somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্তৃপক্ষের কাছে ১৫২ জন ব্লগারের খোলা চিঠি (ব্লগারগন, কিছুক্ষনের জন্য আপনাদের মনোযোগ আকর্ষন করছি।)

১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় কর্তৃপক্ষ,
সামহোয়্যার ইন ব্লগ আমাদের অতি প্রিয় একটি কমিউনিটি। বাংলা ব্লগিংয়ে নতুন দিগন্ত উন্মোচনকারী এই ব্লগটির প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। নতুন দিগন্ত উন্মোচনকারী শব্দটার মধ্য দিয়ে, এই ব্লগটির গ্রহনযোগ্যতাকে তুলে ধরা যাবেনা। আসলে ব্লগিং জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে বাঙালি জাতিকে যেটি, এটা সেই ব্লগ।
শুরু থেকে এ পর্যন্ত ব্লগটির চলাফেরায় নানান উত্থান-পতন হয়েছে। উত্থান বলতে বুঝিয়েছি, ব্লগের ফ্যাসিলিটিজ। সামুর ডেভলপারদের নিরলস প্রচেষ্টায় এটা দিন দিন যোগ্য থেকে যোগ্যতর হতে চলেছে।
সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন ব্লগারদের সংখ্যা। কিন্তু সেই সাথে এও লক্ষ্যনীয় যে, দিন দিন সামুর মেধাবী ব্লগাররা ব্লগ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন।
পতন বলতে সেই দিকটাকেই ইনডিকেট করেছি। যারা অভিমান করে চলে যাচ্ছেন, তাদের সম্পর্কে কিছু বলার নেই। কর্তৃপক্ষেরও তাদের জন্য কিছু করার নেই। কিন্তু তুচ্ছ কারনে যাদের ব্লগ বাতিল করা হয়েছে, তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা।
আমরা হতাশ হয়ে লক্ষ্য করছি, বর্তমান ব্লগ খুব বেশি মানহীন লেখায় ভূগছে। মানসম্পন্ন লেখা এবং আলোচনা-সমালোচনায় ভরা আগের সেই পরিবেশে এখন অনুপস্থিত। নতুন আসা ব্লগাররাও একবাক্যে সেটা স্বীকার করেন।
সামুর অলংকার তার ব্লগাররাই। আমরা বিশ্বাস করি সামুর মডারেশন প্যানেল গনতান্ত্রিক পন্থা অবলম্বন করে চলে। তাই কারো ব্লগ বন্ধ করে দিয়ে তার টুঁটি চেপে ধরার মতো গর্হিত কাজ না করলেই আমরা খুশি হই।

কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, এই গর্হিত কাজটিই কর্তৃপক্ষ কয়েকজন ব্লগারের সাথে করেছেন। এখানে কারো নাম উল্লেখ করছিনা, কারন তারা ভালো করেই জানেন, আমরা কাদের কথা বলছি।

এই ব্লগবাড়িতে পা রাখার সাথে সাথে মনে করি, বাড়িটির একজন সদস্য হয়ে গেলাম। তাই কোনো সদস্যদের অনুপস্থিতি আমাদের দুঃখ দেয় বৈকি। আমাদের এটুকু অন্তত জানার অধিকার আছে যে, কি কারনে কোনো সদস্যকে সরিয়ে দেওয়া হলো।

অনেকেই অনেকভাবে আপনাদের বুঝিয়েছেন, কিন্তু কর্ণপাত করেননি। তাই আমরা সবাই একজোট হয়ে আপনাদের কাছে এই দাবি তুললাম। যদি গনতান্ত্রিক পন্থায় মডারেশন করে থাকেন, আশা করি সমুচিত পদক্ষেপ নিবেন। কারণ, ১২১ জনের এই দাবি কিন্তু পুরো ব্লগেরই দাবি।

আমাদের দাবিসমূহঃ-
১. যারা এই ব্লগের প্রান ছিলো, সেই সব ব্লগারদের আনব্যান করুন।
২. যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, আমাদের ইতিহাস নিয়ে তামাশা করে, সেইসব ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
৩. মডারেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনুন।
৪. প্রথম পাতায় একটি সোর্স রাখুন। যেখানে দেখা যাবে, ব্যানকৃতদের নাম। কি কারনে ব্যান হলেন এইসব ডিটেইলস।

পরিশেষে বলবো, আমরা এই ব্লগটিকে ভালোবাসি। তাই এ ব্লগের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি বলেই এ দাবিগুলো আপনাদের কাছে জানিয়ে গেলাম। আশা করি যথোপযুক্ত ব্যবস্থা নিবেন।

নিবেদক
সামহ্যোয়ার ইন ব্লগের আপামর ব্লগারগন

সাক্ষর খাতা



মূল পোস্ট Click This Link

ফিডব্যাক জানান প্লিজ
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৩
৮৩টি মন্তব্য ৮৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×