বাংলাদেশের সব মুসলমানের বাড়িতেই রয়েছে কোরআন শরিফ। দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদেও রয়েছে তেমনই একটি কোরআন শরিফ। তবে পার্থক্য হলো, কোরআন শরিফটি মোগল সম্রাট আওরঙ্গজেবের নিজ হাতে লেখা। সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সংরক্ষিত আছে মোগল আমলের নিদর্শন এ দুর্লভ কোরআন শরিফটি। প্রতিদিন দেশি-বিদেশি বিপুলসংখ্যক দর্শনার্থী মোগল সম্রাটের হাতে লেখা কোরআন শরিফটি দেখতে মুসলিম সাহিত্য সংসদে আসেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু গ্রামের বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী মৌলভি খান সাহেব আবদুল করিম এ কোরআন শরিফটি মুসলিম সাহিত্য সংসদে দান করেন। এ কোরআন শরিফটি সংগ্রহে রয়েছে চমকপ্রদ এক কাহিনী। মৌলভি খান সাহেব আবদুল করিম মুম্বাই শহরে আগর-আতরের ব্যবসা করতেন। সেসময় মৌলভি সাহেবের সঙ্গে পরিচয় হয় নেপালি এক ব্যবসায়ীর। সে নেপালির সংগ্রহে ছিল মোগল সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা একটি কোরআন শরিফ। নেপালি দুর্লভ এ পবিত্র গ্রন্থটি কাশ্মির থেকে সংগ্রহ করেছিলেন। মৌলভি খান সাহেব আবদুল করিম মোগল সৈন্যদের যুদ্ধ পোশাক ও ঢালের বিনিময়ে নেপালি ব্যাবসায়ীর কাছ থেকে ওই কোরআন শরিফটি ১৯৪৬ সালে সংগ্রহ করেন। পরে তিনি কোরআন শরিফটি নিজ বাড়ি সিলেটের জৈন্তাপুরের হেমু গ্রামে নিয়ে আসেন। নিয়মিত মৌলভি খান সাহেব আবদুল করিম কোরআন শরিফটি তেলাওয়াত করতেন বলে জানা যায়। পরে তিনি ১৯৪৯ সালে সংরক্ষণের প্রয়োজনে ে দুর্লভ কোরআন শরিফটি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের তৎকালীন সম্পাদক নুরুল হকের মাধ্যমে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে দান করেন। সেই থেকে মোগল সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা কোরআন শরিফটি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সংরক্ষিত আছে। সাহিত্য সংসদের পড়ার কক্ষে কাচঘেরা একটি সুদৃশ্য বাক্সে বর্তমানে দুর্লভ পবিত্র ধর্মগ্রন্থটি রয়েছে। সম্রাটের হাতে লেখা এ পবিত্র গ্রন্থে রয়েছে চমৎকার নকশা আঁকা। সে সঙ্গে সম্রাট সংক্ষিপ্তভাবে প্রতিটি আয়াতের তফসির করেছেন। প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বই সংগ্রহের জন্য আসেন এ মুসলিম সাহিত্য সংসদে। দেশি-বিদেশি বিপুলসংখ্যক দর্শনার্থী আসেন মোগল সম্রাটের হাতে লেখা কোরআন শরিফটি দেখতে। তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মুসলিম সাহিত্য সংসদে সংরক্ষিত মোগল সম্রাটের হাতে লেখা কোরআন শরিফটি সবারই নজর কাড়ছে। মোগল আমলের নিদর্শন কোরআন শরিফ সংরক্ষণে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি রাগীব হোসেন চৌধুরী যায়যায়দিনকে বলেন, সম্রাটের হাতে লেখা কোরআন শরিফের বাংলাদেশে একমাত্র কপি এটি। মোগল আমলের দুর্লভ নিদর্শন বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের জন্য তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
সিলেটে মোগল সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা কোরআন শরিফ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ২১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।