somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত ও মিয়ানমারের দাবি স্বীকৃত হলে বিরাট সমুদ্রসীমা হারাবে বাংলাদেশ

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবেশী দেশগুলো তৎপর হলেও সরকারের নিষ্ক্রিয়তায় সমুদ্রসীমার ওপর নিয়ন্ত্রণ হারাতে বসেছে বাংলাদেশ। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কয়েকজন বিশেষজ্ঞ ও বিশিষ্ট নাগরিক এ উদ্বেগ প্রকাশ করেন। 'বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি' আয়োজিত ওই সম্মেলনে বক্তারা বলেন, খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরের মোটামুটি সব ব্লকই ভারত ও মিয়ানমারের 'দখলে' চলে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের দাবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নির্ধারিত ২৮টি ব্লকের অধিকাংশই বাংলাদেশকে হারাতে হবে।

জাতিসংঘ সনদ অনুযায়ী মিয়ানমার ও ভারতের দাবি ঠিক নয় মন্তব্য করে এতে বলা হয়, সমুদ্রসীমার ওপর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারকেও আরো উদ্যোগী হতে হবে।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "আমরা গভীর বিপদে আছি। তেল-গ্যাস, সমুদ্রবন্দর ও টিপাইমুখ নিয়ে সমস্যা আছে। আবার সমুদ্রসীমার ওপরও অধিকার হারাচ্ছি।" তিনি বলেন, " ভারত ও মিয়ানমার তাদের সমুদ্রসীমানা তৈরি করেছে, অথচ আমাদের সরকার আসে আর যায়।" এক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলোকে 'উদাসীন' আখ্যায়িত করে তারও সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক। এ নিয়ে দেশের ভেতরে ও বাইরে জনমত তৈরি করার তাগিদ দেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "স্বাধীনতার পর আমাদের সরকারগুলো সার্বভৌমত্ব ও সমুদ্রসীমা রক্ষায় দায়িত্ব পালন করেনি। এ সুযোগে ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। "২০০১ সালের পর সমুদ্রসীমা নির্ধারণের বিষয়ে কোনও উদ্যোগ দেখিনি। এ জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হলেও এ যাবত তাদের কোনও বৈঠক হয়নি। সমুদ্রসীমার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও কোনও নজর ছিল না।"

অন্যদের মধ্যে বক্তব্য দেন পানি বিশেষজ্ঞ ড. ইনামুল হক, অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এ অধ্যাপক বলেন, "ভারতীয় বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে মিয়ানমার তাদের সমুদ্রসীমা নির্ধারণ করছে। আর ভারত তাদের নিজেদের কাজ তো করছেই। উদ্যোগ না নিলে বাংলাদেশের আয়তনের চেয়ে তিনগুণ এলাকা ভারত ও মিয়ানমারের কর্তৃত্বে চলে যাবে।" সমুদ্রসীমা রক্ষায় তৎপর হওয়ার জন্য আনু মুহাম্মদ সরকারের প্রতি তাগিদ দেন।

এক্ষেত্রে আইন সংশোধনের পরামর্শ দেন বিচাপরতি গোলাম রব্বানী। তিনি বলেন, "সমুদ্রসীমা নির্ধারণে ১৯৭৪ সালে যে আইন করা হয়েছিল তা ত্র"টিযুক্ত। এটি সংশোধন করতে হবে।"

'বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি'র আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, "ভারত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলের বিরাট অংশ এবং মহীসোপানের পুরোটাই তাদের সমুদ্রসীমা বলে দাবি করেছে। আমরা এর প্রতিবাদ করছি।" ভারতের এই দাবির সঙ্গে পাল্লা দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে নূর মোহাম্মদ বলেন, "বিষয়টি সহজসাধ্য নয়। আর আমাদের এ সংক্রান্ত কোনও প্রতিষ্ঠানও নেই। সমুদ্র নিয়ে একটি মন্ত্রণালয় বা বিভাগ তৈরি করা দরকার। তা না হলে কমপক্ষে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা প্রয়োজন।"

তিনি বলেন, "ভারত ও মিয়ানমার যেভাবে দাবি করেছে, তাতে বাংলাদেশে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য যে ২৮টি ব্লক নির্ধারণ করে দরপত্র আহ্বান করেছিল, মোটামুটিভাবে তার একটিও পাবে না। খুব বেশি হলে ২/৩ টি পেতে পারে। আর গভীর সমুদ্রে কোনও কর্তৃত্বই থাকবে না।"

তথ্যসূত্রঃ bdnews24.com
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×