছাত্রলীগের কথা আমারে জিগান কেন? আমি কি কইসি হেরা ফেরেস্তা? লিখলাম তো শিবিরকে নিয়া। কোন সফট কর্নার আছে না কি শিবিরের লেইগা?

৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
সন্যাসী বলেছেন: সকল হত্যাকাণ্ডই ঘৃণ্য। শিবির করুক আর ছাত্রলীগ করুক। তবে শিবির শব্দটা বোধ হয় আরো বেশি ঘৃন্য যদি এর পিছনে জামাত শব্দটা যোগ হয়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৬

লেখক বলেছেন: এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম। ধন্যবাদ বোঝার জন্য

৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
কিরিটি রায় বলেছেন: ২৮ অক্টোবরের লাশ নৃত্য তাহলে আপনার ভাষায় ..(কোট)আপনার লৈখা থেকে)
----শুধুমাত্র প্রতিহিংসাপরায়ন, মগজধোলাইকৃত, এবং ধর্ষকামী পশুর পক্ষেই সম্ভব হত্যার পরও মৃতদেহের ওপর আক্রোশ প্রকাশ করা।"

তাহলে যারা ২৮ অক্টোবরের লাশ নৃত্য ঘটিয়েছে অর্থ্যাত আওয়ামীলীগ.. তাহলে কি হলো????!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: তাহলে যারা ২৮ অক্টোবরের লাশ নৃত্য ঘটিয়েছে অর্থ্যাত আওয়ামীলীগ.. তাহলে কি হলো????!!!


আরে ভাই বাংলা বোঝেন না? শিবির রে প্রতিহিংসাপরায়ন, মগজধোলাইকৃত, এবং ধর্ষকামী পশু বলসি। তাই বলে কি বলসি আওয়ামী লীগ ফেরেস্তা? শিবিরের বিরুদ্ধে কথা বললেই কেন মনে করেন আমি আওয়ামী লীগার? একটু নিরপেক্ষ হইতে পারেন না?

৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
আবদুল্লাহ্-আল-মামুন (সোহাগ) বলেছেন: যুক্তিসঙ্গত কথা কিন্তু এটা নির্বোধদের বোঝাবে কে?
৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৩
আবদুল্লাহ্-আল-মামুন (সোহাগ) বলেছেন: ছাত্রলীগের নামে যারা সন্ত্রাস করে তারাই হয়তো জামায়াতপন্থী ছাত্রলীগ। কিছুই বলা যায়না! জামায়াত খুব সেয়ানা মাল। মুক্তিযোদ্ধা পরিষদ করে মুক্তিযোদ্ধাকে লাথি মেরেছিল সে কথা আমরা ভুলিনি।
৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৬
রাজিব খান০০৭ বলেছেন: অনেকদিন পর একটা ভালো পোস্ট চোখে পড়ল।লেখককে দালালীতে নোবেল দেওয়ার দোআ করছি।
এবং একখান মাইনাস দিয়ে বিদায় নিচ্ছি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৪

লেখক বলেছেন: আসতেও তো বলিনাই

৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৯
ওরাকল বলেছেন: জনবলের দিক দিয়ে এ মিশনগুলোতে সামগ্রিকভাবে পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। আর কিছু বলতে হবে?

-> আপনার তথ্যের উতস কী ? কিছু দিন আগে ওবামা বৃহড় ১০ সেনা প্রেরনকারী দেশের প্রধানের সাথে সক্ষাত করেন। বাংলাদেশ থেকে হাসিনা গেলেও পাকিস্তানের থেকে কেউ যায় নি কারন ওরা বৃহত ১০ এর বাইরে:) 'পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান' -এই রূপ ডাহা মিথ্যা তথ্য আর কত গেলাবেন আমাদের ?

উত্তরটা প্রকাশ পেয়েছে সম্প্রতি নিজামীর একটি কথায়: "দেশকে অচল করে দেয়া হবে।" এ ধরনের আত্মবিশ্বাস তখনই আসতে পারে যখন কেউ জানে রন্ধ্রে রন্ধ্রে তার অনুসারীরা প্রবেশ করে অপেক্ষমান।

--> এমন পলটনী হুমকি হর-হামেশ খালেদা-হাসিনা ৯০ এর পর থেকেই আমাদের শুনিয়ে আশছেন। আর আপনার অনুমানই যদি সত্যি হয় তবে বলতে হবে সরকারের সকল অংশে জামাতের চাইতে দল/লীগের লোক জনই বেশী পরিমানে আছে।


সম্প্রতি শিবিরের হাতে ছাত্রলীগ কর্মী হত্যার এই সিগনেচার স্টাইল আবার প্রমান করলো বিডিআর হত্যাকান্ড জামাত-শিবিরের হাতে হয়েছে এই অভিযোগ একদমই আকাশকুসুম কল্পনা নয়, অনেক বড় সম্ভাবনা আছে এটা সত্য হওয়ার।

-> হুম হতে পারে এর পেছনে জামাতের হাত আছে। কিন্তু ৩ টা তদন্ত রিপোর্টের ১ টাও জনসমক্ষে প্রকাশ করা হয় নি। কেন ? সরকারের ভয় কিসে? আর্মির পরিচিত জনেরা আকারে-ইংগিতে সরকারের বিশেষ কিছু নেতার দিকেই আংগুল তুমছেন।

হ্যা সিগনেচার স্টাইলটা শিবিরের কিন্তু সমস্যা একটাই এটা আবার লীগও অনুকরন করতে শিখেগেছে :) শিবিরকে ফাসাতে অধ্যাপক তাহেরকে হত্যা করে একই কায়দায় ম্যানহোলে লাশ গুম করা হয়। পরে আদালতে প্রমানিত হয় শিবির নয় অধ্যাপক তাহেরের পূর্বপরিচিত লীগ কর্মিরাই এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে।


সুতরাং কল্পনার ফানুস উড়িয়ে আর হাতি-ঘোড়া না মেরে আসুন আমরা সকলেই সরকারকে চাপ দেই যেন আসল কালপিটকে খুজে বের করে দৃষ্টান্তমূলক স্বাস্তি দেয়। আর তদন্তের রিপোর্টগুল যেন জনসাধারনের নিকট প্রকাশ করে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২২

লেখক বলেছেন: হুমমমম এতক্ষনে কাজের কথা বলার একজন পাওয়া গেলো। বলসেন ভালোই, খারাপ না। সরকারের মধ্যেই হয়তো জামাতের লোক ঢুকে গেসে। সেকারনেই এখন আওয়ামীলীগকেও দেখতে পারি না। কিন্ত তাই বলে বিএনপি, জামাত ধোয়া তুলসীপাতা হয়ে যাচ্ছে না।

আরেকটা কথা: ডাহা মিথ্যা কথা গেলাচ্ছি না। আন্দাজে কথা আমি বলি না। কোন একটা পত্রিকাতে বছরখানেক আগে পরিসংখ্যানটা দেখেছিলাম। ইদানিং হয়তো পাকিস্তানের অবদান কমে গেসে। তাতে কি প্রমান হয়? বাকি পয়েন্টগুলার ব্যাপারেও মন্তব্য করেন। যেটার ভুল ধরসেন সেটা যদি ২০১০ সালের ক্ষেত্রে ভুলও হয়, মেইন থীমের তেমন কোন পরিবর্তন হচ্ছে না। না কি এখন সেটা প্রমান করার চেষ্টা করবেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: আপনার প্রশ্ন করা আমার পোস্টের অংশটা এডিট করে নিলাম। এখন দেখেন আর আপত্তি আছে কি না

৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৬
ওরাকল বলেছেন: হুম বুঝলাম খারাপ কিন্তু আওয়ামিলীগ, বিএনপি এরাও ত কোন অংশে কম যায় না, ৩ পার্টিই নিক্রিষ্ট হওনের দৌড়ে শামিল হইছে ৩ জনেই আবার ফার্স্ট ('নিক্রিষ্টতম') হইতে চায়।

বিএনপি ত জামাতরে কোলেই বসাইছে কিন্তু লীগ কি করতাছে ? নিজেরাই স্বীকার করছে জামাতের লোকজন লীগের ভেতর আছে। এটা কি জামাতের দোষ নাকি আওয়ামিলীগের ব্যার্থতা ? সম্ভবনা ২ টা -

১। ওনাদের অভিযোগ সত্য, আর যদি তাই হয় তবে ঢোল না পিটিয়ে এগুলারে ঝেটিয়ে বিদাই করা হোক। যারা দল ঠিক রাখতে পারেনা তারা দেশ ঠিক রাখবে কি করে?

২। নিজেদের ব্যার্থতা ও অপকর্ম ঢাকতেই কল্পিত 'জামাতি অনুপ্রবেশের' ব্লেম গেম।


@লেখক : আপনার মেইন থিমত হলো, পোস্টে বর্নিত সব অপরাধের জন্য জামাত দায়ী। কিন্তু প্রমান কই ?

বিডিয়ারের ঘটনায় জামাত জরিত থাকলে মন্ত্রী চিনি ফারুখের মখে তালা কেন ? গামাত ছাড়া দুনিয়ার তাবত সম্ভাবনার কথাই তিনি ইতিমধ্যে আমাদের শুনিয়ে ফেলেছেন।

আর রাজশহীর ঘটনার তদন্তই ত শুরু হয় নাই। আহত ছাত্ররা (সবই আবার লীগ কর্মি) শিবিরকে দায়ি করছে যেমন ভাবে অধ্যাপক তাহেরকে হত্যার জন্য দায়ী করা হয় শিবিরকে, যদিও তদন্তে লীগ কর্মীরাই ফেসেছে।

দ্রুত তদন্ত হোক, শিবির কর্মি/কর্মিরা দায়ী প্রমানিত হলে সকলকে ফাসি দেওয়া হোক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১৮

লেখক বলেছেন: রাইট। কিন্তু সমস্যা হচ্ছে, রক্তের মধ্যে জীবানু ঢুকে গেলে তাড়ানো কি এত সোজা? হয়তো আওয়ামী লীগের, বিএনপির ক্ষেত্রেও একই ঘটনা হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে শিবির কর্মীরা। ঐযে বললাম, জামাত অনেক দুরদর্শী দল।

চিনি মন্ত্রী ফারুক, এবং সাথে লীগের আরও কিছু লোক যে জামাতের ফিক্স করা লোক না তা কিভাবে বলি? আপনিও বলতে পারেন?

হ্যা, আমার মেইন থীম হলো তাই। পিলখানা হত্যার পেছনে জামাত-শিবিরের হাত আছে। প্রমান থাকলে তো আমি গোয়েন্দা বিভাগের কর্মকর্তাই হতাম, ভাই। চিন্তা করে দেখেন, পিলখানা ম্যাসাকারে সবচেয়ে বেশি লাভ হয়েছে কাদের। ভারত? সরকার? আর্মি? না জামাত-শিবির? মনে আছে জারদারী স্পেশাল কনভয় পাঠিয়েছিল হাসিনার কাছে যুদ্ধাপরাধী বিচার স্থগিত করতে? তার কিছুদিনের পরেই ঘটে পিলখানা ট্র্যাজেডি।

ছাত্রলীগ-ছাত্রদল মরুক, কিছু যায় আসে না আমার। আমার আসল চিন্তা শিবিরকে নিয়ে। কিছুদিন আগে টুকুর মাথা ফাটিয়ে দিলো নাকি ছাত্রদলেরই আরেক গ্রুপ। এমনকি হতে পারে না সেটা করেছিল ছদ্মবেশী শিবির কর্মীরা? এরা যে সবজায়গাতে ছড়িয়ে পড়েছে, মুখে স্বীকার না করলেও মনে তো স্বীকার করেন, না কি?

শিবির কর্মীরা না, যেই দায়ী হোক তাদের অনতিবিলম্বে ফাঁসী চাই। কিন্তু প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু অবসার্ভেশন থাকে। আমার অবসার্ভেশন বলে এসবকিছুর পিছনেই আছে ইসলামী ছাত্রশিবির।

১০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
নষ্ট ছেলে বলেছেন: রাজনীতিতে প্রবেশের সুযোগের পর থেকেই তারা ডালপালা ছড়িয়েছে দেশের প্রায় সব ক্ষেত্রে তাদের বর্তমান ছাত্র সংগঠন শিবিরের মাধ্যমে। সৈয়দ আশরাফুল ইসলাম কয়েকদিন আগে বলেছেন ছাত্রলীগে শিবিরকর্মীরা ঢুকেছে। কথাটা যতই হাস্যকর হোক, উড়িয়ে দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।

তাহলে ছাত্র রাজনীতির কারনে সবচেয়ে লাভবান হচ্ছে জামাত আর সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে আওয়ামী লীগ।
সংসদে এখন আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশের চেয়ে বেশি আসন, আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে তো আওয়ামী লীগেরই সবচেয়ে বেশি লাভ তাহলে সেটা করছে না কেন?
সৈয়দ আশরাফুল ইসলামের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা প্রমান করে দেখাক। যদি তাও না পারে তাহলে এমন একটা ভুদাই সংগঠন রেখে কি লাভ যারা একের পর এক আকাম-কুকাম করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২১

লেখক বলেছেন: ঐ শালারাও তো ক্রিমিনাল। ছাত্র রাজনীতি বন্ধ করলে অনেক এমপি'র পেটের ভাতের জোগান বন্ধ হয়ে যাবে না? এরা তো আর দেশের লাভ চায় না, সবার লক্ষ্য নিজের পকেটবৃদ্ধি করা।

১১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
জাতি জানতে চায় বলেছেন: @রাজিয়েল:
ভাই, আপনে আসলেই একজন বুদ্ধিজীবি! ভারত যদি না থাকত আর আম্বালীগ যদি গদিতে না বসত, তাইলে সেনাবাহিনীর হাত ধইরা বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরা যাইত আর নয়ত আফগানিস্তান হইত! আম-পাবলিকের চোখে পাওয়ার কম, নইলে তারা দেখত আম্বালীগের মধ্যে কিভাবে জামাত-শিবিরের পাবলিক ঢুকছে আর যতসব টেন্ডারবাজী-জেন্ডারবাজী, চান্দাবাজী, খুন-খারাবী করতাছে! বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান আর সোনার ছেলেদের পক্ষে এই ধরনের জঘন্য কাজ কি সম্ভব??
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৭

লেখক বলেছেন: ভাই খোঁচাটা কারে দিলেন? ঐ একটাই প্রবলেম আপনাদের। শিবিররে নিয়া কিসু বললেই মনে করেন আওয়ামীলীগের লোক। যদি আপনি অ-জামাতী হয়ে থাকেন, তাহলে একটু নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন তো, যা যা বলসি সেগুলা হতে পারে কি না? আর ছাত্ররাজনীতি বন্ধ করলে দেশের বেশিরভাগ লোকের সাথে সাথে আমিও খুশি হবো। কিন্তু বেগম জিয়ার মতো ঐরকম লোকদেখানো ছাত্রদল নিষিদ্ধ করলে মামা লাভ নাই! যা লাউ তাই কদুই থাকবো।

১২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫২
নওশাদ বলেছেন: না ভোট কে হ্যা বলার সময় এসে গিয়েছে। এই অধিকার কি এখনো বাংলাদেশের ভোটারদের আছে? এই রকম প্রশাসন আমরাই এনেছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২২

লেখক বলেছেন: রাইট

১৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৪
শয়তান বলেছেন: এ্যানালাইসিস ঠিকাছে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২২

লেখক বলেছেন: ঠিক আছে কি না জানি না। কিন্তু আমার এটাই মনে হয়েছে।

১৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩০
অমি রহমান পিয়াল বলেছেন: দুর্দান্ত পোস্ট। প্রিয়তে নিলাম। চিহ্নিত ছাগুগো গায়ে তো বিছুটি পাতা লাগায়া দিছোস ভাগিনা। চলুক। বিশ্লেষণে শতভাগ সহমত
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ, মামা! B-) B-) :) :)

১৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৪
নরাধম বলেছেন: "এবার আসি শেষ কথায়। আমরা জানি কিরকম নৃংশতায় জামাতি ছাত্র সংগঠনসমুহ একাত্তরে দেশের বরেণ্য সন্তানদের হত্যা করেছিল। শুধুমাত্র প্রতিহিংসাপরায়ন, মগজধোলাইকৃত, এবং ধর্ষকামী পশুর পক্ষেই সম্ভব হত্যার পরও মৃতদেহের ওপর আক্রোশ প্রকাশ করা।"



পোস্টে ভাবনার রসদ আছে যথেষ্ট।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৮
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: জামাত-শিবিরের গুষ্ঠি কিলাই, সুতরা; পোষ্টের অর্ধেকের সাথে একমত|

আর বিডিআর হত্যায় যে আম্মালীগ ১০০ ভাগ জড়িত সেইটা না বইলা জামাতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা দেখে হাসি পেল|

বিডিআর ম্যসাকারের আগে কিলাররা মিটি; করেছে:

১| তোরাব আলী|

২| লেদার লিটন|

৩| তাপস

৪|নানক

৫|আযম

৬| শেখ সেলিম|

৭| হাসিনার সাথে যমুনায় দুপুড়ের লান্চ শেষে রাতে ধর্ষন ও বাকী জীবিত অফিসারদের খুজে খুজে খুন করার পর নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য লাইট নিভিয়ে তিন মাইল যায়গা ফাকা করার ব্যাবস্হা যারা করলেন এরা সবাই আম্মালীগেরই রুই কাতলা|

দেশের জনগণকে বোকা ভাবেন.......??

হাসিনা যখন সেনা নিবাসে গিয়াছিল ২ হাজার আর্মি অফিসার সবাই আম্মালীগের নেতাদেরই হ্ত্যা কান্ডের জন্য দায়ী করেছে|

মি: রাজিয়েল ৩ টা তদন্ত কমিটি বিডিআর হত্যাকান্ডে কাদের দিকে অ;গুলি তুলেছে.......??

কার নামে ফাস হয়ে যাবার ভয়ে সেনা বাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না........???
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৮

লেখক বলেছেন: জানতেই তো চাই। কিন্তু আওয়ামী লীগ যে ১০০% জড়িত এত কনফিডেন্টলি কিভাবে জানেন? সোর্স দেন। এগুলা হয়ে থাকলেও তো অনেক ভিতরের খবর। আর্মী ইন্টেলিজেন্স ছাড়া সাধারন মানুষের তো এগুলা জানার কথা না। আর তাছাড়া জামাত একদমই জড়িত নেই এটাও এত কনফিডেন্টলি কিভাবে বলছেন?

১৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০০
অমি রহমান পিয়াল বলেছেন: এখন বুঝি কিছু দিন ধইরা তারা খালি ছাত্রলীগ ছাত্রলীগ করতেছিলো কেনো। আসলেই জামাত ঢুকছে এর মধ্যে, এমনি এমনি ওরা লাদায় ন। সবই পরিকল্পিত।

আর বিদ্রোহী রণক্লান্তের কথা ধরিস না। সে মুজিব-ভাসানী-জিয়ারে পছন্দ করে, মানে ধর্মেও আছে জিরাফেও, জামাত শিবিরের গুষ্টি কিলাই উনার সোহাগী কথা, ওইটা অন্তর থিকা বলেন না
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: হে হে হে হে। ঠিক আসে, ধরলাম না।

১৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১০
রোহান বলেছেন: এই পোষ্ট দেরী কইরা দেখলাম... ধুরো...

বুঝলাম না শিবিররে কিছু কইলে এন্টি আম্লীগারগো পিছের কোন ক্ষতে ঘষা লাগে???? আরে মামুরা তুমাগো এই ঘষার সুযোগ নিয়া জামাতে তুমাগো মাথা ভাইঙ্গা খাইয়া শেষ কর্তাছে এই বোধোদয় কবে যে হইবো.... জামাতের লেন্জা আঁচল থিকা খুইলা দিলে এই ইলেকশনে আরও কয়ডা সিট বেশী পাইতা... আফসুস...

আম্লীগ খারাপ বুঝলাম তাই বইলা শিবিররেও খ্রাপ হইতে হবে? এখন আম্লিগের ছেলেরা দশটা মানুষ মারছে, সো সংখ্যায় এগিয়ে থাকতে শিবিরের ৭২ - ৭৩ জনরে মাইরা ফালাইতে হবে???? লুকজনে টু দি পয়েন্টে না আইসা খালি তেনা পেঁচায় শিবির শব্দ আইলেই... আফসুস...

অট: কাইল চ্যানেল আই তেও দেখলাম এই সিগনেচার কিলিং এর লগে বিডিআরের একটা কমপারিজন টাইপ কমেন্ট করতে। নিউজের বলতাছিলো...
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: সেটাই আমারও কথা রোহান ভাই

১৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
রোহান বলেছেন: এক উস্তাদে দেখি পুরা ঘটনা নিজের চোক্ষে দেখছে, নাইলে এমুন ডিটেইলস এমুন কনফিডেন্টলি জানে ক্যামতে???? মিটিং এ আট নাম্বারে কি উনার নাম আছিলো নাকি? হুমম বৈদেশ থিকা ফুনে যুগাযুগ দিছিলেন মুনে হয়... কি আর কমু সবই ডিজিটাল তামাশা =p~
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~

২০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০
যুদ্ধবাজ বলেছেন: হাহাহা ছাত্রলীগে জামাত ঢুকচে! ব্যাফুক বিনুদন =p~ =p~ =p~
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮

লেখক বলেছেন: ক্যা? ছাত্রলীগ কি বার্লিন ওয়াল যে শিবির ঢুকতে পারবো না?

২১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: অমি রহমান পিয়াল বলেছেন:


আর বিদ্রোহী রণক্লান্তের কথা ধরিস না। সে মুজিব-ভাসানী-জিয়ারে পছন্দ করে, মানে ধর্মেও আছে জিরাফেও, জামাত শিবিরের গুষ্টি কিলাই উনার সোহাগী কথা, ওইটা অন্তর থিকা বলেন না


------------------>> যাক আমার অন্ত:রের কথা বুজার মানুষ তাইলে কেউ একজন আছে............ তো পিয়াল সাহেব: "হয় তুমি প্রিয় ছাত্রলীগের সন্ত্রাসী-খুনি নয় তুমি শত্রু শিবিরের কসাই" এই মনোভাবটা ত্যাগ করেন, খুব কষ্ট হবে তার পরও চেষ্টা করে দেখতে পারেন| শিবির কে পছন্দ করি না এটা প্রমান করতে আপনার প্রিয় ফ্যাসিষ্ট-কিলারে পরিপূর্ন ছাত্রলীগকে প্রশ;সা করতে পারবো না....।| সরি....!!!
২২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫১
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
ছাত্রলীগে শিবির ঢুকছে স্বীকার করলেন এবার বলুন,
আওয়ামীলীগের মন্ত্রীসভায় কয়জন জামাত ঢুকছে.........?????????
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: স্বীকার করলাম মানে? ছাত্রলীগ-আওয়ামীলীগ-শিবির-বিএনপি কেউই আমার সম্পত্তি না যে ওদের কারো কুকীর্তির দায় আমার স্বীকার করার কথা। এখানে আমার স্বীকার করার বা না করার কি আসে? কি ইমপ্লাই করতে চাচ্ছেন? দয়া করে গায়ে পইড়া ঝগড়া করতে আইসেন না। কিছু বলার থাকলে নিজের পোস্ট দেন। আপনার মতের অনেক লোক পাবেন, অনেক প্লাসও পাবেন। চিন্তা নাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬
রাজীব বলেছেন: "একটি মৌলবাদী দলের শীর্ষনেতা বাংলা ভাইকে, তাঁকে হত্যায় ভারতের স্বার্থ নেই, কারন ইসলামি জঙ্গীবাদ ভারতেরও মাথা ব্যাথা। কর্নেল গুলজারের মত অফিসার বেঁচে থাকলে জামাত শিবিরের অসুবিধা, এবং সেই সাথে এ অঞ্চলে জঙ্গীবাদের দীক্ষাগুরু, আইএসআই-এরও"

একটি কথা মনে হয় মিস হয়ে গেছে, শায়খ রহমানকে গ্রেফতার করে যেমন আইএসআইয়ের বিরাগভাজন হতে হয়েছে তেমনই একই কারনে কর্নেল গুলজারের মত অফিসারকে শায়খ রহমানের নিকট আত্মীয় মির্জা আজমের বিরাগভাজনও হতে হয়েছে।

যখন প্রতিশোধ মিশন চলছিল তখন শায়খ রহমানের নিকট আত্মীয় মির্জা আজম বিডিআর সীমানার ঠিক বাইরাই ছিলেন ও সব দেখভাল করছিলেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: হতেই পারে। অবাক হওয়ার কিছুই নেই।

২৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৬
গরম কফি বলেছেন:

আপনার ব্লগে খালি শিবিরের চাটার দলেরা চরে বেড়াচ্ছে। যুক্তি খন্ডনের মুরাদ নাই লাদি ত্যগ করে ভরিয়ে দিলো।
আরে শিবির জদি ছাত্রলিগের মত একক ভাবে নির্বাচিত হতো তাহলে দেশে কিবর্বতা হতো সেটা একবার কেউ কি ভেবে দেখেছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫২

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

২৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪০
মামুন_চট্টগ্রাম বলেছেন: প্রথমত, জামাত বলতে কোন দল বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। পত্রপত্রিকা পড়ে যতটুকু জানতে পারা যায় তা হলো দলটির নাম পূর্বে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক দলগুলোর রেজিষ্ট্রেশন নিয়ে যখন কথা উঠল তখন দলটির নাম পরিবর্তিত হয়ে হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী (সংক্ষেপে জামায়াত বলা যেতে পারে)। দ্বিতীয়ত, বিডিআর বিদ্রোহের সাথে আইএসআই কিংবা ‌ এর যোগসাজশ থাকা অস্বাভাবিক নয়। তবে কিনা গোয়েন্দা সংস্থা বলে কথা। রাজিয়েল ভাই নিশ্চয়ই স্বীকার করবেন ভারত বর্তমান সময়ের সবচেয়ে Emerging Power। আর বাংলাদেশের সীমান্ত ভারতের সাথে না পাকিস্তানের সাথে তা প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরাও জানে। আর বিডিআর দুর্বল হলে পাকিস্তানের কি লাভ হবে তা তো বুঝতে পারছি না। আজকের পত্রিকায় পড়লাম বিডিআর এখনও পুণর্গঠিত হয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারছে না।

একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে আমরা পরস্পরকে গালাগাল না দিয়ে একসাথে কাজ করতে পারলে ভাল হত। গত এক সপ্তাহ ধরে বিডিআর বিদ্রোহের ব্যাপারটি আবারো উঠে এসেছে এবং মামলাটিকে চাঙ্গা করে তোলার চেষ্টা করা হচ্ছে।

আমার ব্যক্তিগত মতামত হল দোষী ব্যক্তিকে অবশ্যই শান্তি দেওয়া উচিত। কিন্তু যদি দোষী ব্যক্তিরা কোন দলের পক্ষের কেউ হন তবে কি সুকৌশলে তা ধামাচাপা দেওয়া হবে?

যুদ্ধাপরাধী প্রসঙ্গটাই ধরা যাক না। কেন আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে এ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখল না? কেন সেক্টর কমান্ডারস ফোরাম কিংবা প্রজন্ম একাত্তর জোরালো দাবী তুলল না? আর কেনই বা এখনও বিচার শুরু হচ্ছে না? যৌক্তিক ব্যাপারতো আসলে এই যে আগেই যদি বিচার হতো তবে অনেক যুদ্ধাপরাধীকেই বিচারের কাঠগরায় দাড় করানো যেত যারা বিগত দশ বছরে মারা গেছে। এমনও তো হতে পারে অনেক প্রত্যক্ষদর্শী যারা যুদ্ধাপরাধীদেরকে চিনতেন তাদেরও অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন বিগত দশ বছরে।

আর জঙ্গিবাদ সম্পর্কে ভারতের ও আমাদের সহাবস্থান কতটা সহায়ক হবে জানিনা তবে কেন যেন মনে হয় অনেকেই চান জাতিসংঘ বিষয়টাতে হস্তক্ষেপ করুক আর বাংলাদেশ হোক আরেকটি ইরাক কিংবা আরেকটি আফগানিস্তান। আর যে ভারত আমাদের ফারাক্কা চুক্তি মোতাবেক পানি দেয়না কিংবা টিপাইমুখে বাঁধ দিয়ে পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করতে যায় তাদেরকে বন্ধু ভাবতে অন্তত আমি পারব না।

শেষ পর্যন্ত এমন যেন না হয় যে ভারত বাংলাদেশকে সামরিক সহযোগিতা দিতে রাজি হয়ে যায় যেমনভাবে আমেরিকা আফগানিস্তান অথবা ইরাকের সফল সরকারগুলোকে দিয়ে যাচ্ছে!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৩

লেখক বলেছেন: মাত্র অফিস থেকে আসলাম। যুক্তিতর্ক করতে ইচ্ছা করছে না। এবার বইমেলা থেকে কেনা কয়েকটি বইয়ের নাম দিচ্ছি। কিনে পড়ে ফেলেন। সূক্ষ বিচারশক্তি থাকলে আপনার এ মন্তব্যের বেশির ভাগ অংশের জবাব পেয়ে যাবেন। শুভেচ্ছা।


১। সশস্ত্র বাহিনীতে গনহত্যা: ১৯৭৫ থেকে ১৯৮১ (লেখক: আনোয়ার কবির)

২। ১৯৭১: আমেরিকার গোপন দলিল (লেখক: মিজানুর রহমান খান)

৩। পাকিস্তানি জেনারেলদের মন: বাঙ্গালী বাংলাদেশ মুক্তিযুদ্ধ (লেখক: মুনতাসির মামুন)

২৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৪
মামুন_চট্টগ্রাম বলেছেন: আশা করি ভাষা আন্দোলনের এই মাসে সবাই সুন্দর ভাষায় কথা বলবেন। এ ভাষা আমার আপনার প্রাণের ভাষা। অশ্লীল ভাষা ব্যবহার করে ভাষাকে কলঙ্কিত করা মনে হয় উচিত হবে না।
২৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৫
আলিফ মাহমুদ বলেছেন: ভাইজান, পার্বত্যচট্রগ্রামে ভারত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে কেমতে? ভারতীয় কমান্ডো এই দেশে বিনা অনুমতিতে আসে কেমতে? আবার নাকি ট্রাফিকও নিয়ন্ত্রন করে। কেমতে কি? পিলখানায় সরকারের ব্যর্থতায় জনগন আর বিরুধী দল খেইপা গেলে ভারত কেন প্যারাট্রুপার দিয়া সরকাররে রক্ষা করার কথা কয়? আমারে খালি এইগুলি বুঝায়া কন.. ভারত কেন আওয়ামীলীগরে রক্ষা করার জন্য এত মরিয়া? কেমনে কি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: লেখক বলেছেন: আলিফ মাহমুদ বলেছেন: পিলখানায় সরকারের ব্যর্থতায় জনগন আর বিরুধী দল খেইপা গেলে ভারত কেন প্যারাট্রুপার দিয়া সরকাররে রক্ষা করার কথা কয়?

জনগন আর বিরোধী দল খেপলো কখন? জনগন তো প্রথম ৩-৪ দিন মিডিয়ার সাথে বিডিআর জওয়ানদের গলায় গলা মিলায় হুঙ্কার দিতেসিলো আর আর্মীরে গালাগালি দিয়া চৌদ্দগুষ্ঠী উদ্ধার করতেসিলো। এত তাড়াতাড়ি ভুইলা গেলে চলবো না কি মামু? পরে আসল কাহিনী দেইখা আপনার জনগন যেই চোখপাল্টি দিলো তা কি ভুইলা গেসি? আর খালেদা জিয়া তো ২-৩ দিনের আগে মিডিয়ার সামনেই আসেননাই। বিএনপির একটা নেতারেও তো দেখলাম না পিলখানা গেসে মধ্যস্থতা করতে। নানক, মির্জা আজম না হয় মানলাম ষড়যন্ত্রের রূপকার ছিল, কিন্তু এরশাদ মামা? উনি তো ঠিকই ছুইটা গেসিলো, হোক না নিজের ভাইগ্নার জন্য। আর্মীর সাথে যতই শীতল সম্পর্ক থাকুক আওয়ামীলীগের, সামরিকবাহিনীর সবচেয়ে ক্ষতি করসে জিয়াউর রহমানই, শেখ মুজিব না। বেগম জিয়া আর তার পোলা আর কত ভাল হইবো? একটা বইয়ের নাম দিলাম। কিনা পইড়েন। অনেক কিসু জানতে পারবেন।

সশস্ত্র বাহিনীতে গনহত্যা: ১৯৭৫ থেকে ১৯৮১ (লেখক: আনোয়ার কবির)

২৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৬
নাঈম বলেছেন: অনেকদিন পর ব্লগে একটা যুক্তিনির্ভর পোষ্ট পরলাম.......
৩০. ২০ শে মার্চ, ২০১০ ভোর ৪:২৩
তাজ উদ্দীন সুমন বলেছেন: আমি স্বিকার করি জামাত শিবিরের কখা শুনলে গায়ে জ্বালা ধরে যাই। কারন যারা তাদের বিরুদ্ধে কথা বলে তারা কোন ভাল মানুষ? এখন ছাত্রলীগ কি করছে না।? খুন ডাকাতি ধর্ষন কোন দিক থেকে তারা শিবির থেকে ভাল?????????????? শিবির রগ কাটলে তারা জ্বিবা কাটছে। পিলখানার হত্যাকান্ডের পর সেনা অফিসাররা শেখ হাসিনা কে কি বলেছিল আপনারা না শুনলেত্ত দেশের অনেক মানুষ শুনেছে। যদিত্ত সাইড গুলি ব্লক করেদিয়েছে বাংলাদেশের জন্য কিন্তু আমরা দেশের বাহিরে থাকাতে শুনেছি।
২১ শে মার্চ, ২০১০ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ছাত্রলীগের কথা কেন আসলো এখানে? আমাকে কি দেখেছেন ছাত্রলীগের গুনগান করতে?

৩১. ১৩ ই জুন, ২০১০ বিকাল ৪:০৫
ব্ল্যাকমেটাল বলেছেন: আপনি অনেক্কিছু এজিউম করে তারপর এই থিসিস ডেভেলপ করেছেন। আপনার এই থিসিস 'buy' করলাম না।
কেন জানেন?
সেটা বললাম না। কারণ আমার তথ্যের উৎসও আপনার মতই নাজুক। সেজন্য পোস্ট বানিয়ে বাহবা নেয়ার চেষ্টা করছি না। আপনার লেখা political manipulation ছাড়া কিছুই নয়।
১৪ ই জুন, ২০১০ সকাল ৭:৩৩

লেখক বলেছেন: ও আচ্ছা। ঝানতাম না

৩২. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৪
আই কবির বলেছেন: সমস্যা একটাই লাদি আর লাদি ..................
শীবির এর বিরুদ্বে কিছু বললে বিএনপি আওয়াজ দেয় ।

আপনে জামাত এর ওয়েব এ গেলে দেখতে পাবেন পেয়ারা পাকিস্তানের এম্বাসিতে একটা বড় ছাগল বেনজিরের মৃত্যুতে কষ্ট পাইয়া কি জানি লেখতাছে । এরকম ত আর অনেক দেশের নেতা মারা গেছে তাগো কোন এম্বাসিতে যাইয়া দুঃখ দেখাই নাই । শুধুমাত্র পাকিস্তান বইলা ওদের কষ্ট একটু বেশী । এবার বলবে মুসলিম দেশ তাই, আরে এতবড় সুনামি হইল - কোন ছাগলেরে দেখলাম না ইন্দনেশিয়ার এম্বাসিতে যাইয়া দুঃখ দেখাইতে । আসলে আমরা (জামায়াত) পাকিস্তান বলতে গদগদ ।তাই আমারও সন্দেহ হয় , সবকিছুর মূলে জামায়াত ।

ওরা তো ওদের প্রকাশিত বই ছাড়া অন্য কোন বইয়ের নাম ই জানে না বা কিনে পড়বে না কারন যদি ওদের ভূল ভেংগে যায় ।

ধন্যবাদ সুন্দর পোষ্ট এর জন্য ।
২৮ শে জুন, ২০১০ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। আমার এই পোস্ট তো ছাগু লাদিতে ভরে গিয়েছে।

 

মোট সময় লেগেছে ১.০১৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সৃষ্টির পথে এসো। শুধু সেটাই তোমাকে রক্ষা করতে পারে, এবং সন্ধান দিতে পারে প্রকৃত গন্তব্যের
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই