(গত পর্বের পর)
এই বোর্ডের সদস্যরা বিপ্লবের একনিষ্ট সমর্থক এবং সোইনিক হবেন। তাদের সকল দ্বায়িত্ত্ব সরকার বহন করবে। এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের দ্বায়িত্ত্ব পালন করবেন। তাদের কোন পরিচয় জাতীয় ডাটাবেস এ থকবে না। তারা থাকবেন অবিবাহিত যতদিন তারা অই পদ হোল্ড করবেন একটি স্বতন্ত্র গোয়েন্দা বাহিনী এদের সবার উপর নজরদারী করবে। এই বাহিনী সম্পুর্ন সতন্ত্র থাকবে।
সশস্ত্রবাহিনীঃ
একটা দেশের নিয়ামক শক্তি গুলোর একটি হলো তার সশস্ত্রবাহিনী। দেশের সকল সক্ষম মানুষ সেনা বাহিনীতে কাজ করতে বাধ্য থাকবে। ১৬ বছরের উপর সকল নারী ও পুরুষকে নুন্যতম ৬ মাসের সামরিক প্রশিক্ষন নিতে হবে। সেনা বাহিনীকে দুই ভাগে ভাগ কর হবে। একটা ভাগ হলো নিয়মিত বাহিনী অন্যটি স্বেচ্ছাসেবক বাহিনী। প্রথম বাহিনী থেকে দ্বিতীয় বাহিনীটা আকার বেশি বড় হবে। প্রতিটি এলাকার আঞ্চলিক কমান্ডার হবেন স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান। স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য থাকবেন প্রতিটি এলাকার সকল সক্ষম মানুষ। তারা ব্যতিত যারা নিয়মিত সেনা বাহিনীর অংশ। এই স্বেচ্ছাসেবক বাহিনী সরকারী বেতনভোগী হবে না। এরা বাস্তবিক অর্থে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। তবে প্রতিটি সামরিক কাজে অংশ নেয়ার পর একটা সম্মানী তাদের দেয়া হবে। যাতে তার উৎসাহিত হয় । এই বাহিনী মূলত কাজ করবে বিভিন্ন দূর্যোগে , নির্মাণ কাজে এবং আঞ্চলিক নিরাপত্তায় কাজ করবে। এদের খুব দরকার ছাড়া সশস্ত্র করা হবে না।
নিয়মিত বাহিনী হবে সরকারি বেতনভোগী বাহিনী। এরা ব্যরাকে থাকবে। এলিট বোর্ড অফ ডিরেক্টর্স এই বাহিনীর কার্যক্রন নিয়ন্ত্রণ করবে। এই বাহিনী হবে কর্মমূখী। এই বাহিনীকে জোন আনুসারে বছরে এক মউশুম কৃষিক্ষেত্রে কাজ করানো হবে। আর বাকী সময় কজ করবে স্বেচ্ছাসেবক বাহিনী। অর্থাৎ জমির ন্যয্য মালিকেরা। নিয়মিত সেনা বাহিনীর ৩৫% মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। সেনাবাহিনীর নিজেদের বাজেটের ৫০% তাদের নিজেদের আয় করতে হবে। অর্থাৎ কর্মমুখী সেনা বাহিনী। সেনা অস্ত্র কারখানা সম্পুর্ণ সেনা নিয়ন্ত্রণে দিয়ে দেয়া হবে। যার ফলে তা রপ্তানি করে আয় সরাসরি সেনাদের হাতে আসবে। ফলে নতুন টেলনোলজির উদ্ভাবন ঘটবে এটা আশা করা যেতেই পারে। সেনাদের জন্য সামরিক বহর বৃঢি করা হবে এবং ১০ বছরের মধ্যে এ টা কে এশিয়ার সেরা বাহিনী পরিণত করা হবে। সেনাদের সংখ্যা (নিয়মিত) প্রায় ২ কোটি তে উন্নিত করা হবে।
নেভীতে নতুন ফ্রিগেট এবং পারমানবিক সাবমেরিন যোগ করা হবে। সাথে সাথে নেভীকে সেনাবাহিনীর সহযোগী হিসেবে ব্যবহার কর হবে। পৃথক বাহিনী হিসেবে নয়। যেমন গোলন্দাজ , চিকিৎসাবহর , ইঞ্জিনিয়ারিং কোর ব্যবহার হয় পদাতিক এর সহযোগী হিসেবে।
বিমান বাহিনী নিয়ে কিছু বলতে পারবো না কারণ এইটা বিপ্লব পরবর্তী টেকনোলজির উপর নির্ভর করবে। তবে বিদেশী সাহায্যের চেয়ে নিজেদের আবিষ্কার কে অনুপ্রাণিত করা হবে। এবং ট্রেনিং সম্পর্কে যা বলবো তা হলো এই বাহিনী গুলোকে এমন ভাবে সাজানো হবে যাতে তারা যে কোন পরা শক্তির মোকাবেলা করতে পারে।
শিক্ষাঃ
সমাজে শিক্ষার কোন বিকল্প নাই। আমি আগেই বলেছি এই শিক্ষা হবে সম্পুর্ন ফ্রি। বাংলাকে বদলিয়ে ইংরেজীকে সর্বস্তরে শিক্ষার মাধ্যম করা হবে। সকল স্কুলে বাংলা শিক্ষা (সাহিত্য) বাধ্যতামুলক করা হবে। এবং তাতে ৬০% মার্কস না পেলে তাকে অকৃতকার্য করা হবে। শিক্ষাকে কয়েকটি ক্যটাগরিতে ভাগ করা হবে।(ক্রমশ)আমার ব্যক্তিগত রাষ্ট্র ভাবনা -১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


