somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় যত অর্থহীন B-) (আপডেট)

২২ শে মার্চ, ২০১১ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শুধু মাত্র ঘুম, খাওয়া আর কারো সাথে কথা বলা ছাড়া সব সময় আমি গান শুনি। এটা নিয়ে বকা টকা কম খাওয়া হয় নি। কিন্তু গন্ডারের চামড়া বলেতো একটা কথা আছে সুতরাং সব সয়ে গেছে এখন আর কেউ কিছু বলে না ;)

যাহোক, গান শোনা হয় মূলত ব্যান্ডের গান। বাংলা ব্যান্ড এবং ইংলিশ ব্যান্ড। বাংলা ব্যান্ডের ভেতর অর্থহীন, ওয়ারফেইজের ডাই হার্ড ফ্যান আমি।

উইকিতে খুব সুন্দর করেই অর্থহীনের ইতিহাস তুলে ধরা আছে,
অর্থহীন ব্যান্ড দল সম্পর্কে জানতে ক্লিক করুন এবং অর্থহীনের প্রতিষ্ঠাতা বেসবাবা সুমন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আজকে অর্থহীনের গুটিকয়েক গানের লিরিক লিঙ্ক সহ শেয়ার করছি।


গান গেয়ে যায় একটি ছেলে

কোন এক নিঝুম রাতে,
ঝাউ বনে চাঁদের আলোতে।
গান গেয়ে যায় একটি ছেলে,
একরাশ বেদনা বুকে নিয়ে।
তার সেই গানতো কেউ শোনেনা,
হতাশার কথাতো কেউ জানেনা!
তবুও তার আশার প্রদীপ তো নেভে না!

যদি ফিরে পায় সেই হারানো দিন!

কোন এক নিঝুম রাতে,
জীবনের অপর এক প্রান্তে।
বসে থাকে একটি মেয়ে,
ছেলেটির গান বুকে নিয়ে।
ফিরে যেতে চায় সে সেই জগতে,
চাঁদের আলোর সেই ঝাউ বনে,
ছেলেটির সব দুঃখ মুছে দিতে!

এত কষ্ট কেন ভালোবাসায়!

মনে পরে কোন এক স্বর্গদিনে,
ভাবনার ডানা মেলে দিয়ে,
ভেবেছিলো সাদা মেঘের ভেলায়,
আনমনে যাবে হারিয়ে!

হঠাত কি হয়ে গেলো সেই মেয়েটির,
শুকিয়ে গেলো ভোরের শিশির!
ছেলেটি পেলনা কোন উপায়,
মরনের কাছে সে যে অসহায়!

কোন এক নিঝুম রাতে,
দুটি হৃদয় দুই ভুবনে!
অস্থির মন শুধু কেঁদে ওঠে,
কোন উপায় না পেয়ে!


দুঃসময়ের সাধ্য কি

চলে গেলে তুমি মিথ্যে বলে-
আমায় একা ফেলে।
ভেবেছিলে আমি ধ্বংস হবো-
কষ্ট আর অভিমানে।
চলে গেলে বড় অসময়ে-
ভেবে নিঃশেষ আমাকে।
সুসময় তখনো আসতে বাকি,
তা তুমি জানবে কিভাবে?

কষ্টের সাধ্য কি আমার অশ্রু ঝরাবে?
দুঃসময়ের সাধ্য কি আমায় কষ্টে ভাসাবে?
আমি, শক্ত হাতে জীবন তরীর ওই হাল ধরেছি,
দেখো, তোমাকে ছাড়াও একাকী পথ ধরে এগিয়ে চলেছি!

দুঃসময়ের ঘন্টাধ্বনি শুনে আর্তনাদ করে কেঁদেছি,
আমি অনুনয় বুকে নিয়ে আর শুধু চোখ মেলে তোমাকেই পাশে চেয়েছি।
সুসময়ের স্বপ্ন নিয়ে তুমি ডানা মেলেছিলে দূর আকাশে।

কষ্টের সাধ্য কি আমার অশ্রু ঝরাবে?
দুঃসময়ের সাধ্য কি আমায় কষ্টে ভাসাবে?
আমি, শক্ত হাতে জীবন তরীর ওই হাল ধরেছি,
দেখো, তোমাকে ছাড়াও একাকী পথ ধরে এগিয়ে চলেছি!

কষ্টের সাধ্য কি আমার অশ্রু ঝরাবে?
দুঃসময়ের সাধ্য কি আমায় কষ্টে ভাসাবে?
আমি, শক্ত হাতে জীবন তরীর ওই হাল ধরেছি,
দেখো, তোমাকে ছাড়াও একাকী পথ ধরে এগিয়ে চলেছি!


ইচ্ছে করে

অরুনোদয়ের অগ্নিসাক্ষী তুমি-
নরম ঘাসের পেলবতা,
সদ্য ফোঁটা গোলাপ কলির মতো-
কোমল তোমার সজীবতা!
তুমি যেন মোমের মূর্তি হয়ে,
রয়েছ আমার হৃদয়ে।
ছুঁয়ে দেখতেও দ্বিধা হয় তোমায়,
যদি ভেঙ্গে যাও সেই ভয়ে এ এ এ এ এ এ!

ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে,
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে!
শুধু দূর থেকে, দূর থেকে!

সাগরের নীল জলের মতো প্রশান্ত ওই মুখচ্ছবি,
যেন পটে আঁকা বিমূর্ত তুমি প্রিয়দর্শিনী ই ই ই ই ই ই ই ই ই !

ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে,
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে!
শুধু দূর থেকে, দূর থেকে!

প্রতিমার ছবি হয়ে তুমি অধরা আমার কাছে,
দেবী হয়ে এসেছ তুমি কেড়েছ আমার হৃদয়টাকে এ এ এ এ এ এ!

ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে,
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে!
শুধু দূর থেকে, দূর থেকে!


যখন ওই নীলাকাশটা

যখন ওই নীলাকাশটা ঘুমিয়ে পরে,
তখন তোমার পথ চলা শুরু হয় যে!
হেঁটে যাও তুমি মেঘের পথ ধরে,
পুরোনো সেই স্মৃতি ফিরে পেতে।

ছোট্টবেলায় মেঘের সাথে তুমি,
সবুজ বন আজ কেন মরুভূমি!
হয়তোবা কেউ ডাকে তোমায় পেছন থেকে,
তোমার সব ব্যাথাগুলো মুছে দিতে!

সেতো কেঁদে যাবে বুকে নিয়ে শোক,
তাই বলে অশ্রুসিক্ত কেন তোমার চোখ!
চারিদিকে আঁধার ঘনিয়ে সে আসবে সেথায়,
তাই বলে কেঁদো না তুমি তার কথায়!

যখন ওই নীলাকাশটা ঘুমিয়ে পরে,
তখন তোমার পথ চলা শুরু হয় যে!
হেঁটে যাও তুমি মেঘের পথ ধরে,
পুরোনো সেই স্মৃতি ফিরে পেতে।

সেতো কেঁদে যাবে বুকে নিয়ে শোক,
তাই বলে অশ্রুসিক্ত কেন তোমার চোখ!
তোমার মনে তো এখন মেঘের টান,
তাই তো আমি গেয়ে যাই মেঘেরই গান!
মেঘেরই গান!
মেঘেরই গান!
মেঘেরই গান!
মেঘেরই গান!
মেঘেরই গান!


সুখ চাই না

আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!

ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!

ওই আকাশের মাঝে পাখিগুলো হারিয়ে যায় যাক না,
ওই প্রভাতপরীর আগমনে জোনাকিরা হারাক না!
আমরা যাবো এগিয়ে,
সব বাধা পেরিয়ে,
নতুন এক সুরের জগতে,
যদি থাকো তুমি পাশে এ এ এ এ!

আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা,
নেমে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া!

ধান শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা,
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা!
আহা!

বুকভরা ভালোবাসা

যখন চারিদিকে নেমে আসে আঁধার,
চলে এসো তুমি ভুলে মেঘের দুয়ার।
কেউ জানবে না তোমার এই ফিরে আসা,
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুক ভরা ভালোবাসা!

যখন সুরের মাঝে আমি তোমায় খুঁজি,
কোন এক অজানা ভুবনে হারিয়ে যাই আমি।
কেউ বোঝে না আমার এই সুরের ভাসা,
শুধু আমি গেয়ে যাই নিয়ে বুকভরা ভালোবাসা।

আমার গানের ভাষায় যে শুধু তোমারই ছায়া,
আমার বুকের মাঝে যে শুধু তোমারই কথা।
মন শুধু বলে যায় তোমারই কথা যে,
হয়তোবা তুমি আমার এই গান শুনবে এ এ এ এ এ

কেউ জানবে না তোমার এই ফিরে আসা,
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুক ভরা ভালোবাসা!

কেউ জানবে না তোমার এই ফিরে আসা,
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুক ভরা ভালোবাসা!


তেপান্তর

তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে,
বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে।
মনে পরে শুধু তোমারই কথা,
তাই গাইছি আমি এ গান তোমায় নিয়ে!

মনে পরে সেই মিষ্টি সকাল মনে জাগে মোর আশা,
আসবে তুমি আমার কাছে নিয়ে ভালোবাসা!
মনে পরে যায় তোমার হাতের স্নিগ্ধ সেই স্পর্শ,
মনে পরে তুমি যে আমায় কত ভালোবাসো!

তাই আমি গাইছি এ গান তোমায় নিয়ে,
তেপান্তরের মাঠ পেরিয়ে নীল জোস্নাতে!

রাত যে শেষ হয়ে আসে তোমার কথা ভেবে,
মনের এই অস্থিরতা দূর হয় না যে।
ভাবছি আমি তোমার কথা ভাবছি একা বসে,
ভাবছি আমি কখন পাবো তোমায় খুব কাছে।

তাই আমি গাইছি এ গান তোমায় নিয়ে,
তেপান্তরের মাঠ পেরিয়ে নীল জোস্নাতে!


তারার পানে

তারার পানে চেয়ে দেখো আজ,
শত দুঃখ আর অভিশাপ,
হারিয়ে গেছে কোন আঁধারে!
সুখের স্বপ্নগুলো ফিরে এসেছে,
প্রভাতের এই সুরে,
চেয়ে দেখো নীলাকাশে,
রংধনু চেয়ে আছে তোমার পানে,
হাতছানি দিয়ে ডাকছে তোমাকে!

সুখস্মৃতি ভুলে কেনো?
ফিরে যাও দুখের শৃঙ্খলে?
শান্ত নদী বলে না কি তোমায়?
ফিরে এসো এই নিসর্গ উত্সবে।

আমার এই গান নিয়ে যাবে,
তোমায় এক নতুন সুরে।
নীলাকাশের সাদা মেঘের মাঝে,
হারিয়ে যাবে তোমার সব দুঃখ যে!

তোমাআআআআআআর এই হৃদয় কাঁদে কেনো শুধু শুধু
তোমাআআআআআআর এই হৃদয় কাঁদে কেনো শুধু শুধু

ওই পাখির গানে শোনো সুখেরই ছোঁয়া
দেখো কেটে গেছে রাত আর আঁধারেরই ছায়া!

তোমাআআআআআআর এই হৃদয় কাঁদে কেনো শুধু শুধু
তোমাআআআআআআর এই হৃদয় কাঁদে কেনো শুধু শুধু
তোমাআআআআআআর এই হৃদয় কাঁদে কেনো শুধু শুধু
তোমাআআআআআআর এই হৃদয় কাঁদে কেনো শুধু শুধু


শেষ করছি অর্থহীনের প্রথম রিলিজ করা গানটা দিয়ে। ১৯৯৩ সালে টুগেদার নামে একটা মিক্সড এলবামে ওদের গানটা রিলিজ হয়েছিলো। গানটা আমারে দিছে হাসান ভাই উরফে লিটল হামা, তয় আমি কৃতজ্ঞতা প্রকাশ করুমনা :P (গ্যাংস্টাররা এরমই B-)) )


আকাশের পানে চেয়ে দেখো

আকাশের পানে চেয়ে দেখো
কত সুর ভেসে বেড়ায়,
তবুও তোমার গানে কেন
একটু সুর ফিরে তাড়ায়।

ছোট্টবেলার হারানো দিনগুলো মনে পরে,
তোমার সেই ভালোবাসা হারিয়ে গেছে কোন গগনে?

কেন সেই প্রেমেরা আসে না?
কেন তার দেখা তুমি পাও না?

ও ও ও

রাতের পাখিরা বলে ওঠে,
যাবে কি সেই স্বপ্নপুরীতে?
রাতের পাখিরা বলে ওঠে,
যাবে কি সেই স্বপ্নপুরীতে?
তোমায় এ গান শুনিয়ে নতুন কোন এক সুরে।

কেন সে ফিরে আসে না?
কেন তার দেখা তুমি পাও না?

ও ও ও

ভোরের আলোতে
একটি পাখির ডাকে,
যদি চোখ মেলে চাও
মনের গহিনে।

তবে শুনতে পাও সেই সুর!
তবে শুনতে পাও সেই সুর!


ভাবতেসি এখন থেকে নিয়মিতই গানের পোস্ট দেবো, মজা লাগে গানপোস্ট B-) আপনারাও যার যেমন অর্থহীন পছন্দ শেয়ার করুন :-B
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১১
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×