আমার প্রিয় পোস্ট
- আপনার সময় ও চিন্তা বাঁচানোর জন্য দশটি এক কথায় প্রকাশ করা মন্তব্যঃ - দু-পেয়ে গাধ
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- সামহয়ারইনব্লগ ডিকশনারী Version 4.0 - The Bible of Somewhereinblog - নোবেলজয়ী
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- কৃত্রিম প্রাণ - নাদ্রাতান
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বানানবিভ্রাট: সন্ত্রাসী যুক্তাক্ষরসমূহ [পর্ব এক] - তারিক সালমন
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- পোষ্টে বা মন্তব্যে ছবি যুক্ত করার এর চেয়ে সহজ নিয়ম আর কি হইতে পারে?
- নির্জন রহমান
ব্লগার অনুপস্থিত আছেন !! (এই ব্লগার বিশেষ কোন দল বা মতের অনুসারী নন..তাই ওনার পোস্টের কোন আগা মাথা নাই!! যখন যা ভাল লাগে তাই তিনি পোস্ট করেন।)

ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!)
০৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:০১
পাসপোর্ট সাইজের ছবি বানাতে কত খরচ করেন?
প্রতি ছবি ৮ টাকা??
আমি যদি বলি ৭ টাকা দিয়ে ৬ টা পাসপোর্ট ছবি করা যায়।
(প্রতি ছবি ১টাকা ১৬ পয়সা!)
আর ২৪ টা স্ট্যাম্প করতেও লাগে ৭ টাকাই !!
(প্রতি ছবি ২৯ পয়সা!)
আরও যদি বলি নীলক্ষেত প্রিন্ট না একদম অরিজিনাল গ্লোসি পেপারে প্রিন্ট তাহলে কেমন হয়??
আসুন কিভাবে করবেন চুপিচুপি বলে দেই!!
যা লাগবে
১. এডোব ফটোশপ সিএস
(আগের ভার্সন দিয়েও হবে, অন্তত ফটোশপ ভার্সন ৪ !)।
২. আপনার ছবির একটা স্ক্যন করা / ডিজিটাল কপি।
১ম ধাপ
৬ টি পাসপোর্ট ছবির জন্য
১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।
; line 1, page size
M 101.6 152.4 0
; line 2, description
6P
; line 3 - n, drop zones
4.3 3.3 40.0 50.0
4.3 56.3 40.0 50.0
47.3 3.3 50.0 40.0
47.3 46.3 50.0 40.0
4.3 109.3 50.0 40.0
57.3 99.1 40.0 50.0
২. এবার ফাইলটা সেভ করেন 6P.txt নামে।
৩. 6P.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।
___________
৫ টি পাসপোর্ট আর ৪ টি স্ট্যম্পের জন্য
১ম ধাপ থেকে….
১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।
; line 1, page size
M 101.6 152.4 0
; line 2, description
5P+4S
; line 3 – n, drop zones
4.3 3.3 40.0 50.0
4.3 56.3 40.0 50.0
47.3 3.3 50.0 40.0
47.3 46.3 50.0 40.0
4.3 109.3 50.0 40.0
56.5 97.8 20.0 25.0
56.5 124.3 20.0 25.0
78.1 97.8 20.0 25.0
78.1 124.3 20.0 25.0
২. এবার ফাইলটা সেভ করেন 5P+4S.txt নামে।
৩. 5P+4S.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।
২য় ধাপের বিস্তারিত অংশে Layouts: 5P+4S সিলেক্ট করুন।
____________________
২৪ টি স্ট্যম্প সাইজ ছবির জন্য
১ম ধাপ থেকে….
১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।
; line 1, page size
M 101.6 152.4 0
; line 2, description
24S
; line 3 – n, drop zones
2.0 1.8 20.0 25.0
24.5 1.8 20.0 25.0
2.0 28.3 20.0 25.0
24.5 28.3 20.0 25.0
2.0 54.8 20.0 25.0
24.5 54.8 20.0 25.0
2.0 81.3 20.0 25.0
24.5 81.3 20.0 25.0
47.0 4.5 25.0 20.0
74.5 4.5 25.0 20.0
47.0 27.0 25.0 20.0
74.5 27.0 25.0 20.0
47.0 49.5 25.0 20.0
74.5 49.5 25.0 20.0
47.0 72.0 25.0 20.0
74.5 72.0 25.0 20.0
2.0 107.8 25.0 20.0
28.8 107.8 25.0 20.0
2.0 129.3 25.0 20.0
28.8 129.3 25.0 20.0
56.3 94.5 20.0 25.0
78.8 94.5 20.0 25.0
56.3 122.0 20.0 25.0
78.8 122.0 20.0 25.0
২. এবার ফাইলটা সেভ করেন 24S.txt নামে।
৩. 24S.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।
২য় ধাপের বিস্তারিত অংশে Layouts: 24S সিলেক্ট করুন।
______________________
৬টি ডিভি (ইউএসএ ভিসা স্ট্যন্ডার্ড) সাইজের ছবির জন্য
১ম ধাপ থেকে….
১. নিচের লাইন গুলি কপি করে নোটপ্যডে হুবহু পেস্ট করুন।
; line 1, page size
M 101.6 152.4 0
; line 2, description
6DV
; line 3 - n, drop zones
0.0 0.0 50.0 50.0
50.0 0.0 50.0 50.0
0.0 50.0 50.0 50.0
50.0 50.0 50.0 50.0
0.0 100.0 50.0 50.0
50.0 100.0 50.0 50.0
২. টেক্সট ফাইলটি সেইভ করুন 6DV.txt নামে।
৩. 6DV.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।
২য় ধাপের বিস্তারিত অংশে Layouts: 6DV সিলেক্ট করুন।
______________________
বি:দ্র: যারা ফটোশপ ৪ থেকে ৬ ভার্সন ব্যবহার করেন উপরের মানগুলিকে তাদের ১০ দিয়ে ভাগ করে নিতে হবে। অর্থাৎ দশমিকগুলি এক ঘর আগে আনতে হবে। ফটোশপের পুরানো ভার্সন গুলি সেমি স্কেলে আর এখানে দেয়া হয়েছে মিমি স্কেলে।
যাদের পোর্টেবল ভার্সন…
আপনার ফটোশপ যেখানে রাখা ওই ফোল্ডারে Presets>Layouts নামে একটা নতুন ফোল্ডার খুলুন। অত:পর ওইখানে .txt ফাইলটি কপি পেস্ট করুন। পোর্টেবলেও হয়।
২য় ধাপ
১. এবার ফটোশপে আপনার ছবির ফাইল ওপেন করেন।
২. প্রয়োজনীয় এডিট শেষ করেন। যেমন – ব্রাইট, কনট্রাস্ট, লেভেল, কালার, প্যাচের কাজ ইত্যাদি। (খোমাখানা যতটা সম্ভব সুন্দর করে নেন এই সুযোগে!! তবে চেহারা পাল্টানো যাবে না !)
৩. এবার ছবিটা (width; height) 40X50 mm, 300 Pixels/Inch সাইজে ক্রপ করেন। মার্কিন ভিসার জন্য ছবি হলে ক্রপ করুন 50X50 mm, 300 Pixels/Inch সাইজে। ক্রপের বিস্তারিত দেখুন এই পোস্টে।
৪. এবার হইল আসল যাদু। Photoshop উইন্ডোতে File>Automate>Picture Package এখানে যান । কি দেখলেন?!?
আরও বিস্তারিত বলি...
আপনার ক্রপ করা ফাইলটি Frontmost Document (সবচেয়ে সামনের উইন্ডো) হিসেবে রেখে Photoshop মেনু থেকে File>Automate>Picture Package এখানে যান । সামনে আসা উইন্ডোতে নিচের মান গুলো মিলিয়ে নিন।
Source Images>Use: Frontmost Document
Document> Page size: 4.0X 6.0 in; Layout: 6P; Resolution: 300 pix/Inch; Mode:RGB
৫. OK দিয়ে কাজ শেষে ফাইলটা JPEG Format সেভ করেন। আমি quality maximum দিয়ে সেভ করি! তবে খেয়াল রাখবেন উপরের রেজুলেশন 300 pix/Inch এর বেশি দেবেন না। তাহলে ল্যবে প্রিন্ট করতে অসুবিধা হতে পারে। আসলে 72 pix/Inch হচ্ছে যথেষ্ঠ এবং স্ট্যন্ডার্ড !!
এই যে ফটোশপ দিয়ে করা আমার প্রো পিকসমূহ!!
![]()
৩য় ধাপ
আর কি!! ফাইলটা এবার ল্যবে নিয়া যান । বলবেন 4R সাইজে প্রিন্ট করতে। অনেক ল্যবেই প্রিন্ট করতে চায় না। একটু খুজে নিতে হবে। ঢাকায় বেশিরভাগ দোকানেই প্রিন্ট করে। আমার এলাকায় প্রতি 4R ছবি ৭ টাকা । কমপক্ষে ৫ কপি 4R অর্ডার করতে হয়। কাজ শেষে সুন্দর করে কেটে নেন। আর মনে মনে হিসাব করেন দোকানদাররা আগে আপনারে কত বাশ দিয়েছে! এখন আপনে কত দিচ্ছেন!
ছবি কাটার জন্য
ছবি গুলো সুন্দর ভাবে কেটে নেয়া একটু কঠিন। 4R ছবিটি কাচের উপর রেখে স্টীলের স্কেল দিয়ে সঠিক স্থানে ধরে এন্টিকাটার দিয়ে টান দিন। দেখবেন কত সুন্দর কেটে গেছো । এত কিছু না থাকলে একটা বড় কাচি ত আছে নিশ্চয়ই! আর না হলে হাত দিয়ে ছিড়ে নিন !! মনে রাখবেন, ল্যবের লোকজন এমনিতেই আপনার উপর খ্যপা থাকবে, সুতরাং ভুলেও ওদের কেটে দিতে বলবেন না! ঝাড়ি খাবেন!!
যারা বাংলাদেশের বাইরে ভিন্ন পাসপোর্ট স্ট্যন্ডার্ড ফলো করেন এবং যারা 3R বা A4 বা অন্য সাইজে করতে চান তাদের জন্য....
Photoshop রান করেন....
file> automate> picture package এর layout ঘরে edit layout click করেন। এখান থেকে আপনি আপনার সুবিধামত নতুন টেমপ্লেট তৈরি করতে পারবেন। এতে ছবির সংখ্যা পাল্টে যাবে। যেমন 3R এ হবে মাত্র ৪ কপি! ছবির স্ট্যন্ডার্ড সাইজ জানার জন্য বাংলাদেশ পাসপোর্ট সাইট ভিজিট করুন। আর বাংলাদেশের বাইরে যারা নিজ নিজ দেশের পাসপোর্ট স্ট্যান্ডার্ড দেখে নিন ।
শেষ হয়নি এখনও….আরও সহজ একটা উপায় আছে কিন্তু!!
এই সাইটে দেখুন ব্যপারটা কত সহজ !
এই সাইটে কান্ট্রি প্রোফাইলে আলবেনিয়া সিলেক্ট করেন (৪X৫ cm)। কারণ বাংলাদেশের পাসপোর্ট স্ট্যন্ডার্ড ওখানে আলাদাভাবে উল্লেখ নাই।
আলবেনিয়ার সাথে বাংলাদেশের পাসপোর্ট স্ট্যন্ডার্ডের মিল আছে ! তবে এই পদ্ধতিতে একটা ছবি কম হবে। সেই জায়গায় ওরা এ্যড দেয়। আবার ছবি গুলোও খুব কাছে কাছে । কাটতে অসুবিধা হবে।
***************************************************
পোস্টে আপডেট করা হয়েছে নিচের মন্তব্যের আলোকে
***************************************************
১৬ ও ৩২ নং কমেন্ট দেখুন । আরও ভাল সমাধান !!
3R ছবির জন্য ৩৪ নং কমেন্ট দেখুন।
পোর্টেবল ফটোশপের জন্য ১৯ ও ৫০ নং কমেন্ট দেখুন।
(বুঝতে সমস্যা হলে প্রশ্ন রেখে যান। পরে আপডেট করব।
কারও আরো সহজ তরিকা জানা থাকলে জানাতে ভুলবেন না কিন্তু!!)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফটোশপ, পাসপোর্ট, স্ট্যাম্প ;
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
কাচু বলেছেন:
জানতাম কিন্তু কাজ করি নাই। এইবার চিন্তা নাই। এই নিয়মেই ফটো প্রিন্ট করম। ইনশাআল্লাহ।আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
প্রার্থনা_৮৭ বলেছেন:
+++++
লেখক বলেছেন: আপনাকেও ++++++
আহবান বলেছেন:
কিছুটা জানতাম। তবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনে হইলেন গুরু।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। আপনাকেও ধন্যবাদ।
প্যাঁচনাই বলেছেন:
পেলাচ !!!
লেখক বলেছেন: আপনাকেও পিলাচ !
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। আপনাকেও ধন্যবাদ।
একলোটন বলেছেন:
আসলে ফটোশপের অল্প কিছু কাজ জানলে টাকা বাচে মেলা।একটা ল্যাব কোয়ালিটির ছবি পাসপোর্ট সাইজের জন্য লগে ৫-১০ টাকা।আর একই জিনিস নিজে করলে লাগে ১ টাকা আর কিছু।খুব ভালো।নিজের কাজ নিজে করো।
লেখক বলেছেন: হুমম...
লেখক বলেছেন: চরি ভাই। ![]()
লেখক বলেছেন: ভাবতাছি একটা দোকান দিমু ![]()
আলগা ইনকাম ![]()
লেখক বলেছেন: আসল মারহাবা ফটোশপ । ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সুনীল রায় বলেছেন:
খুব উপকার হল।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: এটা ত আরও ভাল হল।
লেখক বলেছেন: ভাই...বাংলাদেশ লিস্টে নাই কিন্তু!!
আমাদের পাসপোর্ট ছবির সাইজ ৪০-৫০ মিমি।
এরকম আর কোন দেশে (সাইটে লিস্টেড) আছে জানা নাই।
আপনার জানা থাকলে জানাবেন। পোস্টে আপডেট করে দিব।
http://epassportphoto.com/ বেশ সুবিধাজনক!
লেখক বলেছেন: পেয়েছি!!
আলবেনিয়া সিলেক্ট করতে হবে!
তবে একটা ছবি কম আসে। এ্যড দেয় । ![]()
ভয়ঙ্কর মৃত্যু বলেছেন:
ব্রাইট, কনট্রাস্ট, লেভেল, কালার, প্যাচের কাজ কিভাবে সহজ উপায়ে করা যায় একটু জানান ।
লেখক বলেছেন: ধন্যবাদ। আরেকটা ব্লগ দেয়ার চেষ্টা করব।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
বালক বন্ধু বলেছেন:
আমার ফটোশফ পোর্টেবল ভার্সন। কোথায় পেষ্ট করবো বুঝতে পারছি না।
লেখক বলেছেন: আপনার ফটোশপ যেখানে রাখা ওই ফোল্ডারে Presets>Layout নামে একটা নতুন ফোল্ডার খুলুন। অত:পর ওইখানে কপি পেস্ট করুন। পোর্টেবলেও হয়।
নষ্ট কবি বলেছেন:
ইহা অকেন সহজ কর্ম আমি প্রতিনিয়ত করিতেছি,,,,,,,,,,,,,,,,,,,,
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
ছবি স্ক্যান না করে ক্যামেরা দিয়ে তুলে সরাসরি কম্পিউটারে নিয়ে করলেই হয় বরং ছবির মান তখন আরো ভাল থাকে। ২০০৪ সাল থেকে এই পদ্বতি অবলম্বন করে আসছি সাথে আত্মিয় স্বজন, বন্দুদের এই কাম করে দিচ্ছি।গুলশান এলাকার হারমজাদা ষ্টুডিওগুলা এই ছবি দেখলে আর প্রিন্ট করতে চায় না। ধন্যবাদ পরোপকার করার জন্য।
লেখক বলেছেন: সব স্টুডিও থেকে আসল কপি দিতে চায়না । আমি কিছু আলগা টাকা দিয়ে করিয়েছি। আগে ওরা ত প্রিন্টও দিতে চাইত না।
আর আমার পরিচিতের মধ্যে আমি ছাড়া কেউ ছবি তুলতে জানে না ।
আপনাকেও ধইন্যা ।
রেশাদ১০৬ বলেছেন:
অনেক দিন এই জিনিস খুজছি। পাই নাই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এতদিন আমি ম্যানুয়ালি তৈরী করতাম। 4R-এ ৪টি পাসপোর্ট ও ৪টি স্ট্যাম্প সাইজ হত। সময় এর চেয়ে বেশী লাগতো আর ঝামেলা। পিলাচ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
আপনি পিকচার প্যাকেজ দিয়ে ৪টি পাসপোর্ট ও ৪টি স্ট্যাম্প সাইজ এর মডেল তৈরি করে নিতে পারেন। আমিও করেছি!!
লেখাজোকা শামীম বলেছেন:
কাজ করে নগদ ফলাফল পাইলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
টানজিমা বলেছেন:
ভাই, আমি তো কিছুই বুঝলাম না।......আপনি তো শুধু এডিটিংয়ের খরচটা বাচালেন মনে হয়। কিন্তু প্রিন্টিংয়ের খরচ কেমনে বাচল???.......
লেখক বলেছেন: আপনি বোধহয় আগে থেকেই জানেন। তাই সমস্যা বুঝতে পারছেন না।
আমার আগে প্রতি কপি প্রিন্টে ৮ টাকা লাগত এখন ৬ কপি ৭ টাকা।
আশা করি আমার সমস্যা ধরতে পেরেছেন!!
সাইফুর বলেছেন:
এই টেকনিক ২ বছর আগে থেকে করতাম। প্রথম প্রথম প্রিন্ট করতো।্এখন আর করেনা। ত্রিআর সাইজ হলেও তারা প্রতি পাসপোর্ট সাইজের ছবির দাম দাবি করে। আমি বলি আপনাদেরতো বেশী কাগজ কালি খরচ হয় না। তাও করেননা ক্যানো?তাও করতে চায় না। প্রতিটা ছবিরই দাম চায়। তারা সবাই একজোট দেখলাম( চট্টগ্রামে)
লেখক বলেছেন: জ্বী ভাই এমনটা আমিও দেখছি। রুটি রুজির ব্যপার কি আর করবে ।
কাঊসার রুশো বলেছেন:
+ এবং প্রিয়তে
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
সায়েম মুন বলেছেন:
জানা জিনিস। মাইনষের কাজে লাগবো। +
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
robot_eee বলেছেন:
প্রিয়তে..........................................
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
সততা বলেছেন:
অনেক কষ্ট করছেনএর পর থেকে
১. http://epassportphoto.com/
২. http://www.idphoto4you.com/
ওয়েবসাইটে সরাসরি ছবি উঠাবেন আর জেপিজি ডাউনলোড করে নেবেন।
লেখক বলেছেন: এটা ত আরও ভাল হল। ধন্যবাদ
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
রাজু ১৯৮৯ বলেছেন:
ভাই 3r size এ করার সিস্টেম আছে থাকলে জানান ধন্যবাদ।
লেখক বলেছেন: জ্বি অবশ্যই আছে।
তবে মাত্র ৪ কপি করা যায়। আগের জায়গায়
; line 1, page size
M 88.9 127.0 0
; line 2, description
4P
; line 3 - n, drop zones
4.4 13.5 38.0 48.0
4.4 65.5 38.0 48.0
46.5 13.5 38.0 48.0
46.5 65.5 38.0 48.0
লিখুন । আর সাইজ ৩.৫ ই সিলেক্ট করুন ।
বুঝতে পেরেছেন আশা করি ।
হুপফূলফরইভার বলেছেন:
নাইস পোস্ট! থেংকু থেংকু!!
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
কাজের জিনিষ
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
তুফান মেইল বলেছেন:
++++ প্রিয়তে নিলাম। ধইন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
সামদ বলেছেন:
ধন্যবাদ ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
টানজিমা বলেছেন:
ধুর মিয়া, কিছুই বুঝলাম না।............. আপনে আমারে খালি এইটাই বোঝান আপনে লাভ করেন কিভাবে???...
আপনি নাহয় সবগুলি ছবি একসাথে দিবেন প্রিন্ট করতে । কিন্তু বড় ছবি হলে তো তারা এমনিতেই দাম বেশি নিবে।....
আর শুনেন, ফটুসপের যেকোন কাজ আমার জানা আছে। কিন্তু দোকানদারকে কিভাবে ঠকাব.......সে টা সত্যি আমার মাথায় ঢুকতাছে না।..
লেখক বলেছেন: আপনে আসলেই বোঝেন নাই?!?
আপনে কি আমার সাথে মজাক করতাছেন??
আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি করতে দিলে ওরা কত নেয়??
আমার কাছে নেয় ৮ টাকা।
তাহলে ৬ টা ছবির দাম ৪৮ টাকা। ঠিক কিনা??
আর আপনি যদি একটা এ৪ সাইজ ছবি প্রিন্ট দেন তাইলে কত নেয়??
আমার কাছে নেয় ৭ টাকা। ভিতরে যাই থাকুক।
তাহলে আমি একটা এ৪ সাইজের ছবিতে যদি ৬ টা ছবি আটাইতে পারি তাহলে আমার লাভ কত?? ৪১ টাকা। ঠিক আছে??
এরচেয়ে সহজ ভাবে আর কি বলব??
"ফটুসপের যেকোন কাজ আমার জানা আছে।"
ভাই এটা ঠিক ফটশপের টিউটোরিয়াল না। এটা একটা টিপস।
দোকানদারকে ঠকাব কেন ভাই??
আমার নিজের কম খরচের জন্যইত ।
আশা করি বোঝাতে পারলাম।
প্লিজ বুঝতে পারলে আমাকে জানাবেন।
চিন্তায় থাকব ![]()
লেখক বলেছেন: সরি... এ৪ এর যায়গায় 4R পড়ুন!
টানজিমা বলেছেন:
জি....এইবার বুজ্জি......
আপনের চিন্তারে একটা ঘুশা দিয়া বিদায় করেন।..
.....
এখনে বলা প্রয়োজন যে, আমি মেলা দিনের বনবাসি। আপনাদের দেশের দোকান্দাররা কেমনে কি করে আমার জানা নাই।.....
তয়, এখানে আমি প্রিন্ট করি ছবির সাইজ দেখে। তা সেটা যে কোন ছবিই হোক..........
লেখক বলেছেন: ওফ বাঁচলাম !!
আপনার চিন্তায় ত আমার রাতের ঘুম বন্ধ হইয়া যাইত আরেকটু হইলে !! ![]()
আরে ভাই....আপনার বনে যে শান্তি সেটা কি আর আমাদের আছে।
সবকিছুই এরাম অযৌক্তিক!
আমাদের এরকম পদে পদে ট্রিকস কইরাই বেচে থাকতে হচ্ছে। :/
আসলে আপনার বনে এসব অযৌক্তিক দাম চলে না ।
আমাদের এখানে পাবলিক অসহায়।
অ: ট: ভাই আপনি কোন বনে থাকেন??
ফয়সাল ভাই বলেছেন:
আমিও আগে থেকেই জানতাম
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
আজাদ আল্-আমীন বলেছেন:
থেংক্কু থেংক্কু
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: শেয়ার করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।
লেখক বলেছেন: নিন্দা জানাই ![]()
সহমত ![]()
টানজিমা বলেছেন:
একটা কথা বলতে ভুলে গেছিলাম........আপনের ফডুক খানা যা লাগতাছে না...........
শাকিব খান ফেইল।.......
আমার আবার প্রিয় নায়ক ছিল শাকিব খান। আজ থেকে ওই বেটায় বাদ...
আপনেরে জায়াগা দিলাম.....এক্কেরে....অন্তরে......
(সাহারা মরূভুমিতে)......
লেখক বলেছেন: হায় হায় !!
এই কমেন্ট আমি শোকেসে তুইলা রাখলাম । যেই আসব দেখামু!!
মরূভূমিতে উট চড়াইতে আর খেজুর খাইতে মন্চায়!
![]()
কিন্তু আপনার ছবি দেইখা ডরাইছি গো । ![]()
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন:
আমি ফটোশপ সিএস-৫ ব্যবহার করি, আমি কোন ফোল্ডারে টেক্টস ফাইলটা পেষ্ট করব?ওইখানে
\Program Files\Adobe\Photoshop CS\Presets\
Layouts নামে কোনো ফোল্ডারে নেই....
লেখক বলেছেন: ফটোশপ সিএস-৫ সম্পর্কে আমি ঠিক জানি না।
আমার হাতের কাছে নাই।
Layouts নামে কোনো ফোল্ডার নাই??
তাহলে একটা Layouts নামে ফোল্ডার ক্রিয়েট করে দেখতে পারেন।
অথবা ওই খানেই দেখেন অন্য নামে কোন ফোল্ডার আছে যার মধ্যে অনেক টেক্সট ফাইল আছে। six by four, two by three এমন নামে ফাইল আছে।
ডিরেক্টরীতে সরাসরি ঢুকে দেখেন।
আগে দেখুন picture package অপশন আছে কিনা ।
বালক বন্ধু বলেছেন:
আপনার কথামত নতুন ফোল্ডার খুলে পেস্ট করেছি কিন্তু Page size: 4.0X 6.0 in; Layout: 6P; দেখাচ্ছেনা।
লেখক বলেছেন: সরি...একটু ভুল ছিল।
Presets>Layouts হবে। এর আগে Layout লিখেছিলাম। হল কি না জানাবেন ।
ধন্যবাদ।
বালক বন্ধু বলেছেন:
অনেক চেষ্টা করলাম। কিচ্ছু হচ্ছে না। আমি বোধহয় বুঝতেছিনা। বা পোর্টেবল ভার্সন বলে হচ্ছে না।
লেখক বলেছেন: সরি...একটু ভুল ছিল।
Presets>Layouts হবে। এর আগে Layout লিখেছিলাম। হল কি না জানাবেন ।
ধন্যবাদ।
লেখক বলেছেন: একটা s কম পড়েছে। হল কি না জানাবেন ।
বিডি আইডল বলেছেন:
কানাডার পাসপোর্ট সাইজের একটা সিস্টেম কেউ দিতে পারে...এইখানে ২ কপি ফটো জায়গা ভেদে ৭-২০$ লাগে
সততা বলেছেন:
@বিডি আইডল ১. http://epassportphoto.com/
২. http://www.idphoto4you.com/
সব দেশের স্টান্ডার্ড আছে ওখানে
লেখক বলেছেন: ভাই...বাংলাদেশ নাই কিন্তু!!
আমাদের পাসপোর্ট ছবির সাইজ ৪০-৫০ মিমি।
এরকম আর কোন দেশে (সাইটে লিস্টেড) আছে জানা নাই।
আপনার জানা থাকলে জানাবেন। পোস্টে আপডেট করে দিব।
http://epassportphoto.com/ বেশ সুবিধাজনক!
লেখক বলেছেন: পেয়েছি!!
আলবেনিয়া সিলেক্ট করতে হবে!
তবে একটা ছবি কম আসে। এ্যড দেয় । ![]()
বালক বন্ধু বলেছেন:
আমার এখঅনে Page size: 4.0X 6.0 in ও Layout: 6P দেখাচ্ছেনা। আমার পেজ সাইজ সর্বনিম্ন দেখাচ্ছে ৮:১০ দেখাচ্ছে।
মনে হয় আমি ভুল করছি। কিন্তু কি ভুল হচ্ছে বুঝতে পারছি না।
বালক বন্ধু বলেছেন:
ভাবতেছি ফটোশপ ইন্সটল করে একবার চেষ্টা করে দেখবো।
লেখক বলেছেন: আমিও বুঝতে পারছি না ।
ফটোশপ ইন্সটল করে একবার ফাইনাল ছবিটা তৈরি করে নিন।
তারপর আপনাকে আর পায় কে !!
অভিবাসী বলেছেন:
+ সহ প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
রন্টি চৌধুরী বলেছেন:
এমনেই করি বহুতদিন ধরে। আমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো তুলে ৪কপি দিতে ১৮ ইউরো নেয়। কোন কপি দেয় না। বার বার তুলতে হয়। আমি তাই বাসায় তুলি। কাটিছাটি। ৪ আর প্রিন্ট করি। ৬ টা ছবি হয় একটা ৪আর এ। খরচ মাত্র ২০ সেন্ট লেখক বলেছেন: বিদেশেও এই অবস্থা নাকি!!
লেখক বলেছেন: জিম্প ব্যবহার করিনি। ব্যবহার করে জানাব। ধন্যবাদ।
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন:
হুম, কামে দিছে...........পেলাস..........
লেখক বলেছেন: ধন্যবাদ
নীল চাঁদ বলেছেন:
i want to learn & understand the system of this technique. if i want to print PP size photo in A-4 size photo paper how i should edit this numerical logic. if i want to increase size of image then how can it possible?
Would u please help me to understand this logic? Please!!!
Finally thanks for your valuable post.
লেখক বলেছেন: আপনার চাহিদাটা ধরতে পারি নি।
আপনি কি এ৪ সাইজের পেপারে অনেক গুলি পাসপোর্ট করতে চাইছেন?
অবশ্যই সম্ভব।
এটা কোন numerical logic বা programming না! ফটোশপের একটা অপশন মাত্র!!
file> automate> picture package এর layout ঘরে edit layout click করেন। এখান থেকে আপনি আপনার সুবিধামত নতুন টেমপ্লেট তৈরি করতে পারবেন। হল কি জানাবেন।
আপনাকেও ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
কানাডা প্রবাসীদের জন্য এটা সম্ভবত কোন কাজে দিবে না...কারণ এখানে ছবির পিছনে স্টুডিওর সিল/ডেট থাকতে হয়
লেখক বলেছেন: হুম....ওখানে ছবির দাম নিশ্চয়ই যৌক্তিক?
মোসারাফ বলেছেন:
++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
বুবলা বলেছেন:
++++++++++++++++++++++++++++++ দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
েআসাদুল ইসলাম বলেছেন:
ভাইজান আমিতো লেআউট ঘরে এডিট অপশন খুজে পেলাম না। আমি এফোর সাইজের পেপারে পাশাপশি চারটি এবং পাছটি ছবি সাজতে চাই তাজহলে কি করতে হবে। যদি পাচটি সাজাই তাহলে ছবি গুলো খাড়া ভাবে অর্থাৎ পো্ট্রট হবে এবং চারটি হলে ল্যান্ড স্কেপ হবে। দয়া করে জানবেন। আমার ই মেইলে জানালে খুশি হবো। লেখক বলেছেন: file> automate> picture package এর ডানদিকে layout ট্যবে যেতে হবে। এই ঘরে নিচের দিকে ডানে edit layout পাবেন। এখানে ক্লিক করে পেইজ সাইজ থেকে আপনার পছন্দ মত সিলেক্ট করুন। নতুন ছবির ফর্মা দেয়ার জন্য Add Zone এ ক্লিক করুন। আশা করি এবার হয়েছে। না হলে স্ক্রিন শট মেইল করব। ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাদের দরকার হলেই আমার পোস্ট সার্থক ! ধন্যবাদ
আসকওয়ানমি বলেছেন:
৮৫ নং.....
লেখক বলেছেন: আপ্নেরে ৮৫ নং ধইন্য দিলাম।
কাঙাল বলেছেন:
চরম পুস্ট। এই কাজটা আগেও করছি। কিন্তু এমন একুরেটলি করি নাই। মেনুয়েলি করছি। আপনারে ধইন্যবাদ
লেখক বলেছেন: আপনারেও ধইন্যাবাদ।
লেখক বলেছেন: হয়েছে কিনা জানাবেন !
লেখক বলেছেন:
লেখক বলেছেন: চেষ্টা করে দেখেন...আমি নিয়মিত করাই...একটু খুজে দেখেন... ছোট খাটো দোকানে দেখেন
লেখক বলেছেন: আরেকজনের দোকানের এ্যড দিয়া লাভ কি? আমি নিজেই একটা দোকান দিমু ভাবতাছি!! ব্যবসা ভাল হবে মনে হচ্ছে!
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
িজসান বলেছেন:
সবাই এইতা পারে ।মামা রে নানু বাড়ী দেখাই তে ছো ।যাক.........ধ......ন্য........বা.........দ
লেখক বলেছেন: আমি ত আরও মনে করলাম নয়া বউরে শ্বশুরবাড়ি চিনাইতেছি!
সবাই পারল কই??
মামু, তুমার মত বসরা হয়ত পারে!
যাই হোক...মন্তব্যের জন্য ধন্যবাদ!
লেখক বলেছেন: হুম..
লেখক বলেছেন: দেরিতে হইলেও ধইন্য পাতা দিলাম!
বলয়গ্রাস বলেছেন:
অনেক ভাল লাগল । ফটোশপের আগ্রহ আছে। এখন শেখা হয় নাই। দারুণ হয়েছে।
লেখক বলেছেন: ধন্যবাদ
বাবুআনা বলেছেন:
প্রিয়তে রাখলাম ...
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আরে নাহ...প্রিন্টেও ওদের অনেক লাভ থাকে। তাছাড়া স্টুডিওতে ছবি তুলতে গেলে আগের চেয়ে বেশিই রাখে। পুষায়ে নেয় আরকি! তার উপর মানুষ আগের চেয়ে অনেক বেশি ক্যমেরা ব্যবহার করে, প্রিন্ট করে। মানে কাস্টমার বেশি...লাভও বেশি।
মোঃ সফিকুল ইসলাম বলেছেন:
ভাই, এই নিয়মে আমি ২০০৪ সাল থেকে আমার ছবি প্রিন্ট করাই।
লেখক বলেছেন: করতে থাকেন!
প্রতিদিন রিটার্নস বলেছেন:
+
পাতলা খান বলেছেন:
আমার এখানের কালার ল্যাবের লোকজনেরা একটু বেশি চালাক। আমি আমার ছবি নিয়া গেছিলাম। উনারা দেইখা সাফ জানাইয়া দিলেন.....তেনারা 4R সাইজের ছবি প্রিন্ট করেন না!
রিয়াদ-তাওহিদ বলেছেন:
ফাটাফাটি ভাই......
রাজ ভাই বলেছেন:
ফালতু হয়েছে পোস্টটি
নাগরিকমন বলেছেন:
মারাত্নক!!!
শায়েরী বলেছেন:
প্রিয়তে
তাপস চন্দ্র বর্মন বলেছেন:
কিছুই বুঝলাম না। হেল্প প্লিজ্
শ্রাবণমেঘ বলেছেন:
ভাইয়্যা আমার adobe photoshop 7 এ layout এর command গুলো কাজ করছে না
শ্রাবণমেঘ বলেছেন:
ভাইয়্যা আমার adobe photoshop 7 এ layout এর command গুলো কাজ করছে না । আমার layout এর command গুলো এভাবে লিখাp 576 720
(4)4x5
0 0 288 360
288 0 288 360
0 360 288 360
288 360 288 360
আপনি photoshop কোন version use করেন ????
মারুফ০০২ বলেছেন:
++++++++++++++++++
ৈহমনতী বলেছেন:
প্রিয়তে
ডািলমকুমার বলেছেন:
++++++++++++++++++++++++++++
রাসেল মাহদুদ বলেছেন:
লেখক বলেছেন: পেয়েছি!!
আলবেনিয়া সিলেক্ট করতে হবে!
তবে একটা ছবি কম আসে। এ্যড দেয় ।এড এর জায়গাটা সাতটা ছবির একটা দিয়ে রিপ্লেস করে নিলেই হল।
আকন্দ বলেছেন:
বুঝছি ! কিন্তু নোটপ্যাডে এইসব কোড লেখার মানে কী? আমি ফটোশপে প্রথমে ৩R বা 4R সাইজ নিয়ে পাসপোর্ট সাইজ ছবি পেস্ট করে সাজিয়ে সেভ করে প্রিন্ট দিলেই তো হলো!! আমি তো এভাবে করেছি। 3R সাইজেই ৬টা ছবি আটে। যদিও বর্ডার কম থাকে।
মামুন_চট্টগ্রাম বলেছেন:
নোটপ্যাডে কেন কোডিং করতে হবে বুঝলাম না। ফটোশপের আগের ভার্সনগুলোতে কি কাজটি করা যাবে না?
আমি অতি সাধারণ বলেছেন:
thanks. saved for future.
বুবলা বলেছেন:
ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...







































