হার মানা হার
১৯ শে মে, ২০১১ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিন অফিস থেকে ফেরার পর আমার ছোট্র রাজকন্যা আমার কোলে ঝাঁপিয়ে পড়ে একরাশ আদরের বন্যায় ভাসায় আমাকে। আজো তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ সে তার মা-কে আদর করতে গিয়ে থমকে যায়। তার মা-এর দুচোখ ভরা পানি এক পলকেই ভিজিয়ে দেয় তার ছোট্র বুকের জমিন। আমার রাজকন্যা পুরোই বিব্রত তার মা-এর এই রুপ দেখে। কখনো দেখেনি যে সে এমনটা এর আগে। অস্থির হয়ে ছোট্র দুহাতে সে আমার দু’চোখ মোছে আর কান্না জড়ানো কন্ঠে বলে “কাঁদেনা মা, কাঁদেনা। তুমি কানলে আমারও কান্না শুরু হয়ে যাবে।“ “আমার জন্য তোমার মন খারাপ হইছে মা? এই যে আমি...তোমার কাছে।“ বলে দু’হাতে আমার গলা জড়িয়ে ধরে সে। “আমি তোমাকে আদর করে দিবো মা। কাঁদেনা।“ ছোট্র মুখের এই ভালোবাসা জড়ানো কথায় আমার কান্না যেন তার গতি ফিরে পায় আরো বেশি করে। জমে থাকা কান্নার বাঁধ ভাঙ্গে রাজকন্যার আদরে। কতদিন এমন করে কেউ আমাকে আদর করে বলেনি; কতদিন কেউ আমার কান্নার সময় চোখ মুছে দেয়নি; আমার কান্নায় কারো চোখ ভেজেনি....বহুদিন। বহুদিন পর আমিও যে কাঁদলাম এমন করে! এই ছোট্র হৃদয়ের ভালোবাসার কাছে আমি নত হলাম। মেনে নিতে বাধ্য হলাম জীবনের কাছে আরো একটি পরাজয়................আরো একবার।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন