চৈত্র বিড়াল
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারবার ফিরে আসে
চৈত্র!
সেই পাতা ঝড়া
প্রকৃতি
স্তব্ধ দুপুর
পুরো পাড়া ঘুমিয়ে
অথবা
ঘুমের ভান করে।
মাঝে মাঝে
কাক-চড়াইয়ের কোলাহল
তাদের থামাতে বিড়ালের আগমণ।
সময়টা চৈত্র,
একটি বিড়াল
মাঝ দুপুরে
প্রায়ই আসতো;
পা টিপে টিপে
বারান্দা গ্রীলের
কপাট খুলে
ধরতে যেতাম তাকে।
তারপর অবাক দৃষ্টিতে
চোখে চোখ;
কি অবুঝ পাপাচার
ক্ষণিকের স্বর্গসুখ।
সবাই জানতো
গিয়েছিলাম বিড়াল তাড়াতে
কিন্তু
সেতো বিড়াল নয়
প্রেয়সী।
চৈত্রের দুপুরে
জ্বলে পুড়ে
ঝড়ছে পাতা
জ্বলছে চোখ
পিপাসায় জিহবা
তবু
তোমার জন্য, কত না
প্রতীক্ষা।
সে সময় গেছে কখন
বারে বারে ফিরে আসে
চৈত্র।
কিন্তু তুমি
কোন দূর দেশে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন...
...বাকিটুকু পড়ুন
নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার...
...বাকিটুকু পড়ুন
মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই...
...বাকিটুকু পড়ুনযে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,...
...বাকিটুকু পড়ুন