নিঃসঙ্গ এই রাত্রিও ছেড়ে গেল আমায়
ছয় ঘন্টা আগেও যখন আমি জড়িয়ে ধরেছিলাম
আর ফিসফিস করেছিলাম অকারনে
সে বার্তা পাঠিয়েছিল মৃদু হাওয়া দিয়ে।
অবশ্য তার দুঃখও আমি বুঝি
সকালের রোদটা যে তার ভাল লাগে না।
কিন্তু কবেকার আমি কবে থেকে
সেইই যে বসেই আছি রাত্রিতে
কেউ কি তা বুঝে?
এইখানে সকালে শুধুই চোখ জ্বালা রোদ
আর তোমার ছায়া।
তুমি কবে আমায় ভূলবে বলোতো
এই দেখনা আমি তোমাকে ভূলব বলেই যে
সারারাত বসে থাকি
তুমি কি বোঝনা?
আহা! অবুঝ।
আহা! ঠিক ছ্য় ঘন্টা আগেও
আমি ছিলাম পুরোপুরি নিঃসঙ্গ
এখন তুমি কি মনে করে এলে
আমার জানা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

