somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট যন্ত্রদানব :: কর্পোরেট লোভ বনাম লিলিপুটদের বিবেক

০৯ ই মে, ২০০৯ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক গুলো বিক্ষিপ্ত চিন্তা অর্থনৈতিক মন্দা আর সুয়াইন ফ্লুর তোরে ভেসে একজায়গায় থিতু হলো।

কর্পোরেশনের জন্ম দেয়া খুব সহজ । একটা নাম রেজিষ্টার করুন।
শেয়ার বন্টন করুন । আইডিয়া খুজে বের করুন। ইনভেষ্টর যোগান । লোন নিন । বিনিয়োগ করুন । শেয়ার মার্কেটে শেয়ার ছাড়ুন ।

তারপর ?

লাভ । লাভ অবশ্যই করতেই হবে । শেয়ারধারীরা মিঠা কথায় ভুলে না । এমপ্লয়ীরা মাগনা কাজ করে না । এর জন্য মুনাফা করতে হবে । এর মধ্যে কোন ইফ এলস বাটস নেই। মুনাফা করাই শেষ কথা ।

মোটামুটি এইভাবে চিন্তা করুন - আমাদের সবার লোভ একজায়গায় কেন্দ্রীভুত হলে কি হবে ; একজনের লোভ সামাল দেয়া যায় কিন্তু কর্পোরেট লোভ কোনভাবেই না ।

এখন কথা হলো আমি কি কর্পোরেশনের গুষ্ঠি উদ্ধার করতে বসেছি ? না ।
কর্পোরেট জীবনের সাথে এখন দুনিয়ার মানুষই জড়িত।
আদিম কালের মতো কৃষকের ধানের বিনিময়ে কামারে কোদাল দেয়ার দিন নাই । কম খরচে সেবা ,খাদ্য , পোশাক
জীবনধারনের হেন কিছু জিনিষ নাই যা কর্পোরেশন তৈরী করে না ।

ঝামেলাটা তখনই লাগে যখন জরুরি কিছু জিনিষ নিয়ে কর্পোরেটদের অন্ধের মতো লাভ করার প্রতিযোগিতা শুরু হয় । চিকিৎসা ক্ষেত্র / ওষুধ শিল্প এমন একটা খাত । যেহেতু লাভ করতে হবে গবেষনা করো ।
কিন্তু কোন জিনিষে গবেষনা ? যাতে কম্পানীর লাভ হয়। বিজ্ঞানীদের আমরা অনেক শ্রদ্ধা করি। কিন্তু তারা যখন বেশ্যার মতো পয়সার বিনিময়ে জেনে, না বিক্রি হয়ে যান তখন মানুষের ওপরই ঘেন্না লাগে। টেষ্ট করো এমন সব প্রানঘাতী ওষুধ যার পার্শ্ব প্রতিক্রিয়া হয়ত উপকারের চে হাজার গুন খারাপ।
সরকার , মিডিয়া ক্যাও ম্যাও করলে পয়সা ছিটাও।
সাধারন পাবলিক হলো গিনিপিগ। তারা গিনিপিগ আর চলন্ত মানিব্যাগ ও বটে ।
কম্পানীর শুধুই পয়সাটা চাই।

আর অর্থনৈতিক মন্দা তো কর্পোরেট ছাগুলে লোভের ক্লাসিক উদাহরন । ব্যাংক গুলো লাভের আশায় লোন দেয়া থেকে শুরু করে পরস্পরের কাছে লোন বিক্রি (!) শুরু করেছিলো । পরিনাম নিজেদের অস্তিত্বের সংকট , সারা দুনিয়ায় অর্থনৈতিক মন্দা। শতবর্ষী কিছু ব্যাংক এখন স্রেফ ইতিহাস ।
[ http://vimeo.com/3261363 ] সুত্র : সাদাত]

সুয়াইন ফ্লু , বার্ড ফ্লু যেসব খামার থেকে ছড়িয়েছে এদের মালিক কর্পোরেশন গুলি তাদের নৈতিক দ্বায়িত্ব এড়াতে পারে না।
কর্পোরেশনের নৈতিকতা বলে আসলেই কিছু আছে নাকি।
সব তো কম্পানীর স্বার্থে। বিজ্ঞাপনে দেখায় ঠিকই গ্রাহকদের জন্য তাদের জানপ্রাণ খারিজ । কিন্তু আসলে সেই জান প্রাণকে তারা পিপড়ার চে দামী কিছু মনে করে না।
[ http://www.somewhereinblog.net/blog/valobashablog/28947637] সুত্র : রাগ ইমন]

কর্পোরেট পরিবেশ আমি বা আপনি বা একজন লেখক/কবি কাজ করতে পারেন । মানুষের সম্মিলিত লোভ আর চাহিদার কাছে বিবেক সব সময় বলি হয়ে যায়। কোম্পানি গৎ বাধা বান্ডিল বান্ডিল কাগজে নিচে চাপা পরে ক্ষীন কন্ঠস্বর।
আর খুপড়িতে কপোট্রন বসানো বস যদি টপ পজিশনে থাকেন তাহলে তো কথাই নেই ।

কর্পোরেট মিডিয়া খবর পয়দা করে। কর্পোরেট কমিউনিকেশন/ নেটওয়ার্কিং যা দরকার নাই তাও মানুষকে গিলাচ্ছে।

আমার প্রশ্ন হলো আমরা কতো দিন এই যন্ত্রদানবের হাতে নিজেদের ভবিষৎ ছেড়ে দিবো ? কি করলে এই যন্ত্রের ভিতরে মানুষের বিবেক আর হৃদপিন্ডটা স্থাপন করতে পারবো ?

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ রাত ১২:৩৮
৪৬টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×