বি:দ্র: ভাল কিছু পড়ারআশায় পড়বেন না ... কারন এটা ভাল মানুষ গল্প...ভাল মানুষদের গল্প বেশি ভাল হয় না
তার পর তার ঘোর ভাংলো ..। অনেক সময় গেল ;
ফ্যাক্টরি ছেড়ে বের হলো ; ড্রাইভার গাড়ি নিয়ে আয় ... পকেটে পয়সা কম ; আজকে মনে হয় মাল খাওয়া যাবে না ; মেজাজ টা খিচরে গেছে - টাকা , টাকা , টাকা করে পাগল করে ফেলল --
এরা কেন বুঝতে চায় না সে এখানে একটা কিছু করতে চাচ্ছে --
এটা শুধু ফ্যাক্টরী না .. তার গর্ব .. বাবার সাথে জেদাজেদি করে করা..মনে মনে চিন্তা করে "বাল.. তোদের টাকার উপরে আমি মুতি ... শালার পোলারা .. দেখমু কিভাবে টাকা আদায় করো"... খালুশ্বশুরের কাছে যেতে হবে ..মনে পড়ে ..
উনার তাবেদারী করেই তো ব্যাংক লোন নিয়ে এই প্রজেক্ট করা ....
চিন্তা করতে করতে গাড়ি ক্লাবে চত্বরে ; রিসেপশনিষ্ট রা উঠে সালাম দেয় .. আনমনে সে ঢুকে যায় ক্লাবে ..
জুয়ার রুম গুলিতে উকি দিতে থাকে ; মনে মনে খুজছে সে হুন্ডির রাজাকে ; বয়সে ওর ছোট হলেও ওকে পছন্দ করে --- দেখা যাক অন্তত বিয়ারের দামটুকু ওর উপর দিয়ে চালানো যায় কিনা ;
পেয়ে যায় আড্ডার মাঝে ... সবাই হাসিমুখেবলে কিরে কি খবর ..মনে মনে বলছে "আইসে শালা মাগনা খাইতে"..ছেদ পরা আড্ডা শুরু হয় আবার ... এরা সবাই পয়সাওয়ালা...নানা কথা বার্তা উঠে ... রাজনীতি , সেক্স , মেয়েমানুষ , ব্যবসা .. রাত বাড়তে থাকে শিং ছাটা গৃহী পাবলিক আসতে আসতে কেটে পরে ....।
সে পরের পয়সায় মাল খেয়ে কিছুটা টাল ... মাতালের গন্ধে পরিবেশ ভারী .. হাহা হাসি .. এক বন্ধু পুরাই টাল .. বলে আচ্ছা তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো এটা কে ইংরেজীতে অনুবাদ করবি "সে কাছা মারিয়া নারিকেল গাছে উঠিয়া পড়িল " ...হাহাহ ...
জানি না ....হাহাহ ...."হি ইজ ক্লাইমবিং দা কোকোনাট ট্রি ওয়্যারিং ব্যাক-টাই" ..হাহাহ ... সস্তা কৌতুকে রংগিন মেজাজটা সাদাকালো হয়ে যায় .. সবাই আজকাল জোক করে ... একসময় এই সব ছাগলদের ঠান্ডা করা কোন ব্যাপার ছিল না .. এখন উচ্চবাচ্য করলে বিনে পয়সার মাল বন্ধ হবে ....
ঐ শালা আবার সহানুভুতি দেখায় ..কিরে ফ্যাক্টরিতে নাকি সমস্যা চলে ...না কিছু না .... হমমম টাকা পয়সার সমস্যা থাকলে বলতে পারছ , আমার দুলাভাই সুদে টাকা ধার দেয় .... না দরকার নেই ...তাইলে আজ কাল টেবিলে বসছ না কেন ? ...সাথে একটা ব্যাংগের হাসি .... মাথায় খুন চেপে যায় ...
কোন ***র পোলা বলেছে টাকা নাই ... টাকার বান্ডিল টা টেবিলের উপর রাখে ..
আয় তবে টেবিলে .... জেদের বশে এগিয়ে যায় সে টেবিলে ..
টাকা গুলি ওয়ার্কারদের পেমেন্ট (কিচ্ছু হবে না ..এই গরুর চে আমি ভাল খেলি)
মাল মনে হয় ভালই ধরছে (কিসের কি আমারে কাবু করা এত সহজ .. বোতল খলি হবে বাওয়া এই বান্দা টাল হবে না )
রাত গড়ায় ... টাকা হাত বদল হয় .. টেবিলের ওপাশ থেকে খ্যাক খ্যাক হাসি আসে ...
উঠে আসে সে.......ঘুম আসে ...অন্ধকার
স্বপ্ন দেখে ------মুঠো মুঠো টাকা , সবাই তাকে তোয়াজ করে ...
ওয়ার্কারদের বাকি বেতন শোধ করে দেয় ...স্বপ্নে চালায় নতুন গাড়ি ... বউকে গয়না কিনে দেয় ..
স্বপনের মধ্যে হাসে সে ~
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



