প্রেম সংক্রান্ত জটিলতায় একটি ফালতু কবিতার জন্ম
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ও বোঝেনা প্রেম কাকে বলে
আমি কি করে বুঝাই
আমি যে পুরুষ!
সেইই বলেছিল আমি নাকি হিংস্র
আর আমি নাকি পুরুষ
আমি কি করে প্রেম বুঝি
আমি যে হাতিয়ার।
সে বলেছিল আমি ঠুনকো পাথর
আমাকে ছুঁড়ে ফেললেই ভেঙ্গে ঠুকরো ঠুকরো হ্ই
আর হাতের মোলায়েম স্পর্শে আমি নাকি আশ্চর্য কঠিন।
সে বলেছিল আমি পাথর
একদিন ছুঁড়ে দেবে ভেবেই হাতে নিয়েছিল।
আমি যদি বলি আমিই প্রেম
সে হাসে, বলে আমি পুরুষ
আমি হন্তারক, রাতের স্পর্শে আমি নাকি পিশাচ।
আমি তাকে কি করে বুঝাই?
আর কত যাবে তোমার নারী
তুমি প্রেম খুঁজবে অকারণ
আমি কি করে বুঝাই
আমি যে পুরুষ!
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন