somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিকাব্য :: স্বর্গ অথবা নরকে কয়েকশ কোটি পলক

২৫ শে মে, ২০০৯ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘুমিয়ে ছিলাম একটা গাঢ় অন্ধকার ঘরে
মগজও ঘুমে ছিলো
আলফা বিটা কিসব ছাইপাশ লেভেল আছে-
সেসবের কোন একটাতে হবে ।

হঠাৎ চোখের মধ্যে তীব্র আলো
চোখে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করতে করতে উঠে বসি।
অন্ধকার চিরে টর্চের রশ্মিটা নাচতে থাকে ।
শেষে পুরো আলোর বৃত্ত হয়ে যায়।
ঘোরের মধ্যে হাটি এক সবুজ প্রান্তরে ।
সজীব বাতাস , সুন্দর হ্রদ , পাহাড়, বন।
মানুষজন শান্ত ভাবে হাটছে, খেলছে ।
মৃদু কোলাহল বেশ ভালো লাগে।
একটা আইসক্রিমওয়ালার থেকে আইসক্রীম কিনে চাটি।
এইভাবে কয়েশক কোটি পলক পেরিয়ে যায়
অস্বস্তি লাগে সূর্য চাদ তারা নাই বলে
মনে হচ্ছে কোন অডিটরিয়ামের ভিতর বসে আছি
শো শেষে বের করে দিবে সবাই কে ;
উড়ে বেড়াতে পারি যেখানে খুশী
আর চাইবামাত্র সুর বেজে উঠে
তবে কোন বইটই নাই
এখানে কোন খুন জখম - অশুভের প্রবেশ নিষেধ!


উড়ে উড়ে কোন একসময়
সোজা লাল আগুনে পড়ে যাই
গ্রীল চিকেনের মতো পোড়ায় সেখানে
প্রথমে চিৎকার চেচামেচি করলেও পরে
কেমন জানি সহ্য হয়ে যায় ।
অথবা ঠান্ডায় বন্দী করে রাখে
ঐটাও গা সওয়া
হঠাৎ একসময় সমন আসে তোমাকে ফিরে যেতে হবে
সেই হ্রদের পাড়ে। চিৎকার করে দৌড়ে পালাই আমি
আগুনও হ্রদের পাড় থেকে অনেক ঘটনাবহুল

ধড়ফড় করে জেগে উঠি নিজের বিছানায়।
আমার পুরান শক্ত বালিশ
গন্ধময় কম্বলও বেশ লাগে।
অনন্ত ভালো অনন্ত খারাপ
দুইটাই বেশ একঘেয়ে বিরক্তিকর লাগছিলো
স্বপ্নকে মৃদু গালি দিয়ে ঘুমের আয়োজনে ব্যস্ত হই।













উৎসর্গ : একলব্যের পুর্নজন্ম
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ৯:৪৭
৬৩টি মন্তব্য ৫৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×