somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পকথা

১৩ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি ভালোবেসে মেয়েটির হাত ধরে বললো…….”তুমি আমার হলে সারাজীবন তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবো।“ মেয়েটি স্মিত হেসে দুরের জঙ্গলের রাস্তা দেখিয়ে বললো…”ওই জঙ্গলে একটি মাত্র গোলাপ গাছ। আমাকে যদি কাল সূর্য ডোবার আগে সে গাছের একটি গোলাপ এনে দিতে পারো তবেই আমি তোমার হতে পারি।“



ছেলেটি ছুটলো গোলাপ গাছের সন্ধানে। গহীন জঙ্গলের কোন মাথায় সে গাছ? দেখা হলো গাছে গাছে চড়ে বেড়ানো বানরের সাথে। সে বললো “ওই গাছে তো এখন আর ফুল ফোটেনা”। ছেলেটি বললো, “আমি যাবো গাছটির কাছে। তাকে বলবো আমার কথা।“ ছেলেটির কাছে তার ভালোবাসায় গল্প শুনে বানর রাস্তা বলে দিলো।



তখন গোধূলী শেষ লগ্নে।চলতে চলতে ক্লান্ত যুবক। কোথা থেকে হঠাৎ একটি বক পাখি এসে দাঁড়ায় যুবকের সামনে। সব শুনে পিঠে তুলে নেয় তাকে বক পাখি। হাজির হয় গোলাপ গাছের সামনে।যুবক-কে নামিয়ে দিয়ে সে চলে যায়।



মৃতপ্রায় গোলাপ গাছের মাথায় বর্নহীন, নির্জীব গোলাপ ধরে আছে। যুবকের গল্প শুনে গোলাপ গাছের অন্তর কেঁদে ওঠে। তখন সে সন্ধান দেয় এক বুলবুলি পাখির। সেই বুলবুলি-র বুকের রক্ত এনে যদি ঢেলে দেওয়া হয় তার নির্জীব ফুলটির উপর, তবে সেই ফুল প্রান ফিরে পাবে। হয়ে উঠবে তরতাজা, টকটকে লাল গোলাপ।



যুবক ছুটে চলে বুলবুলি-র সন্ধানে। রাত পার হয়ে ভোর হয়। গহীন জঙ্গলে সূর্য তার আবির্ভাব পুরোপুরি প্রকাশ করতে পারেনা। ছেলেটি দেৌঁড়াতে শুরু করে। হাতে সময় নেই যে। ক্ষুধা-তৃষ্নার বোধ নেই তার। বুলবুলি-র দেখা মেলে।



সব শুনে বুলবুলির মায়া হয় ছেলেটির জন্যে। এত ভালোবাসা যুবক তার বক্ষে ধারণ করছে! একটি গোলাপ-এর জন্যে তার এই ভালোবাসা ব্যর্থ হতে দেওয়া যায়না। হঠাৎ বুলবুলি উপরে উড়ে যা্য়। তারপর আছড়ে পড়ে একটি গাছের সরু ডালের উপর। বুকটা চিরে যায় তার।টুপটুপ করে রক্ত পড়তে থাকে তার বুক থেকে। যুবক কাঁদতে কাঁদতে বুলবুলির বুকের রক্ত দু’হাতের আঁজলা ভরে নেয়। দেৌড়াতে শুরু করে আবার। গোলাপ গাছের কাছে পেৌছেঁ সবটুকু রক্ত ঢেলে দেয় তার উপর। মুহূর্তেই একটি টকটকে লাল গোলাপ হয়ে ওঠে নির্জীব ফুলটি।



ছেলেটি ফুল হাতে নিয়ে দেৌঁড়ায়। গোধূলী শেষ হতে বেশী বাকী নেই আর। যখন মেয়েটির কাছে পেৌছেঁ তখন সূর্য ডুবিডুবি। ক্লান্ত, শ্রান্ত যুবক গোলাপ তুলে দেয় তার স্বপ্নের রাজকন্যার হাতে। ঠিক তখনি ঝুপ করে সন্ধ্যা নামে। সূর্য ডুবে যায়। মেয়েটি মিষ্টি হাসে। গোলাপটি হাতে নিয়ে একটি একটি করে পাপড়ি ছেঁড়ে। ছেলেটি অবাক তাকিয়ে থাকে। সবগুলো পাঁপড়ি ছেঁড়া হলে মেয়েটি তার হাত বাড়িয়ে বলে “এই যে হীরা-র আংটি-টা দেখছো, এটা দিয়ে গতরাতে আমার এনগেজমেন্ট হয়ে গেল।“



বলে হেসে চলে যায় ভেতরে।



ছেলেটি বিমূঢ় দাঁড়িয়ে থাকে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:০৫
৫৩টি মন্তব্য ৪৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×