somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার এ কি অবস্থা !!!

১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার গর্ভমেন্ট বেশ ইন্টেলিজেন্ট। তারা তাদের দারিদ্র খুব কৌশলে ঢেকে রাখতে জানে। তাদের বর্তমান অবস্থা তারা যে আর কাটিয়ে উঠতে পারবে না আমেরিকার বিজ্ঞ অর্থনীতিবিদরা মোটামুটি নিশ্চিত। বিষয়টি নিয়ে আমি কনফিউজড থাকলেও গত ২ বছর যাবৎ ৪/৫ টি ভার্সিটির অর্থনীতিবিদদের সাথে উঠাবাসা বেশী হওয়ার তাদের মন্তব্যে শুধু অবাকই হয়েছি। একসময় নিজেকে আমেরিকার নাগরিক মনে করে ভাল লাগত। কিন্তু এখন দেখি এই ভাল লাগার যৌক্তিকতা নস্ট হয়ে গেছে।

রসায়নের ছাত্র হওয়ায় অর্থনীতি যে খুব বুঝি তা না, তবে যতটুকু বুঝি খুব সম্ভব আমেরিকানরা ক্রমবর্ধমান ঋন সংকট আর কাটিয়ে উঠতে পারবে না। বিজ্ঞ কিছু অর্থনীতিবিদের সাথে থেকে থেকে অর্থনীতির গতি শিখছি, দেখছি, বুঝার চেস্টা করছি। মিডল ইস্ট-এর তেলকে কেন্দ্র করে তারা যে প্রটোকলটি করেছিল তাও ভেস্তে গেছে। ওয়াশিংটন, নিউইয়র্ক এর মত ধনী শহরগুলোতেও বস্তি বাড়ছে দিন দিন। অপেক্ষাকৃত নিম্ন শহরগুলোতে গেলে তো আরো খারাপ লাগে। আমি যখন আসি তখনো বস্তি এতটা দেখিনি। কিন্তু এখন পাল্লা দিয়ে বস্তিবাসী বাড়ছে। বস্তির জায়গা নিয়ে মারামারি এখন সংবাদপত্রেও স্থান পায়।

একটি বস্তির চিত্র-



সরকারী হিসেব আনুযায়ী ২০১০ সালে তাদের ঋণ ছিল প্রায় ১৪.৩ ট্রিলিয়ন ডলার। কিন্তু গত মাসের রিপোর্টে দেখলাম এই ঋণের পরিমান ১৬.১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফেডারেল রিসার্ভ ব্যাংক বন্ডের উপর চড়া সুদ বসিয়ে তারা টাকা কালেকশন করত। এখন এই বন্ডের সুদও তারা বন্ড ক্রেতাদের দিতে পারছে না। সবচেয়ে বেশী বন্ড ক্রেতা চীন এর সাথে বন্ডের সুদের ঝামেলা নিয়ে কুটনৈতিক সম্পর্কও দিন দিন শীতল হচ্ছে, যা এতদিন আমেরিকার বুদ্ধিমান গভমেন্ট গোপন রাখলেও বিষয়টা এখন অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। দক্ষিন কোরীয় (চাইনিজ বংশীয়) একজনকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করেছে সমস্যার সাময়িক সমাধানের জন্য। একজন সিনেটর বললেন ভবিষ্যত বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রনকারী চীন-এর কুটনৈতিক চালের কারনে আমেরিকা এই মহাসংকট রুপী চোরাবালিতে আরো ডেবে যাবে। ডাবতেই থাকবে। যদিও সুন্দর ও শক্ত সেটাপমেন্টের কারণে প্রত্যক্ষভাবে এখনই দূর্দশাটা উপলব্ধিতে আসবে না।

আমাদের উপর ট্যাক্স বাড়িয়ে, প্রচুর ডলার প্রিন্ট করে যে জোড়াতালি দেয়ার চেষ্টা গভমেন্ট করছে তাও স্থায়ী সমাধান না কখনোই। কারণ প্রচুর ডলার পিন্টিং এর কারণে ডলারের দাম আন্তর্জাতিক বাজারে নস্ট হয়ে গেছে।

আমি যখন আসি তখন বেকারত্ব ছিল ৫% এর নীচে, যা ২০১১ সালে এসে দাড়িয়েছে ৮% এর উপরে। প্রতি বছর এর পরিমান বাড়তেই থাকবে।

ফোর্বস এর তথ্যানুযায়ী আমেরিকার বর্তমান জিডিপি ১৫.১ ট্রিলিয়ন ডলার। কিন্তু তাদের ঋণ ১৬ ট্রিলিয়ন ডলারের উপরে। অর্থ্যাৎ আস্ত আমেরিকা বিক্রি করলেও তাদের প্রায় ১ ট্রিলিয়র ডলার ঋণ অপরিশোধিত থেকে যাবে। উপরন্তু প্রতি বছর তাদের ঋণ বাড়ছে আরো প্রায় ১ ট্রিলিয়ন করে।

কোন দিকে যাচ্ছে আমেরিকা !!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×