একাত্তর সাল। জুলাই মাসের ৪ তারিখ। শ্রীমঙ্গলের দিলখুশ চা-বাগানের মধ্যে যুদ্ধ চলছে। মুক্তিযোদ্ধারা চা-বাগানের পাকিস্তানি সেনাদের অবস্থানে হামলা চালিয়েছেন। বাংকার থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে পাকিস্তানিরা। রুহেল আহমেদ চৌধুরী নামের একজন মুক্তিযোদ্ধার ঊরুতে গুলি লাগে। সহযোদ্ধারা তাঁকে কাঁধে তুলে নিয়ে যেতে চাইছেন সীমান্তের ওপার। রুহেল বললেন, ‘আমি তো বাঁচব না। আমার বডি কেন তোমরা ওপারে নিতে চাইছ। তার বদলে আমি এ দেশের মাটিতে শেষ ঘুম দেব। তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ো না। যাও, যুদ্ধ করো।’
যুদ্ধ খানিকক্ষণ চলল। এবার সহযোদ্ধারা এলেন আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করতে। এসে দেখলেন, রুহেল মাটিতে মাথা রেখে গান গাইছেন, ‘ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা’। রক্তে পুরো মাটি ভেসে গেছে।
..........................
কী হাসি আসছে না?
আমাদের কিছু নেতানেত্রীদের দেশপ্রেম আর তাদের দেশপ্রেমের কথা চিন্তা করেও যদি হাসি না আসে তাহলে কী আর করা। আসুন কাদি। সে কান্নার জলে যদি কিছুটা পাপ মুছে যায়!
>>> ঘটনাটি আনিসুল হকের একটি লেখা থেকে নেয়া। Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


