আমার প্রিয় পোস্ট

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে

২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৪

শেয়ারঃ
0 0 0



ঐ দিন ব্লগে একটা চমৎকার আড্ডা দিলাম । টেকনো আর ইলেকট্রনিকার প্রতি সবারই একটু অরুচি আছে ..

আমি সব ধরনের গানই শুনি ; এজাতের গানেও ভালো লিরিকস আছে ;
আমার পছন্দের গুলো শেয়ার করলাম ; অরুচি কাটবে মনে হয় :

BT - Dreaming ;

# Hackers Soundtrack
##এটা শুনে টেকনোর প্রতি ঝোক যায়

Dirty Vegas- Days go by

Oliver Chatham & Room 5 - Music and You

Moby - Extreme Ways

Fluke - Absurd

Fluke - Atom bomb

#ভিডিও - Click This Link





BT - Smart Bomb

BT - Simply Being Loved
#এই গানের একটা গিনিজ রেকর্ড আছে সবচে বেশী বার ভোকাল এডিট করা গান (৬১৭৮ বার)


BT - Dark Heart Dawning

Crysteal Method - Bad Stone
#এটা আমার খুব প্রিয়

Eiffel 65- Now is forever

Enigma - Sadness

Deepche Mode- I feel loved



Fedde Le Grand - Let me Think about it

Fedde Le Grand - Put your hands up for detroit
#কারও মনে খুব শখ থাকলে ভিডিও টা দেখতে পারেন ইউটিউবে;
টাসকি খাবেন ;)

Mirwais - Disco Science
#Snatch Soundtrack

Talvin Singh - Light
#তবলা আর বাশীর কাজ

Talvin Singh - Sway of verses
#তবলার কাজ

Oliver Chatam - Get Down on saturday night
#কারো নাচতে ইচ্ছা করলে পারফেক্ট গান !


এখানে আরো কয়েকটা গান আছে (এভরি থিং বাট দ্য গার্ল)
Click This Link


**********************************
যদি কারও আইমেম এর ইজারনেম পাসওয়ার্ড না থাকে :
abc123
**********************************

উৎসর্গ: বিষাক্ত মানুষ , পিয়াল ভাই , সুদীপ , হাসান মাহবুব, শফিউল আলম ইমন,
আলী আরফাত শান্ত , রেজওয়ান শুভ আর যাদের গানের ব্যাপারে এ্যালার্জী কম

Click This Link
আড্ডার লিংক

 

প্রকাশ করা হয়েছে: গানপাগলা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ব্যাপার কি .. এমনিতে আমার ব্লগে কেউ পা দেয় না আর যখনই আমি পোষ্ট এডিট করতে চাই ছবি দেখে.... ১ টা কমেন্ত !
আপনার জন্য পোষ্ট করে দিতে হলো ...
~~~~~~~
ইয়ু আর ওয়েলকাম ~

২. ২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৫
সব্যসাচী প্রসূন বলেছেন: গ্রেট.. একে একে শোনা যাবে.. ধন্যবাদ... :)
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: সে আর বলতে ... :)

৩. ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২০
অক্ষর বলেছেন: একটা শুন্তাছি, দেখি আস্তে আস্তে শুনুম্নে
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: রাইখা দেন পর্যবেক্ষনে .. শুইনেন আস্তে আস্তে ~

৪. ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:১০
তনুজা বলেছেন: বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে পোস্ট , আমি শুনব না
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: এ্যালার্জী বেশী না থাকলে

BT - Dark Heart Dawning
Talvin Singh - Light
Talvin Singh - Sway of verses
Crysteal Method - Bad Stone

শুনতে পারেন ~

৫. ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২২
রেজওয়ান শুভ বলেছেন: আমারে ও একটা উৎসর্গ দেন ভাই , কেউ দেয় না :( :(
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: দিয়া দিলাম .. কি আর করা ছোট ভাইয়ের আবদার :)

তোমার লিংক তো দিলাম আমার ব্লগে কিছু কইলা না? ;)

৬. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:২০
বিষাক্ত মানুষ বলেছেন: গান শুন্তে গেলে দেখি রেজিস্ট্রি করন লাগে !!! কেম্নে কি !
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: abc123

৭. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: আসল সমস্যাটা হচ্ছে ইন্সট্রুমেন্ট নিয়া । অন্যান্য প্রায় সব জেনারে ইন্ডিভিজুয়াল বাদ্যযন্ত্রের ব্যবহার হয় । এবং সেগুলো আলাদা আলাদা লোক বাজায় , সব কিছু মিলিয়ে গানটা পরিপূর্ন হয়।
আমার ইলেক্ট্রিক ড্রাম্সের ব্যপরেও সুচিবায়ুতা আছে । এ্যকুয়েস্টিক ড্রাম্সের টোন আমার কাছে বিরাট একটা ব্যাপার । বোতাম টিপে যেখানে ড্রামস বাজানো সহজ এবং টোন এবং টিউন ১০০ ভাগ পারফেক্ট থাকে । সেখানে আমি এই বোতাম টিপার লোকটাকে কখনোই কোন ক্রেডিট দিতে নারাজ । আর বাদবাকি ডিজে বক্সের কথা তো বাদই দিলাম ।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: ইন্সট্রুমেন্ট নিয়ে অত মাথা ঘামাই না ; হয়ত গান বাজনার লোক না বলে ।

বোতাম চাপুক , আর গিটার ড্রামস বাজাক গানটা কানেক্ট করতে পারতাসে কিনা এই টাই বিরাট ব্যাপার ;
রক এন রোল যখন আইসে .. নান্দিনকতা অভিযোগে কম বকা খায় নাই ; মেটালরে পাগল-ছাগলের গান বলার লোক অনেক আছে

সুর তৈরী করার ক্রেডিট আমি এদের দেই সবসময় ..

আর ঢিস্টিক ঢিস্টিক মার্কা তালে সারা দুনিয়ার পোলাপান অনেক নাচে অনেক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

**প্রিন্স আর রেজনেক নিজেরাই সব ইন্ট্রুমেন্ট বাজায় ..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ঢিস্টিক ঢিস্টিক মার্কা গান দিই নাই এখানে .. টেকনোর অনেক গান অনেক মেটালের আর অনেক পপের মতো আমারো ভালো লাগে না

এগুলো শুইনা একটা কমেন্ত দিয়েন ~




৮. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪১
জ্বিনের বাদশা বলেছেন: ট্রান্স নামে একটা মিউজিক জাপানে খুব হিট ছিলো ... হামাসাকি আয়ুমীর (নাম শুনছেন? ... দেশে গিয়ে কোন এক চ্যানেলে এরে দেখছিলাম .. দুচারজন দেখছি নামও জানে) ...

মনে হয় টেকনো/ইলেকট্রনিকার কাছাকাছি
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: হামাসাকি আয়ুমী র মিউজিক শুনেছি মনে হয় ...

ট্রান্স টেকনো ইলেকট্রনিকা একই জাতের ..

টেকনো /ইলেকট্রনিকার কিছু কাজ লাইভ দেখেছি ..
ঢিস্কিক ঢিস্কিক ব্যাপার না .. আসলেই ভালো লাগে ..

৯. ২৫ শে মার্চ, ২০০৯ ভোর ৬:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: Talvin Singh এর কম্পো দুইটা ভালো লাগছে ।
Sway of the Verses টা দারুন । এই টাইপ আগে শুনি নাই । থ্যাংকু
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১১

লেখক বলেছেন: বস আমার পোষ্ট দেয়া স্বার্থক :)


Click This Link

এই খানে তালভিন সিং এর আরেকটা গান আছে

তালভিন সিং এর "ওকে" টা শুনতে পারেন ভালো লাগবো

তবলার আরেকটা জটিল কাজ আছে .. শেয়ার করমু নে আপনার সাথে ~

১০. ২৫ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: এইখানে তো ৮০% ডিসকোতে এইসবই বাজে । নিউ জেনারেশন পোলাপান সমানে নাচে এই তালে। কিন্তু হাতে গোনা কয়েকটা রক/হার্ড রক ডিসকোও আছে (এগুলাতে বেশির ভাগ সময় যাওয়া হয়) সেখানেও কিন্তু ভীড় কম না ।
আর এখনকার কম বয়সী সবাইরেই তো দেখি কানে সারাক্ষন টেকনো বাজতাছে। কিন্তু আমার কেন জানি হজম হয় না । আমি কিন্তু মোটামুটি তেলাপোকা টাইপ সর্বভুক মিউজিক লিসনার। নুসরাত ফাতেহ আলীর কাওয়ালী, মমতাজের পোলাতো নয় আগুনেরই গোলা, লোবোর বিগরেড কাইট, ডেনভারের লিভিং অন এ জেট প্লেন,গুলাম আলীর গজল, কিশোর কুমারের পুরানো হিন্দী, চিল্ড্রেন অব বুডুম, আমন আমার্থ, ক্যানিবল কর্পস, মেগাডেথ, আসীফের ও প্রিয়া তুমি কোথায়, বেগম আখতার, ওস্তাদ অজয় চক্রবর্তী মায় বাপ্পি ল্যাহরীর আই এম এ ডিসকো ড্যান্সার সবই কম বেশি নিয়মিত শোনা হয় ।
কিন্তু দুইটা জিনিস আমার ঠিক হজম হয় না । এক র‌্যাপ আর এই টেকনো ।
তবে এখানে তালভিন সিং এর তবলার সাথে ইলেক্ট্রনিকার এক্সপেরিমেন্টটা খারাপ লাগে নাই । পুরাটা কম্পোতে তবলার বায়ার উপর বেজ এর কাজ চালায় দিছে । ভালো এক্সপেরিমেন্ট ।
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১৫

লেখক বলেছেন: হমমম
আমি আসলে আপনারে মিষ্টিক যেই টেকনো ট্রান্স আসে ওগুলো ধরাইতে চাইসিলাম
{এনিগমা সবাই জানে , নির্ভানা লাউন্জ আসে, তালভিন সিং এর কম্পাইলেশন গুলি বেশ ভালো }

এরা অনেক ভালো এক্সপেরিমেন্ট করে

আমি বেশ কয়েকটা নামী দামী ডিজের বাজনা লাইভ শুনছি
এরা রিমিক্স খুব কম করে .. মিউজিক টা কানে দারুন লাগে

নাচার জন্য না ..

~~~~~~~

অট: আপনে কোন দেশে আছেন ?

১১. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৯
নম্রতা বলেছেন: ~এমনিতে আমার ব্লগে কেউ পা দেয় না~

এটা কি বলল্লেন ? এতলোকজনএখানে আসে ! পরেতো বসতে দেয়ার জায়গাও থাকবেনা ! :)
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: হমমম চিন্তায় পড়ে গেলাম ... :)

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: শীতের দেশ !

১৩. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: প্রচন্ড । কালকে থেকে স্নো পড়ছে । এখন একটু কম । বাইরে টেম্পরেচার এখন -৬
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: আমার এই খানে (কানাডা) ভালো ওয়েদার ... ৮ ডিগ্রী চলে ..। এতেই মহাআনন্দ :)

১৪. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:২১
বিষাক্ত মানুষ বলেছেন: কোন শহরে !
আপনে ইন্টার কোন ব্যাচ !! সম সাময়ীক হমু আমার ধারনা ।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: অটোয়া .... ব্যাচ ১৯৯৭ ~ :)

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: সেম সেম হইয়া গেলো নাকি ??? :)

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ব্যাপার না ... পিঠাপিঠিই তো ;)

১৭. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: পিঠাপিঠি হৈলাম কৈ !!! আপ্নে মিয়া বুড়া মানুষ আর আমি কচি পুলা । :P
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: দাত উঠসে ???? নাকি এখনো ফিডার খান ??

:P

১৮. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০০
বিষাক্ত মানুষ বলেছেন: দাঁত উঠছে । তয় বয়স বাও কি তেও হৈবো । অবশ্য মা কয় আরো কম ।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: হাহাহাহহ ... ব্যাপার না .. বিয়া দিলেই ঠিক হইয়া যাইবো বয়স .. হে হে হে

১৯. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০৬
মৃন্ময় আহমেদ বলেছেন: কয়ডা পেলাস দিমু তুমারেরররররররররররররররররররররর
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: একটাও তো দিলেন না :( ...

মাঝে মাঝে গান গুলো শোনার উদ্দেশ্যে ব্লগে পারা দিয়েন :)

২০. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০৯
মৃন্ময় আহমেদ বলেছেন: আমি আবার সর্বভূক শ্রোতা..
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: তাইলে তো আমদের জাতেই .. ওয়েলকাম টু দ্য ক্লাব :)

২১. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৫
মৃন্ময় আহমেদ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: ওরেরর একটাতেই কাজ হবে ..

:) উপরে আছে যেটা :)

২২. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৭
মৃন্ময় আহমেদ বলেছেন: Enigma এককালে অনেক অনেক শুনেছি... ইদানীং তেমন শুনা হয় না।
কিন্তু এই পোস্টখানা আবার তাজা করে দিলো স্মৃতি...
২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: হমমম এনিগমা আরেকটা গান আমার খুব ভালো লাগে

"প্রিন্সিপাল অফ লাস্ট" ~

২৩. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:৪২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

প্রিয়পোস্ট, কবি।
নতুন কবিতা কই, অথবা গান?
২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: আমার পোষ্ট দেয়া ডবল স্বার্থক ;

কবিতা , গান না .. এবার ফিরে যাবো ফান পোষ্ট :)

বেশী দিন এক জিনিষ করতে একঘেয়ে লাগে :(

দেখন তো এডিট করার পর এটা কেমন লাগে

Click This Link

২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: Click This Link


এখানে "মিরর বল" গান টা শুনবেন .. আপনার উদ্দেশ্যে ডেডিকেটিত :)

২৪. ২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৫৯
নাজিম উদদীন বলেছেন: নাচানাচির জন্যে খারাপ না। স্পেনের ইবিজজা দ্বীপে জটিল ট্রান্স আখড়া আছে।
২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: স্পেনের ইবিজজা দ্বীপে জটিল ট্রান্স আখড়া আছে ??

গেছেন নাকি ঐ দ্বীপে ???

ইবিজজা যাইতে মন চায় :)

২৫. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৪
অদৃশ্য বলেছেন: শূন্য...................ভালো পোষ্ট..................


কাজে লাগবে।


সবসময় ভালো থাকুন।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: তাই .. ?? আপনি ও টেকনো পছন্দ করেন ??

খুব ভালো :)

২৬. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫২
ফারহান দাউদ বলেছেন: র্যাপ আর টেকনো শুনলেই ইচ্ছা করে দেই মাথায় একটা বাড়ি:(
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৯

লেখক বলেছেন: হে হে হে .. তাইলে আপনার জন্য মাষ্ট ..

অবশ্যই শুনবেন .. সময় নিয়া .। ধারনাটা একটু হইলেও চেন্জ হবে

গ্যারান্টিত :)

২৭. ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: মিরর বলের জন্যে থ্যাংক্স
৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম :)

২৮. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৪
অমি রহমান পিয়াল বলেছেন: প্রিয়তে রাখলাম। ধীরেসুস্থে..
৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: :) :)

ধীরে সুস্থেই ভালো

২৯. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৯
আলী আরাফাত শান্ত বলেছেন: এতো দামী পোস্টে এই অভাগারে উৎসর্গের শেয়ারে রাখার জন্য ২৮ বস্তা ধইণ্যাপাতা!
প্রিয়তে রাখলাম!
পইড়া শুইনা সিস্টেমে ফালামুনি!
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: হাহাহহ ..

এত দামী পোষ্ট যে নজরেই পড়ে নাই ;)

ধইন্যাপাতা রাখার ফ্রীজ তো নাইরে ভাই .. কষ্ট কইরা একটা ফ্রীজ ও পাঠায় দিতে পারেন :)

৩০. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৮
সুদীপ চৌধুরী বলেছেন:
শোকেসে নিলাম। সময় করে শুনবো। ধন্যবাদ লিংক গুলোর জন্য
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: :) ..

গুড ~

৩১. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫১
শফিউল আলম ইমন বলেছেন: বস চোখে না পড়ার অপরাধ কি ক্ষমা করা যায় না?
দৌড়ের উপ্রে আছি বিধায় ব্লগে কম আসা হয়।
গানের ব্যাপারে আমার সাথে আপনার একটা দারুণ মিল আছে।
আমি অবশ্যই গানগুলো শুনব। প্রিয়তে নিয়ে গেলাম আর আপনার সাথে ও যোগাযোগ করব। (ইয়াহু কিংবা হটমেল আইডি কি আছে? তাইলে মাঝে সাঝে অনলাইন হইলে কথা হতো।)
পোষ্টের জন্য অশেষ ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৫

লেখক বলেছেন: আরে ধুর ব্যাপার না ..

দেখছেন, প্রিয়তে নিসেন এটাই বড় কথা ..



মেইল দিয়েন .. কথা হবে ..

৩২. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৩
পথহারা আমি বলেছেন: ইলেকট্রো ভালোই লাগে। আমি কিছু ইনডাষ্ট্রিয়াল ইলেকট্রো শুনলাম, কিছু লাইভ শো ও দেখেছি। অনেক এনার্জিটিক এবং এক্সপেরিমেন্টাল। তবে প্রায় সব সংগীত ই শুনতে ইচ্ছা করে। ৭০, ৮০'র দশকের বাংলা গান শুনলে প্রায় বিমোহিত হয়ে যাই।
০৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৪

লেখক বলেছেন: তবে প্রায় সব সংগীত ই শুনতে ইচ্ছা করে। ৭০, ৮০'র দশকের বাংলা গান শুনলে প্রায় বিমোহিত হয়ে যাই।

~~~~~~~~~~~~~~~~~``
ঠিক ...... আমি ও ... ভালো লাগাটারে দড়ি দিয়ে বাইন্ধা রাখা যায় না ।

ধন্যবাদ -- আমার ব্লগে স্বাগতম

৩৪. ২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৮
রিফাত হোসেন বলেছেন: Fedde Le Grand - Let me Think about it

Fedde Le Grand - Put your hands up for detroit


আমার সবচেয়ে পছন্দের টেকনো
২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৬

লেখক বলেছেন: বাহ বাহ ....

আমার ও বেশ ভালো লাগে ..

কমেন্তের জন্য থ্যাংকস ।

:)

৩৫. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬
ত্রেয়া বলেছেন: টেকনোর খুব ভক্ত হয়েগেসিলাম তিনটা লাইভ দেখে।ট্র‌্যান্সও বেশ শুনতাম সেই সময়টায়।
ইলেক্ট্রনিকা শুনিনি।
এনিগমা পছন্দ ছিলো।
তবে টেকনো আসলে এখনো অসোম লাগে :``>> যদিও শোনা হয় খুব কম।
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: তাহলে এগুলো দারুন লাগবে


শুনে ফেলুন একটা করে

~~~
এই লিংকের সব গুলো গান শোনা বাধ্যতামূলক আপনার জন্য :)
Click This Link

৩৬. ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১০
িনদাল বলেছেন: এগুলা ডাউনলোড করবো কিভাবে ?

 

মোট সময় লেগেছে ১.০১৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হারিয়ে গিয়েছি এইতো জরূরী খবর ...
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক ;; পায়ে পায়ে হারাবার জায়গা খুজ়ে মরি -
----
কোথাও নেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ