আহা! আমি গন্ডার ভালবাসি খুব!!
এমন উজবুক হয়ে পার করি দিন,রাত- অর্ধেক চাঁদ, আর ঘুম!
রাতের হলুদ বনে প্রজাতির হাতুড়ে হাঙ্গর, খয়েরি কাকাতুয়া ।
মাছ ধরে- অগণন নিশাচর যারা, বাতাসের নীল এ্যনিমিয়া!
কী গান শোনালেন তারা! মনে ভাবি- গন্ডারই ভাল,
খাড়া সিং- নাকে, যাকে তাকে গুঁতিয়ে তাড়াল !
হেন রাতে- চৌদিক থেকে দেখি, ঘিরে আসে সমূহ প্লাবন,
প্লায়স্টসিন বেসিনে ঘোলা জল- লাল ব্লেড,
শত শত সবুজাভ কীট,থোকা থোকা ফ্যকাসে বকুল।
মাটি রং কার্পেটে- মিশরীয় মমি- অতিকায় তাম্রলিপিকারগন,
এহেন টেরা চক্ষে চেয়ে রন- কার দিকে !
চক্ষে চক্ষু মেলাতেই দেখি- কী আজব, আমরা যে পাশাপাশি থাকি!
কে হায় ভুল করে- গিট্টু মেরে জুতার ফিতায়-
রেখে গেছে অশোককাননে। না কী বৃন্দাবন!
("রাম রাম"... "রাবণ রাবণ!")বুঝিনিতো আগে!
এতক্ষন তাই তো ছিলাম! কী করে যে তফাতে এলাম- স্বর্গীয় পিতামহ জানেন!
এদিকে আম্রকাননে, ফাঁকা মাঠে- চলে খেলা, গোল দেন চাল্লু বাতেন!
ধুত্তর......
"কি করে কি হল, জানতে চাপুন ১-২-৩,"
ফেড আউটঃ "হ্যালো...হ্যালো, রাধাকে ডাকেন!"
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


