সে জেগে আছে, এখনো
হা, সে জেগেই আছে। তুমি শুনতে পাচ্ছ?
এই দেখ নিঃশ্বাস নিচ্ছে সে, অবিশ্বাস্য গল্প।
স্পর্শ কর সে জেগেই আছে।
মনেকর তুমি নয় বছর আগের কোন ঈশ্বর
(যদিও সময় তোমার অস্তিত্বে এমন ধারনা আমার নেই)
কল্পনা করে নাও সে আমার সামনেই
যেমনটা সেলুনের আয়নায় আমার আমির প্রতিফলন খানিকটা দুরে, বারবার
তার সাথে দেখা হল একগুচ্ছ ফুল হাতে
প্রিয় ঈশ্বর তোমার দেয়া ফুল দিয়েছি তাকে
বড্ড ভুল হয়েছিল, তোমারই সেদিন
তাই এখনো জেগে আছে
পৃথিবীর গোলাপ দিয়ে স্বর্গে অভ্যর্থনা হয়না কখনো
স্পর্শ কর, সে জেগেই আছে।
কান পেতে শোন -
যতনা সততা ততনা ব্যথা
জন্ম নই মৃতের কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

