আফসোসের লু হাওয়া
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর,
মরুভূমির বুকে
বৃষ্টি নামল
তুমি ভোরের শিশিরের বিন্দুর মত
এলে আমার লাল গোলাপের বাগিচায়
একের পর এক আমি পরম মমতায়
দিলাম সব গোলাপ তোমায়।
যখন যেটা চেয়েছো
কখনো কলি,
কখনো প্রষ্ফুটিত
আবার কখনো পাপড়ি
বা সুগন্ধী মালা।
এরপর,
তুমি চাইলে কালো গোলাপ
আমি খুঁজতে থাকলাম চারা
কিন্তু তোমার তাড়া
আর আমার
সময়ের হাতছানি।
একটু অপেক্ষা করতে হবে
সামনের শীত পর্যন্ত;
কিন্তু না, তোমার সময় নেই
দাঁড়াতে পারবে না।
ঠিক আছে, আমি বাঁধা দেব না
তবে সময় হলে একটু বস।
আমার যা ছিল সবইতো দিয়েছি
যা চেয়েছো বা যা চাওনি।
তোমার তাড়া
আর আমার
হাতছানি সময়ের।
কেনো বোঝনা তুমি
অপেক্ষার প্রহর বুঝি,
শুধু আমার জন্যই
উফ!
ছবি: প্রতিকী
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন
প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃআমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত...
...বাকিটুকু পড়ুন
গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন