যারা গ্রামীনফোনের বিজ্ঞাপন দেখে অনুবাদ করতে যাচ্ছেন। তাদের জন্য জানা প্রয়োজন কতোগুলো সত্যি:
১. ফেসবুক প্রায় ৩/৪ বছর ধরেই বাংলায় অনূদিত হয়ে আসছিলো।
২. প্রায় ৫শতাধিক নিবেদিতপ্রাণ অনুবাদক প্রতিনিয়তই অনুবাদ করে চলেছেন।
৩. বর্তমানে প্রায় ৭৮% অনূদিত হয়ে আছে ফেসবুক। প্রমান পাবেন এই লিঙ্কে
৪. ফেসবুক CrowdSourcing এর মাধ্যমে সবাইকে অর্থাৎ সকল ফেসবুক ব্যবহারকারিকে অনুবাদের অনুমতি দেয় তার নিজের ভাষায়।
৫. বাংলার জন্য ফেসবুকের কোড হচ্ছে bn_IN অর্থাৎ (ইন্ডিয়ান বাংলা)। কেবল বাংলার জন্য bn বা বাংলাদেশের বাংলার জন্য bn_BD কোডের ব্যবস্থা এখনও করেনি ফেসবুক।
৬. ফেসবুক বা গ্রামীনফোন কাউকে এই অনুবাদের জন্য কাউকে কোনো টাকা-পয়সা দেবেনা। আর তাই এটা কোনো চাকুরিও নয়। আপনারা অনুবাদ করলে বাংলাকে ভালোবেসেই অনুবাদ করবেন।
৭. মোবাইলে অপেরামিনি দিয়ে বাংলা সহজেই দেখা যায়। বাংলায় মোবাইলে লিখতে হলে বাংলা ফন্ট থাকতে হয়। এবং লিখনপদ্ধতিও থাকতে হয়।
৮. কম্পিউটারেও বাংলা লিখতে হলে কোনো একটি লিখনপদ্ধতি থাকা চাই। যেমন: অভ্র-কীবোর্ড সাথে বাংলা ফন্টও লাগে।(শুধু ফন্ট থাকলেই লেখা যায়না)
৯. ফেসবুকে বাংলা ৭৮% অনূদিত হয়েছে গত ৩/৪বছর ধরে। আর তা এমনকি বাংলাদেশের চেয়ে বড় জনগোষ্ঠীর দেশ ভারতের হিন্দীর চাইতেও তা এগিয়ে। ভারতের হিন্দী এমুহূর্তে মাত্র ৪০% অনূদিত আছে যা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান। স্ট্যাটাস দেখতে গ্লোব আইকনে ক্লিক করে হিন্দী সিলেক্ট করুন তাহলে দেখবেন ৪০% দেখায় নীচে স্ক্রিন শট
আর বাংলা সিলেক্ট করে দেখুন ৭৮% দেখাবে
অর্থাৎ বাংলায় অনুবাদ হচ্ছে অনেক অনেক বেশি।
১০. ফেসবুকের প্রায় প্রতিটি পাতা এখন বাংলাতেই আছে। অর্থাৎ খুবই সামান্য অনুবাদ বাকি।
আপনারা সবাই যদি সময় করে কীভাবে বাংলা লিখতে হয়, কীভাবে অনুবাদ করতে হয়, কীভাবে পুরানো অনুবাদের মধ্যে ভোটাভুটি করে ভালো অনুবাদ পছন্দ করতে হয় তা শিখে ফেলেন তবে একটি সুন্দর কাজ হবে।
গ্রামীনফোন হয়তো মিথ্যা প্রচারের মাধ্যমে জনপ্রিয়তা পেতে চাইছে। কিন্তু এর সুফলও আছে। আপনারা যারা এই লেখাটি পড়ছেন, তাদের সিংহভাগই হয়তো এই গ্রামীনফোনের বিজ্ঞাপনটি দেখেই এখানে এসেছেন! অর্থাৎ গ্রামীনফোন আপনাদের ফেসবুকমুখি করেছে। বাংলায় কম্পিউটার তথা ইন্টারনেট চর্চায় আগ্রহী করেছে। সুতরাং এসুযোগকে কাজে লাগান। সবাই মিলে পারবোনা বাকি অনুবাদ শেষ করে ফেলতে? আর মাত্র ১৪হাজার বাক্যাংশ বাকি।
সেই সাথে আরেকটি কথা আমরা নিজেরা মনে করতে পারি এবং গ্রামীনফোনকে মেসেজ করতে পারি। সেটি হলো: মধ্যপ্রাচ্যের এই যে বিপ্লবের বন্যা চলছে তা কিন্তু ফেসবুকের মাধ্যমেই। উইকিলিকসের মাধ্যমে রাজা আমীরদের গোপন দুর্ণীতির নানান তথ্য জেনে জনগণ তাদের টেনে হিঁচড়ে ক্ষমতাচ্যুত করে দিচ্ছে। গ্রামীনফোন আপনাদের সবাইকে একত্রিত করছে। কিন্তু তার পেছনে আছে দারুণ ফাঁকিবাজি। কী... সবাই মিলে পারবেন না গ্রামীনফোনকে একটা শিক্ষা দিতে? একদিনে হয়তো হবেনা। ফেসবুকে বা ব্লগিং কমিউনিটি সাইটে একসঙ্গে সবাই গর্জে উঠতে পারবেন না? শিক্ষা পেয়ে যাবেনা এমন দুষ্টেরা একসময়? মনে আছে নিশ্চয়ই সরকারও একসময় ফেসবুক রুদ্ধ করে দিয়েছিলো। দুষ্টেরা সবসময় ভালোদের একত্রিত সমাবেশকে ভয় পায়। আসুন, একত্রিত হই। একসময় নাহয় জেগে উঠবো সময় হলে....
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
এ নিয়ে আরো লেখা >>
সময় থাকতে ফেসবুক নিয়ে ধান্দাবাজি বন্ধ করেন, গ্রামীণফোন : মেহদী হাসান খান
ফেইসবুক অনুবাদের কৃতিত্ব হাইজ্যাকে গ্রামীণ ফোনের চেষ্টা : হাসিব
জিপির ফেসবুক অনুবাদের উদ্যোগ : পক্ষে – বিপক্ষে : লেনিন
এবং গ্রামীনফোনের আরো একটি হারামি কাজ
একটি আবেদন : অনিন্দ্য রহমান
আসেন GPLeaks করি.....
কৃতজ্ঞতায় : লেনিন ভাই
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

