স্ফীত-নাসারন্ধ্র ___ মার্চপাস্ট করতে করতে
হেঁটে যাচ্ছে অন্ধকার, দাম্ভিক মেয়র ;
পথে-ঘাটে, নগরে-মার্কেটে শুধু
অন্ধমানুষ ; আমি শুনি
আম ছেপারার মতো তারা মুখস্ত বলে যাচ্ছে
একেকটি দৃশ্যের বর্ণনা ___ আর ঘরে ফিরে
ঝলমলে আলোয় ঘন্টার পর ঘন্টা
আয়নায় চোখ রেখেও
খুঁজে পাচ্ছে না নিজেদেরই মুখ ;
অন্তর্গত ___ এতো অন্ধকার !
দলবদ্ধ গণ্ডারের মতো সুশৃঙ্খল
অনুগত
ঘোঁৎ ঘোঁৎ
ধেয়ে আসছে ভয়ানক বন্য শুয়োর ...
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


