আমার প্রিয় পোস্ট

শিরোনামহীন

১৯ শে আগস্ট, ২০০৭ রাত ২:১৪

শেয়ার করুন:                   Facebook

সেদিনও আমাদের হাত ছিল
সাড়ে সাত কোটি জোড়া হাত
মুষ্টিবদ্ধ বিপ্লবী সে হাতগুলো
আজ জন্ম দিয়েছে আমায়, স্বাধীনতায়
শান্তির লাল সবুজ পতাকায়।

আজ এই সময়ে দেখি অসময়
অনুজ্জ্বল ঠেকে লাল সবুজ
ফিকে হয়ে আসে স্বাধীনতার সোনালী সুর্য
হাতগুলো সব স্হির, অগোছালো।
এখন আর সাত নয়
বিনোদন উন্মুখে আমরা আজ চৌদ্দ কোটি
অবিন্যস্ত, নদীর চরে ছেড়া পালে নিথর নৌকো
বেদনা কিংবা দুঃখগুলোরও রং নেই
বেঁচে আছি নিরন্তর সাদা কালোয়।

প্রেমের কবিতার মত শুদ্ধ কোনো কবিতা হয়না
রক্তের পলি বিহনে জন্ম হয়না স্বাধীনতার
সারা শরীরে কিলোগ্রামে মাপা রক্ত নিয়ে রাজপথে আমি
রক্ত ঢালতে চাই, বিশুদ্ধ নদীর ঠিকানা চাই
অন্তঃতপক্ষে একটি যেনোতেনো নদী।

 

 

  • ৮ টি মন্তব্য
  • ২৯১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ২:৩৬
comment by: এস্কিমো বলেছেন: প্রেমের কবিতার মত শুদ্ধ কোনো কবিতা হয়না
রক্তের পলি বিহনে জন্ম হয়না স্বাধীনতার
২. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৬
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: অসাধারণ
৩. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৪
comment by: শাইরি বলেছেন: বিনোদন উন্মুখে আমরা আজ চৌদ্দ কোটি
অবিন্যস্ত, নদীর চরে ছেড়া পালে নিথর নৌকো

৪. ২২ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:০৮
comment by: দেবদারু বলেছেন: ভাই, আপনার ভক্ত হয়ে গেলাম।
৫. ২২ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:১৯
comment by: শাইরি বলেছেন: ভালো হয়েছে। চালিয়ে যান।
৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১:২১
comment by: রাশেদ বলেছেন: ঘাতকের কি নিক হ্যাক হইলো নাকি!!
৭. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৮
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: ফ্যান্টাসটিকস্‌ ৫
৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৫
comment by: ঘাতক বলেছেন: @আহমেদ শারফুদ্দীন
ফ্যান্টাসটিকস্‌ ধন্যবাদ।

 



 


ঘাতকের চোখে প্রেম না থাকুক
ঘৃনা আছে।
এক জীবনে এইই প্রাপ্য তোমার।

ঘাতকের চোখে প্রেম থাকে
তারপর চন্দ্রিমার রাতে খুন হ্য় এক ফালি চাঁদ
এইই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৫৯৩