এ জীবনও কেটে গেলো দুচোখেরই জলে,
তবু আজও হলো না তোমাকে যাওয়া ভুলে।
রাতের ঐ আকাশে দেখে শুকতারা,
একেলা একেলা গেলো এ জীবন সারা।
মেঘে মেঘে পার হলো কত যে বেলা,
তবু শেষ হলো না বেদনারই জ্বালা।
মনে কি পরে না তোমার স্মৃতিরও সে মালা,
চোখে যেনো ভাসে আমার বরষারই ভেলা।
রাতের ঐ আকাশে দেখে শুকতারা,
একেলা একেলা গেলো এ জীবন সারা।
রাত শেষে ভোর হয়ে কত সকাল হাসে,
আমার জীবন তবু আঁধারেই ভাসে।
এভাবেই কেটে যাবে আরও কতদিন,
তবু শেষ হবে না দুঃখেরও সে বীণ।
রাতের ঐ আকাশে দেখে শুকতারা,
একেলা একেলা গেলো এ জীবন সারা।
এ জীবনও কেটে গেলো দুচোখেরই জ্বলে,
তবু আজও হলো না তোমাকে যাওয়া ভুলে।
রাতের ঐ আকাশে দেখে শুকতারা,
একেলা একেলা গেলো এ জীবন সারা।
একেলা একেলা গেলো এ জীবন সারা।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



