
দু'পায়ের নিম্নভাগ পুঁজ ব্যাথায় প্রচন্ড টিসটিস করছে অনবরত,আজব!হাঁটব কি করে?আমি তো দাঁড়াতেই পারছি না।সামনে দেখছি সাগরের জল,হুহ সেটাতো কবেই ফিকে হয়ে গেছে,আমার চোখের জলের কাছে।
আর তুমি শুধু স্ট্যাচু দাঁড়িয়ে রইলে নির্বাক নিস্পলক অবলীলায়,অথচ তোমাকে একটু ছোঁবার জন্য পথের পথ হাঁটতে হাঁটতে আমি শেষ শক্তি প্রয়োগ করেও দাঁড়াতে পারছিনা,তবুও তুমি দূরালয়েই রইলে না পাওয়ার অনেক উর্ধ্বের একজন হয়ে......
চোখের দু'পাতা এত্ত ভারী হয়ে উপুড় হয়ে রয়েছে তো রয়েছেই শুধু তোমাকে দেখার এতটুকু স্বপ্নে।হাহা আজকাল নিঃস্বতাও লজ্জাবোধ করে আমার নিঃস্বতা দেখে।
জীবনী শক্তিটুকু ক্রমেই সারারাত জ্বলে থাকা প্রদীপের মতই নিস্তেজ প্রায়,আর তুমি?তা কি আর বলতে?নিজের প্রেক্ষাপটে তুমি দিব্যি আছ।কি যায় আসে তোমার,কে কাঁদছে নিভে যাচ্ছে জীবনীশক্তি কিংবা অবুঝের মতো হাত বাড়ায়ে দাঁড়িয়ে আছে তোমাকে পাবার আশায়......
তুমি তো শুধু চাওয়ালেই তোমায় চাওনি তো কাউকেই,ভালোই তো বাসালে বাসোনি তো কাউকেই......
সরিষা কিংবা রাইয়ের ছোট্টছটা অনুভূতিও যদি জন্মাতে এই আমার জন্য,আমি হয়তো সাগরের বেলাভূমিতে প্রাসাদ গড়ার খানিকটা স্বাদে বিভোর হলেও হতে পারতাম,যদিও তা ঢেউয়ের আঁচড়ে ভাংতে পারে যখন তখন।
কিন্তু কি আর করা??সরিষা বা রাইয়ের মতোও চাইলেনা আমাকে!!!
কখনো না,তখনো না,আর এখন???প্রশ্নই আসে না!!!!!!!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





