ফুলের পাশেই আছে অজস্র কাঁটার পথ, এইতো জীবন
নিটোন নিখুঁত কোন মুহুর্ত পাবো না,
এখন বুঝেছি আমি
এভাবেই সাজাতে হবে অপূর্ণ সুন্দর;
একেবারে মনোরম জলবায়ু পাবো না কখনো
থাকবে কুয়াশা-মেঘ ঝড়ের আভাস
কখনো দুলবে ভেলা
কখনো বিরুদ্ধ স্রোতে দিতে হবে
সূদীর্ঘ সাঁতার,
কুয়াশা ও ঝড়ের মাঝেই
শীত গ্রীষ্মে বেয়ে যেতে হবে এই তরী;
যতই ভাবি না কেন
সম্পুর্ন উজ্জ্ল কোনো সুসময় পেলে
ফলাবো সোনালী ধান্য,
সম্পন্ন করবো বসে শ্রেষ্ঠ কাজগুলি-
কিন্ত এমন নিটোল কোনো জীবন পাব না।
এখন বুঝেছি আমি
এভাবেই সাজাতে হবে অপূর্ণ সুন্দর।
..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


