এইখানে গেঁথে রাখা ছুরি
আমাকেও বলেছিল আজ
তোমাকে যেন খুন করি।
সে আরও বলেছে
প্রেমের ক্ষরণে কখনো লাল রং দেখেনি সে
তাই ধরা পড়ে যাওয়ার ভ্য় নেই।
তবে কি প্রেমের জন্য এক ফোঁটা রক্তও ছিলনা ইতিহাসে
যে পুরুষ তার সংগিনীকে গতকাল রক্তাক্ত করেছিল
সে কি তবে নিরপরাধী সেজেছে
এইখানে গেঁথে রাখা ছুরি
আমাকে বলেছে আমি যেন তোমাকে ভালবাসি।
আমি দ্রুত স্মৃতির পাতা উল্টাতে লাগলাম
আমি শেষ কবে যেন ভালবেসেছিলাম কোনো নারীকে।
স্মৃতির পৃষ্টায় বিষ মাখানো সপ্ন আমাকে পরাজিত করেছে।
এইখানে গেঁথে রাখা ছুরি
এইখানে হৃদয়ে গেঁথে রাখা ছুরি
আমাকে বলেছে এইই আমার শেষ যাত্রা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

