হ্যাঁ, আর তখনি অন্য একটি অংশ মাথা ছাড়া দিয়ে উঠে তাদের পেছনে বাশিঁতে সুর দেয় ।
আর বাঙালী স্বভাবজাত ভাবেই এমন । কেউ একটা ভালো কাজ করল তো ১৪ জন পেছনে লাগবে । "জাগো" কাজ কে এখানে আমি ভাল বলছি ।
বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ড এমন যে এর আশেপাশের সবাই দুনীর্তি করে আর অধিকাংশ বাংলাদেশী সুবিধাবাদি । ৫ টাকা খরছে ৭ টাকা না পেলে সে যাবে না । এই বিশাল আত্নকেন্দ্রিক মানুষ গুলো নিজেকে ছাড়া কিছু বোঝে না । সমাজের কোথায় কি হচ্ছে, দেশে তাদের কোন ভূমিকা রাখার প্রয়োজন আছে কি না সে চিন্তা করার সময় নেই । এই বিশাল সংখ্যার মানুষ গুলো হতে ভিন্ন ও সৃজনশীল চিন্তা ধারা কিছু মানুষ সমাজে কাজ করে । তারই ধারাবাহিকতায় সৃষ্টি "জাগো", "আমরা খাটিঁ গরীব", "স্বপ্নময় বাংলাদেশসহ কিছু গ্রুপ । না, আমি গ্রুপগুলো প্রচারনা করছি না । নিজে ভালো কিছু করতে পারি না পারি এই সেচ্ছা সেবীদের উৎসাহ দিতে তো সমস্যা নাই ।
"জাগো" কয়েকদিন আগে বাংলাদেশে শিশুদের সাহায্যের জন্য ফান্ড করে । কিন্তু ব্লগে , ফেইসবুকে কিছু বিকৃত চিন্তা ধারার মানুষ এর তীব্র সমালোচনা করছে । তার চোখে যেগুলো সমস্যা তা হল
**এরা প্রচারনা করছে বেশী, কাজের চেয়ে ।
**বিতর্কিত হয়েছে এই কাজে অংশ নেয়া কিশোর কিশোরী, তরুন তরুনীদের ছবি তোলার ব্যাপারটি ।
**সবচেয়ে বেশী সমালোচিত হয়েছে মেয়েদের জিন্স আর টি শার্ট পরা আর ইংলিশ মিড়িয়ামের ছেলেমেয়েদের অংশগ্রহন ।
**কেউ কেউ ট্রাক ভর্তি খাবারের বিষয়টি এনেছেন
**আর অনেকে ওরা টাকা মেরে খায় বলে আঙ্গুল তুলেছেন
**সবচেয়ে ঘৃণ্য অনেকে জাফর ইকবাল স্যারকে নিয়েও যা তা বলেছেন ।
এবার আসি আমার বিশ্লেষনে
---------------------------------------------------------------------
যারা প্রশ্ন গুলোর তুলেছেন তারা আমি মনে করি পুরোপুরি বিকৃত মস্তিষ্কের ।
"আসলে এই কার্যক্রমের বিরুদ্ধে ব্লগ-ফেসবুকে যারা লেখালেখি করেতেসে, স্পষ্টতই তাদের গা জ্বলার মূল কারণ হইলো টি-শার্ট-জিন্স পরা মেয়েগুলো। আজকের কার্যক্রমে যদি মেয়েরা অংশ না নিত, শুধু ছেলেরা ফুল বিক্রি করতো, তাহলে অনেকেই এত কথা বলতো না। যেকোন ইস্যুতেই মেয়েদের 'আক্রমণ' করে পৈশাচিক আনন্দ পাওয়ার মানসিকতা তো আমাদের বহুদিনের ।" এই ধারনা থেকেই আমরা জাগো কে হাগো বলছি । এই সমস্যা জাগোর না আমাদের বিকৃত মানুষিকতার । সেচ্ছাসেবী কাজের জন্য ইংলিশ নাকি বাংলা মিড়িয়াম, দেশীয় নাকি বিদেশীয় সংস্কৃতি মনা , বাংলা বলছে কি ইংলিশ বলছে এসব বড় বিষয় নয় , বড় বিষয় হল এরা কাদের জন্য করছে ?? যার উত্তর বাংলাদেশ ও বাংলাদেশী সুবিধা বঞ্চিতদের জন্য । জর্জ হ্যারিসন ও ইংলিশ গান করে মুক্তিযুদ্ধে ফান্ড তৈরী করেছিলন ।
ফান্ড কালেকশনের জন্য সবাইকে জানাতে হবে, যদি সবাইকে জানানোর যে একাতাবদ্ধ প্রয়াস তা আপনার খারাপ লাগে তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যর্থতা ।
ছবি তোলার ব্যাপারে কথা হল, যারা কাজ করেছে সবাই তরুন । নতুন একটা কাজের উৎসাহ এই বয়সি ছেলেমেয়েদের অনেক বেশী তাই মুহুর্ত গুলো সংরক্ষন করতে চাওয়া খুব খারাপ কিছু না । আমরা আধবুড়ো হয়ে জন্মায় না তাই বিষয়টি বুঝা উচিত । জিন্স টিশার্ট অনেকে খারাপ লেগেছে , ভাই এটা তো জাগোর দোষ না । এইটা আমাদের সমাজের দোষ । সংস্কৃতি পরিবর্তনে হওয়া এই নতুন প্রজন্মে ভালো করেই লেগেছে । তাদের সচেতন করতে হবে । শপিং মল গুলোতে এই ধরনের পোশাকের মেয়েই সবচেয়ে বেশী, ঐ ব্যাপারে কিছু বলেন না কেন ?? ওরা তো জাগোর আন্ডারে যায় নি । খাবারের ব্যাপারে অনেকে বলেছেন ঐ খাবার দিয়ে পথ শিশুদের একমাস খাওয়ানো যাবে । তাহলে এই ছেলেমেয়ে গুলো কি একদিন না খেয়ে থাকবে ?? আর আমার জানা মতে এরা একটি নির্দিষ্ট রেজিঃ ফি দিয়েছে । একটু সুস্হ মষ্তিস্কে চিন্তা করলেই ব্যাপার গুলো স্বচ্ছ হবে । টাকা মেরে খাওয়ার বিষয়টি বিশ্বাসের বিষয় , যেখানে এন জি ও গুলো সাহায্যের টাকা মেরে দিচ্ছে এরা সুপার পিওর কিনা আমি বলতে পারব না । তবে আপনার বিশ্বাস হলে দিবেন না হলে দিবেন না ।
সবচেয়ে খারাপ লেগেছে অনেককে এই প্রজেক্ট জাফর ইকবাল স্যারকে জড়িয়ে কটু কথা লিখেছে । "জাগো " প্রজেক্টে উনার উপস্হিতিকে অনেক ছাগু এমন ভাবে উস্হাপন করেছেন মনে হল উনি কোন অশ্লীন চলচিত্রের বিজ্ঞাপনে নেমেছেন ।এমন এমন মানুষ এগুলো লিখেছে যারা আরো ১০ বার জন্মাইলেও উনার পাশে দাড়ানোর যোগ্যতা নাই । আফসুস .....বড়ই আফসুস ।
****************************************************
এবার আসুন যে বিষয় গুলোতে আসলেই জাগোকে প্রশ্ন করা যায় !
জাগোর কাজটি ছিল সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসনে । এখন যদি এইখানে সত্যিকারে শিশুরাই বঞ্চিত হয় কিংবা ভোগ্য বিষয় হয় তা ঘৃণ্য এবং জাগো কতৃপক্ষের জবাবদিহিতা করা উচিত ।
আরো একটি বিষয় ঐ দিন প্রায় ২০০০ সদস্য কাজ করেছে এবং সম্ভবত প্রায় সকলেই ছিল একদিনের কর্মী । তাই তাদের অশ্লীনতা , অনিয়ম তান্ত্রিক কাজ, সীসা খাওয়া প্রভৃতি জাগো'র দায়ীবদ্ধতা নাও হতে পারে কিন্ত যখন আপনাদের লোগো গায়ে ঝুলিয়ে এরা এমন কিছু করবে তার দায় দায়িত্ব আপনাদের । টা আপনাদের সাংগঠনিক ব্যর্থতা । ছবিগুলো দেখুন যে গুলোতে আমি কিছুটা ক্ষিপ্ত
জাগো টিশার্ট তৈরীতে শিশুদের ব্যবহার করা হচ্ছে । এভাবে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা যাবে ??
শিশুদের নিয়ে এরা মজা করছে । এই শিশুকি উপভোগ্য বিষয় ??
এসব বিষয় আপনাদের দায়বদ্ধতা ।
এছাড়া অশ্লীন অবস্হায় অনেকে ছবি দিয়েছেন আমি এইগুলো দিচ্ছি না । এবং এই ছবি গুলো জন্য জাগো দায়ী নয় বলে আি বিশ্বাস করি ।
------------------------------------------------------------------------
আমরা বাঙালিরা খুবই বিকৃত মষ্তিষ্কের । ভাল কাজ কে ভালো বলতে কষ্ঠ হয় আর দোষ বের করে নিন্দা করতে পছন্দ করি ।
এই কথা বলার হাজারো কারণ আছে । এখন আর লিখতে ইচ্ছে করছে না । নিজেকে বাঙালি ভাবলে বলতে ইচ্ছে হয় "জন্ম আমার আজন্ম পাপ " কিংবা আগে একটি লিখার মত বলতে ইচ্ছে হয় ""পনের কোটি সন্তানের হে লুন্ঠিত জননী, বাঙালী তো করো নি মানুষও করো নি " (Click This Link)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


