somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে ভেবে ভেবে ......................

০৬ ই জুন, ২০১০ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঘুম এলোনা কাল সারারাত-
তোমাকে ভেবে ভেবে,
তোমারই ছবি এঁকে-
ঘুম এলো না আমার দু চোখে ।


ঘুম আসেনি কাল সারারাত, আসলে ঘুম এসেছিল কিন্তু আমি তাকে বিদেয় করেছি আমার চোখের কুটির থেকে। কারন কাল তুমি এসেছিলে খুব নীরবে আমার মাঝে। তাই তোমাকে ভেবেছি কাল সারারাত।

তোমাকে কাল পেয়েছি আকাশের তারাদের মাঝে, আমি ছাদে উঠেছিলাম তারাদের দেখার জন্য। সেখানে দেখি তুমি আমার দিকে তাকিয়ে হাসছ। আমি অবাক চোখে তাকিয়ে ছিলাম, যখন বুঝলাম ওটা আমার কল্পনা চোখটা আস্তে বন্ধ হয়ে এলো আমার। না, আমি কাঁদিনি, কিন্তু আমার বুকের ভেতর তোমাকে না পাওয়া ব্যথার নদীটা ঠিকই পাড় ভেঙে দিয়ে গেলো।

হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো, কি যে দারুন লাগছিলো, যেন উড়ে যাব, পানির ট্যাংকির উপর উঠে দুহাত ছড়িয়ে দাঁড়ালাম! প্রচন্ড বাতাস, বাতাসে টাল মাতাল আমি তবু দাঁড়িয়ে রইলাম, এই অসাধারন মুহুর্ত কিভাবে হাতছাড়া করি?

হঠাৎই যেন তুমি পাশে এসে দাঁড়ালে, ঠিক আমি যেভাবে চাচ্ছিলাম। আমার চুলে তোমার স্পর্শ পেলাম মনে হলো। তোমার হাত যেন আমার সমস্ত মুখমন্ডল ঘুরে বেড়ালো একবার। আমি জানি এটাও আমার কল্পনা।

একটা বজ্রের সাথে ঘোষণা দিয়ে বৃষ্টি পড়া শুরু হলো, গায়ে জ্বর আমার, নিচে নামা উচিত ভেবেও আমি নামলাম না, এই সুযোগ কি আর পাবো? ভিজলাম! জ্বর গায়ে বৃষ্টি ভিজলাম, কি যে ঠান্ডা পানি! থর থর করে কাঁপছি, তবু ভালো লাগছে, কেন? আমি যে একা ভিজছি না! আর একজনও যে ভিজছে আমার সাথে! হোক না কল্পনা, এইরকম কল্পনা যদি আর না করতে পারি?!

জানি এই কল্পনা আমার কখনও সত্যি হবে না। তবু ক্ষতি কি? একটি রাত তো তুমি এসেছিলে নীরবে আমার কাছে। তুমি কখনও জানবে না আমার এই অনুভব।

জানি একা করে আমায় দূরে চলে যাবে, একাকি আমি তখন এই ছোট অনুভব গুলো খুব করে ভাববো, হাজারো ভীড়ের মাঝে আমি একটু একা থাকতে পারবো তোমাকে ভেবে।

আনমনে যদি তুমি কখনও একটু করেও ভাবো আমায় তবে বুঝবে আমি ছিলাম। আমার স্মৃতি হয়তো মনে পড়তেও পারে, ঐটুকু বিশাল পাওয়া বলে ধরে নেব।

ভোর হয়ে যাচ্ছে, ঘুম আসছে না এখনও, তোমাকে ভাবছি এখনও, আরও ভাবতে চাচ্ছি, এমন করে যদি আর কখনও ভাবতে না পারি? দূরে পাখি ডাকছে, যেন তোমার কথা তারাও আমাকে বলতে চাচ্ছে !!!


পরিশেষেঃ
একা হয়ে যাচ্ছি এখন, খুব একা। যেমনটা থাকি সবসময়।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:০৬
১১১টি মন্তব্য ১১২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×