তুমি যদি আস ভোরবেলায়
মেঘে মেঘে ভাসাবো তোমায়,
আস যদি শ্রাবণ বেলায়
ভেজাবো তোমায় বর্ষন ভেলায়।
তুমি যে সোনা রোদের স্বপ্নের মেয়ে,
দেখেও মেটে না সাধ অবাক চোখে চেয়ে।
হঠাৎ আস যদি কোন রোদেলা দুপুরে
কেটে যাবে সময় গল্প করে,
দেখো যদি গোধূলির রঙ
স্বপ্নীল করে দেবো তোমার মন।
তুমি যে সোনা রোদের স্বপ্নের মেয়ে,
দেখেও মেটে না সাধ অবাক চোখে চেয়ে।
এসে দেখো যদি বইছে উদাসী হাওয়া
মনে রেখো সেটা হবে বিশাল পাওয়া,
রাতের নিঝুম উদাসী জ্যোৎস্নায়
নীলাঞ্জনা সাজিয়ে দেখবো তোমায়
তুমি যে সোনা রোদের স্বপ্নের মেয়ে,
দেখেও মেটে না সাধ অবাক চোখে চেয়ে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




