তপ্ত দুপুর!
গনগনে সূর্য্য পুড়িয়ে মারার আনন্দে উদ্বেল!
পীচগলা রাস্তায় ফোসকা পরা পায়ে দাঁড়িয়ে
আমি হঠাৎ অনুভব করি, কোথাও কেউ নেই
আমার অপেক্ষায়!!
হঠাৎ অনুভবে অনুভূতিহীন হয়ে
সামনে আগাতে চাই।
ফোসকা পরা পায়ে জীবন আগায়না!
হোঁচট খেয়ে মুখ থুবরে পরি;
নতুন করে জীবনের মানে খোঁজার
কোন মানে হয় কিনা ভাবতে থাকি।
এক ঝলক লু’ হাওয়া আমার মুখ পুড়িয়ে দেয়!
পুড়ে কয়লা হওয়া অন্তর-উঠোনে
মরিয়া হয়ে হাতরে ফিরি
এক টুকরো সবুজ ঘাস!
নেই! তার হলদে হওয়া সূচাগ্রভাগ-টুকুও আর দেখা যায়না!
বুকের ভেতর ধুসর ক্যানভাস;
কিছু মুখ ভেসে উঠে মিলিয়ে যায় দ্রুতই;
হঠাৎ এক অচেনা মুখ! নাকি খুব চেনা?
দুষ্টু হাসি; পরিপক্ক চাহনি-তে কিসের হাতছানি?
অনুভূতিশূন্য হৃদয়ে আমি আকুল হই
এক ঝটকায় উঠে দাঁড়াই
শারীরিক যন্ত্রনায় কঁকিয়ে উঠি।
হুহু করা হৃদয়ে সর্বগ্রাসী দৃষ্টির সামনে দাঁড়িয়ে
চিনতে পারি তাকে!
শুন্যতার অন্তহীন গহবরে বারবার
আমাকে ছুঁড়ে ফেলার নির্মম খেলার
পৈশাচিক উন্মাদনায় উন্মত্ত উন্মাদ!
তীব্র আর্তনাদে মুখ ঢাকি;
গভীর ব্যথায় – কষ্টে কুঁকড়ে যাই আমি;
আমার অসহায়ত্বে হা হা হা করে হেসে ওঠে সে পিশাচ;
ভুতল – ভূপৃষ্ঠ অনুরণিত হয় সেই হাসির তরঙ্গে!
প্রতিধ্বনি হয়ে মেশে আমার রন্ধ্রে!
রৌদ্রজ্জ্বল দিনের ধবধবে আলোয়
আমি নিমজ্জিত হই এক ব্ল্যাকহোল মোহনায়!
শান্ত-শীতলতায় হারাই সব, যা কিছু আমার !
তীব্র আশার লন্ঠনে জ্বালানী হয়ে প্রবাহমান সুতীব্র হতাশা।
ভাঙ্গন ছাড়া কিছু পাবোনা জেনেও
তার বলয়ে নিজেকে ছেড়ে দিয়ে
নির্লিপ্ত চোখে দেখি লুটতরাজ!!
তার আনন্দযজ্ঞে নিজেকে স্বার্থক করার ব্যর্থ প্রচেষ্টা!!!
নেটে রাজলক্ষী দেবীর কবিতা খুঁজতে গিয়ে নীচের লেখাটা পেলাম। ভালো লাগলো। পড়তে পড়তে আমারো কিছু লিখতে ইচ্ছে করলো। সাহস করে লিখেই ফেললাম সবার ভালোবাসা, স্নেহের উপর ভরসা করে।
LOST AND FOUND
Rajalakshmi G. Ramachandran, India
Walking home alone, on a bright sunny day
I suddenly realized, I had lost my way
Still walking, taking life along
I felt my heart sing a song
I enjoyed the fresh breeze blow through my hair
Everything seemed so beautiful and
I wished for someone for my moments to share
I thought about all the people I knew, in my mind
There was only one my heart would find
I wished for him to be, by my side
I missed him so much that I cried
I wondered where life was taking me
And I realized it showed me, where I was meant to be
I kept walking, and just then life seemed so perfect
Every moment was back on track
I dint want to go back
I had lost my way on a bright sunny day and
My heart found the place it wanted to stay.
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



