তোমার চিঠি
দেন মোহর চেয় না হরিণি
যদি চাও দিতে পারি
কাবিন বিহীন হাত দুটি
আসসালামু আলাইকুম-
কেমন আছো প্রিয়তম সৌন্দর্যের রাণী। জানি বয়ে চলা এই জীবণ নদীতে তুমি পেয়ে গেছো এক অনিন্দ সাগরের মাঝি। আর আমি বিরল বাতাসের টানে ফিরে চলা এক নদী। বয়ে চলছি নিরবধি।
এখানে প্রেমের মূল্য নেহাত-ই অমূল্য। সেই অমূল্যের মূল্য দিতে পারবে না বিধায় তুমি কি ফিরে গেছো? তোমার ঘরে? জানি সেই ঘরের সুখ আমি তোমাকে কখনোই দিতে পারবো না বলেই তুমি চলে গেছো। তোমার এই চলে যাওয়া আমার ভেতরের আমিকে ভেঙ্গে দিয়েছে বেলজিয়াম আয়নার মতো। তুমিতো একটিবারও অনুধাবন করতে পারবে না তোমার ফেলে দেয়া ভালোবাস আমাকে কতোটুকু কষ্টের সুঁই ফুঁটিয়েছে। কতোটা নিপীড়িত কষ্টের চিত্রল প্রজাপতি উড়ে গেছে সবুজবনে। সেই বনের একাকি বিহঙ্গ আমি; গুমড়ে মরছি প্রিয়তম সুখের আশায়। আশা আমার ভালোবাসা নয়। আশা আমার কষ্টের মিহিদানা। আশা আমার কষ্টের চিরলপাতা।
জানি আমার এই কথাগুলো তোমাকে কষ্টের নূপুর পরিয়ে দিচ্ছে। তবুও আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। তোমার জানা কথাই বলছি আমি। আর এই জানা কথাগুলোইতো স্মৃতি। যাক সেই কথা। আবার আমরা ফিরে আসি আমাদের কথায়। তোমাকে যখন প্রথম দেখি তখন আমার ভেতরের সকল নার্ভ যেনো বন্ধ হয়ে গিয়েছিলো। বিশ্বাস করো- বিশ্বাস করো আমার সমস্ত ভালোবাসার শক্তি দিয়ে তোমাকে বলেছি
ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি
প্রিয়তমা ভালোবাসি।
জানি আমার এই হযবরল প্রলাপগুলো তোমার কাছে অস্বাভিক বলে মনে হতে পারে। তার পরেও আমি আমার কথা বলতে চাই। বলতে চাই আমার হৃদয় এবং আত্মার কথা। আমার আত্মিয়ার সেই বিয়েতে তোমাকে আমি আবিস্কার করি একটি গম্ভির অথচ প্রাণবন্ত মেয়ে হিসেবে। যার প্রতিটি ইমেজ, চলার ধীরগতি, মৃদু কথারজাল আমাকে ছুঁয়ে গেছে। ছুঁয়ে গেছে আমার হৃদয়ের অলি-গলি। তারপর তোমার সাথে দীর্ঘ সময় অতিবাহীত করা। তোমার কি মনে পড়ে আমাদের রিকশা ভ্রমণের কথাগুলো। সেই দীর্ঘ ভ্রমণ পথে আমরা বলেছি আমাদের হৃদয়ের কতকথা। বলেছি আমাদের আকাশ-পাতাল স্বপ্নের কথা। বলেছি প্রেম-ভালোবাসার কথা এবং বলেছি পাখির নীড়ের মতো সংসারে কথা। আমরা দুজন যখন সুখ-স্বপ্নে বিভোর। তোমার প্রতিটি কথাতেই সায় পাচ্ছিলাম। তখন মনে মনে বলেছি পেয়েছি; আমি পেয়েছি দুনিয়ার তাবদ আনন্দ; আমি পেয়েছি। আর চলেছি খোদা তুমি আমার পাওয়াকে কবুল করো। কিন্তু হায়! কবুল করেনি আমার খোদা। কবুল করোনি তুমি। তুমি এখন অন্যের কবুল করা ঘরনি। আর আমি ঘর বাঁধবো বলেই আজও আমি ঘর বাঁধিনি। তুমি সুখি হও এটা আমি চাই। এটা আমার মুখের কথা- কিন্তু আমার মন চায় তোমার সেই প্রতিশ্রুতি ভঙ্গের প্রাশ্চিত্য।
তুমি কি একটিবারও দেখবে না কষ্টের নীল মুখ! যেভাবে প্রতিদিন দেখো আয়নায় তোমাকে? সেদিন তুমি ঠিক অনুধাবন করতে পারবে হযবরল কষ্ঠের পেন্ডুলাম। তুমি কি ভাবছো খুব সুখি হবে? খুব সুখি হওয়া যায় না নারী! খুব সুখি হওয়া যায় না প্রিয়তমা।
অ নে ক দি ন পরে তোমাকে দেখলাম লালশাড়ি পরা। তোমাকে লাল শাড়ি পরা দেখলাম না যেনো আমি দেখলাম আমার দেহের প্রতিটি লাল লাল রক্তবিন্দু। তখন কেবলি আমার জানতে স্বাদ জেগেছিলো- তুমি কি সুখে আছো? তুমি কি তোমার লাল শাড়িটার মতো সুখে লাল হয়ে গেছো-
ইতি
সুতাছেঁড়া মালা
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।