তুমি পৃথিবীর সবচাইতে আশ্চর্য
এবং অবাক করা অদ্ভুত এক সৃষ্টি।
তুমি যে বড় বেশী বিচিত্র ধাতুর তৈরী,
তা ভাবতে,
বলতে এখন আর কোন দ্বিধা নেই এই আমার......।
এইতো সেদিন , বড় বেশী প্রত্যাশার ঝুড়ি নিয়ে,
আমার এ অধম হাতে এগিয়ে ছিলাম , তোমারি অগ্রপানে!
তুমি খুব বেশী স্পষ্ট করে বুঝতে পেরেছিলে,তোমার প্রতি
আমার চরম দুর্বলতা!আর তাই বেশ দাম্ভিক্যের সাথে
ফিরিয়েছিলে আমার পূর্ণ হস্ত সর্বস্ব রিক্ত করে।
তোমার দেয়া সেই উপেক্ষা আজও হৃদয়ের একান্ত গভীরে
সযতনে গচ্ছিত রেখে এগুচ্ছি,এক পা দু'পা করে
জীবন থেকে নির্ধারিত সময় বিয়োগের উদ্দেশ্যে......
উপেক্ষের বীজ এই হৃদয়ে বপন করে,
নিরুদ্দেশ তুমি বহুদিন !
আর আমি?
ভোলা যায়না তবুও ভুলে থাকার চমৎকার অভিনয় করে যাচ্ছি
প্রতিনিয়ত।
জীবনের প্রতি মুহূর্তে সেই থেকে,শুধু অদ্ভুত এক যন্ত্রণার জাঁতাকলে
পিষ্ট হয়ে চলেছি-চলছি।
যখনি একটু সামলে নিচ্ছিলাম এই পিছলে যাওয়া আমাকে,
তখনি আকাশ মাথায় পড়ার মত অবাক করলে!
তোমার উপস্থিতি দিয়ে জীবন বিচিত্র হয় জানতাম
এত বেশী বৈচিত্র্যপূর্ণ হয় তা সত্যি জানতাম না।
অপলক চাওয়ায় চেয়েছিলে এই আমাকে!
কিছু বোঝার আগেই বাড়িয়ে দিলে-
তোমার বলিষ্ঠ হাত!
অদৃষ্ট অদ্ভুত শুনেছি আজ দেখলাম স্বচক্ষে।
আবারও কম্পিত করলে তুমি হাত বাড়িয়ে।
আমি যেন স্বর্গ সুখের উত্তাল সাগরে
হারিয়ে গেলাম বেশ কিছুক্ষণ.........।
শেষবারের মত নিজেকে অপারগ মনে হচ্ছিল,
তুমি এলে , সত্যি তুমি এলে?
এই আসা আবার চলে যাওয়ার জন্য নয়তো?
নিজের সাথে এসব সাত-পাঁচ প্রশ্ন উত্তরের
দুর্বার অস্থিরতার অবসান ঘটিয়ে-
মুহূর্তেই হাত বাড়ালাম তোমার হাতে!
ফিরালেও তোমায় ফিরাতে পারতাম এই আমি!
কিন্তু ভালোবাসার মত ভালোবাসি বলে,
সেদিনের সে উপেক্ষার যে অসহনীয় যন্ত্রনা আমি পেয়েছিলাম,
চাইনি সে কষ্ট তুমি পাও!
উপেক্ষার সেই এক সাগর , এক আকাশ যন্ত্রনা না হয় শুধু আমিই পেলাম।
ভালোবাসার উত্তপ্ত মরুভূমিতে অন্তত তোমার হৃদয় অনুভব করুক,
একটা বৃন্তের একটা লাল গোলাপের স্নিগ্ধ সৌরভ............
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


