‘ব্লগিং’ হচ্ছে ইন্টারনেটে ব্যক্তিগত ছোট ওয়েবসাইট তৈরি করা যাতে সাধারণ মানুষ নিজেদের জীবনে ঘটে যাওয়া নানা তথ্য এবং ছবি উপস্থাপন করেন। আর যারা ব্লগিং করেন তাদের বলা হয় ব্লগার। এ মাসে চীনা অভিনেত্রী এবং পরবর্তীতে পরিচালক জু জিংলেই পরিণত হয়েছেন পৃথিবীর সমচেয়ে বড় ব্লগারে। মাত্র ৬০০ দিনের ব্যবধানে তার ব্লগের পাতা ১০০ মিলিয়ন বার পড়া হয়েছে। জু, যার রয়েছে অত্যন্ত উঁচু আত্মসম্মানবোধ তার ব্লগ তৈরি করেছেন সেক্স, কিস বা অন্য কোন ধরনের গল্প বলা ছাড়াই। এখানে শুধু তার কাজ এবং দৈনন্দিন জীবন যাপনের কথাই তুলে ধরা হয়েছে। জুলাইয়ের ১২ তারিখে ১০০ মিলিয়নতম বার তার ব্লগ ওপেন করা হয়েছে। আর এটা জানা গেছে িি.িংরহধ.পড়স.পহএর মাধ্যমে, যারা ব্লগ সার্ভিস পৃষ্ঠপোষকতা করে। এখানে উল্লেখ্য জু ২০০৫ সালের অক্টোবরে যাত্রা শুরু করেন এবং ২০০৬ এর মার্চে ব্লগ আর্টিকেল হিসেবে ১টি বই প্রকাশ করেন। ৩৩ বছর বয়সী এই ব্লগার অনলাইন সাবমিশন থেকে তার বর্তমান সাফল্য উৎযাপনের পার্টিতে ২০ জন ভক্তকে আমন্ত্রণ জানান। জু’র আন্তর্জাতিক খ্যাতি আরো বেড়ে যায় সেরা পরিচালক পুরস্কার জেতার মাধ্যমে। তার পরিচালিত ‘লেটার ফ্রম এ আননোন ইউম্যান’ নামের ছবিটি ২০০৪ সালে স্পেনে সান সেবাস্টিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়। প্রথম সারির ব্লগ সার্চ ইঞ্জিন টেকনোরাতি বলেছে, গত বছর জু’র ব্লগ সবচেয়ে দ্রুত ইনকামিং লিংক হিসেবে রেকর্ড করেছে ইন্টারনেটের যেকোনো কিছু থেকে। সিনা’র এনালিস্ট হুয়ান কে রয়টার্সকে বলেছেন জু’র ওয়েব সাইট ২ মিলিয়নেও বেশি বার হিট হয়েছে জুলাই’র ১২ তারিখ থেকে। আর এটাই ব্রেক পয়েন্ট। সিনা’র মতে লেখক হ্যান হ্যান ২য় অবস্থানে আছেন, যিনি খুব শীঘ্রই ১০০ মিলিয়ন মার্ক স্পর্শ করবেন।
বিঃদ্রঃপোষ্টর সঙে ছবির কোনো সম্পর্ক নাই
‘ব্লগার’ হিসেবে চীনা অভিনেত্রীর রেকর্ড সৃষ্টি !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।