ডিসক্লেইমার : জগলুল নামে কোন ব্লগার বা কারো কোন পছন্দের মানুষ থাকলে আগেই ক্ষমা চাইছি । ব্লগীয় ফান করাই উপলক্ষ্য । কাউকে হার্ট করা নয় ।
ব্লগে এসে অনেক নতুন ভাষা শিখেছি । লুল শব্দটা তার মধ্যে একটা । এমনিতে আমরা লুচ্চা , ইতর , বদমাশ অনেক কিছুই নামেই তাদের জানি । এমনিতে আমরা বলতাম "লুইস" ।
আকর্ষনীয় শব্দ । অনেক গুলো বছর লুইসই ছিলো লুচ্চা বুঝানের প্রতিশব্দ ।
যাক গে আসল কথা হলো সব ছেলেরাই অল্প কিছু পরিমানে লুইস । আমাদের বিদ্রোহী কবি তো আরো বড়। লন্চে কোন এক মেয়ের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ছিলেন। এই তালিকায় অনেক রথী মহারথী কবি-সাহিত্যিক ঠাই পাবেন । তবে আমাদের সবাই মোটামুটি সভ্য সমাজের নিয়ম অনুযায়ী সামলে-সুমলে থাকি -- লুল বেচারারা সেটা পারে না ।
আজ আপনাদের আমার দৃষ্টিতে সবচে বড় লুইসের কথা বলব ।
হ্যা -- মনে মনে নাম রেডি করে ফেলেছেন - রাসপুটিন , ডন জুয়ান , ক্যাসানোভা।
হয় নাই । একটাও না
তারা অন্য ক্যাটাগরীর লুইস । মানে লুইস লিষ্টে টপেই তাদের অবস্থান । কিন্তু একবারে টপ নয় ।
এবার আসি জগলুল প্রসংগে --
জগলুল > জগৎলুল > বিশ্বপ্রেমিক
তো সেই বিখ্যাত জগলুলটি কে নিজেই দেখে নেন --
Click This Link
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যাই হোক । এই জগলুলের সাথে পরিচয়টা ঠিক জগলুল হিসাবে না । ১২-১৪ বছর আগের কথা । তখন আমি টার্মিনেটর টু এর সিরিয়াস ভক্ত । হঠাৎ ভুল করে "এ ফিউ গুড ম্যান" নামে ম্যারম্যারে আইনী ঝামেলার ছবিটা দেখে ফেলি ।কারন ছিলো অবশ্য টম ক্রুজ আর ডেমি মুর আর ফেভরিট ছিলো তখন । তখন ই নাস্তার টেবিলে বুড়োর হাসি আর ঝাড়ি দেইখা চিন্তা করতাসি -- ইটা আবার ক্যাঠা
এর পর খুজে খুজে "উলফ" বের করলাম । উলফের সাথে ব্যাটার হাসি আর চরিত্রের মিল খুজে পেলাম । মিশেল ফাইফারে ফিদা অবশ্য এখনো আমি ।
তারপর হাতে পড়ল -- পোষ্টম্যান অলওয়েজ রিংস টুয়াইস। তখন অবশ্য দুষ্টু (
এরপর অনেকদিন মুভি দেখায় বিরতি ।
ততদিনে আমার মুভির টেষ্ট চেন্জ হয়েছে। জগলুলের অভিনয় সম্পর্কে অনেক কিছু জেনেছি । "ওয়ান ফ্লিউ ওভার দ্য কুক্কুস নেষ্ট" দেখলাম । শেষমেষ মনে হচ্ছিল হেড নার্সটা নিজেই খুন করি । এখনো টপ টেন ভিলেন হিসাবে নার্সের চরিত্রটা আছে।
ভক্ত হয়ে গেলাম। ইতিমধ্যে ডি নিরো আর পাচিনোর বেশীর ভাগ মুভি দেখা হয়ে গেছে । ব্রান্ডোর ও অল্প স্বল্প দেখেছি । ।
কোন এক বিচিত্র কারনে ডি নিরো আমার সবচে ফেভরিট ।
ডি নিরো > নিকলসন > ব্রান্ডো > পাচিনো । পাচিনোকে সব সময় একটু দুরের দুরের মনে হতো ।
একে একে দেখলাম -
. রাইটারর্স ব্লক আক্রান্ত সাইকো লেখক চরিত্রে "শাইনিং" ,
. "ফাইভ ইজি পিসেস" -- রেষ্টুরেন্টের ওয়েট্রেসের সাথে কথোপকথন তো এখন নিয়মতান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্যবহৃত হয় ,
. পাগলা আইনজীবি চরিত্রে "ইজি রাইডার",
. ব্যাড এ্যাস বাডস্কি হিসাবে "দ্য লাষ্ট ডিটেল",
. ডি নিরো কে পান্চ দেয়া -- 'লাষ্ট টাইকুন' ,
. ব্রান্ডোর সাথে ওয়েষ্টার্ন "মিসৌরি ব্রেক" ,
. পাগলা ডিটেকটিড হিসাবে "চায়না টাউন",
. সেকেন্ড বেষ্ট (হিথ লেজার সব উলট পালট করে দিসে) জোকার হিসাবে 'ব্যাটম্যান',
. অস্কার জেতা শুচিবাই গ্রস্থ লেখক -- 'এ্যাজ গুড এ্যাজ ইট গেটস',
. হাসতে হাসতে আটখানা হওয়া সাইকোলজীর প্রফেসর হিসাবে 'এ্যাংগার ম্যানেজমেন্ট'
নিকলসনের হাসিটাই আমার কাছে ডেফিনেটিভ লাগে । হাসিতে কিছুটা তাচ্ছিল্য -- কিছু শয়তানী -- কিছুটা অশুভতা মেশানো থাকে ।
যাক গে এই হলো আমার জগলুল সংক্রান্ত কথা বার্তা ।
হাজার রাতের আরব্য রজনী চে বিচিত্র তার জীবনী । এইজন্য বলায় বাস্তব গল্পের চে বিচিত্র । ব্যাটা যেই রোডে থাকে [মুলহলান্ড ড্রাইভ] নামও মানুষ দিয়েছে "ব্যাড বয়েজ ড্রাইভ" । কারন সেই রোডে অন্য আরো দুই দিকপাল জগলুল - মার্লোন ব্রান্ডো আর ওয়ারেন বেটি থাকতো।
আরেকটা বিচিত্র ব্যাপার হচ্ছে -- ৩০ বছর বয়স পর্যন্ত তার মা কে সে বড় বোন বলে জানতো । বাবা - মা যাদের জানতো তার হলো তার দাদা-দাদী!
তার ভাষ্য মতে এত কিছুর উদ্দেশ্য -- 'It's not loving that you miss. It's being loved.'
তার একটা ফাজিল উক্তি দিয়ে শেষ করি --
"More good times is both my ethics and my morals,"
লুলদের জন্য অমৃতবাণী ।
ওহ ! বলতে ভুলে গিয়েছিলাম ধারনা করা হয় (কিছুটা তার জবানী থেকে) -- অন্তত ২০০০ জনের বেশী শয্যাসংগিনী হয়েছিলেন তার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

