অশ্লীল ব্যববস্থা : আমাদের কী কোনই দায়িত্ব নেই ?
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪
ইউএনডিপির হিসেবে ছয়টি ধনী দেশে কুকুর ও বেড়ালের খাদ্যের জন্য প্রতিদিনের ব্যয় ১০০ কোটি মার্কিন ডলার। কুকুরের একটা কমফোর্টারের (শীতের বিছানা) ১৫ ডলার। আর, না-খেয়ে প্রতিরাতেঘুমোতে যায় এশিয়া ও আফ্রিকার ১৫ কোটি শিশু __ দেহমনে যারা সুস্থ মানুষ হয়ে উঠতে পারবে না কখনই। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ কোটি ৪ লাখ শিশু ক্ষুধায় কষ্ট পায়, প্রতিবছর।
সাড়ে ছয়শ কোটি মানুষের এই বিশ্বে দারিদ্রের আঘাতের আওতায় বাস করছে সাড়ে চারশ কোটি মানুষ।
আসুন, এই অশ্লীল ব্যবস্থা বদলাবার কাজে নিজ নিজ সামর্থ অনুযায়ী সক্রিয় ভূমিকায় আমরা এখন থেকেই কাজ করি...
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিঠাই বলেছেন:
এটা কি ঠিক বললেন? পনি নিজেই বাসায় হয়তো কালার টেলিভিশন কিনেন বিশকাপ দেখার জন্য। আর বাংলাদেশে রাস্তাঘাটে অনেক লোক না খায়া পইড়া আছে, তাগো জন্য কি আপনি কালার টিভি কিনা বন করেন? চাইনিজ রেস্তোরায় ফেমিলি নিয়া ডিনার করা বন করেন? বেপারটা এমনই। এই জন্য এভাবে দোষারোপ করার আগে নিজে কি করতেসি সেইটা গুরুতপূর্ন তাইনা? পশ্চিমা দেশের মানুষ কুকুর-বিড়াল কে নিজের ফ্যামিলির সদস্য মনে করে। আর যেহেতু তাদের এফোর্ড করার মত সামর্থ্য আছে, সেহেতু তারা কুকুর-বিড়াল পালে। সব কিছুকে এভাবে জেনারালাইজড করার আগে আমাদের ভাবা উচিত।
লেখক বলেছেন:
ব্যক্তিগতভাবে নিজের লুটিরুজি ভাগাভাগি করে আপনি আমি পরিস্থিতি পাল্টাতে পারবো না। প্রয়োজন বিশ্ব অর্থ ব্যবস্থার পরিবর্তন... যাকে বুশকাকুরা নিউ ইকোনোমিক ওয়ার্ল্ড অর্ডার বলছে সেটা বিশ্বায়ন বা বেশ্বায়নের নামে পুঁজির আগ্রাসন... আমি সিস্টেম বদলের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছি...
আর আম্রিকা সারা দুনিয়ায় ইহা রপতানী করিতেছে.....
ফিদেল হুগো আর চে'দের মতো কতিপয় ছাড়া আর কেউ গর্জে উঠা দূরে থাক... সুবিধা হারাবা ভয়ে রা' করেনি।
+
হাসিব মাহমুদ বলেছেন:
কেমনে কি ! লুগ্জন যদি তাগো ঐ কুত্তা মার্চেন্ডাইজ বন্ধ কৈরা দেয় তাইলে অবস্থাটা কি দাড়াইবো ? কতকগুলি এশিয়ার কলকারখানা যেগিলিতে ঐগুলা বানানি হৈতো সেইগিলি বন হয়া যাইবো । সেইখানে কামকরা লুকগুলা বেকার হৈবো । তাগো পুলাপান না খায়া থাকবো । পুজিবাদে তো এইটাই হওনের কথা, নাকি ?
এক্স ফাইলস্ বলেছেন:
এগুলো নিয়ে কম মানুষ ভাবেনাই, কি লাভ হইছে?
মিঠাই বলেছেন:
সিস্টেম পালটানো মানে কি সমাজতন্ত্র জাতিয় কিছু? লাভ নাই, দুনিয়ায় অনেক কিছুই এক্সপেরিমেন্ট হয়া গেসে। আপাত দৃষ্টিতে সমাজতন্ত্র একটা ব্যার্থ রাস্ট্র ব্যবস্থা বলেই মনে হয়। আর নয়া সিস্টেমে এক্সপেরিমেন্ট করতে গেলে অবস্থা আরো ভয়াবহ হইতে পারে। যেইটা চলতেসে এইটার ভিতর দিয়েই উঠতে হবে।
মিঠাই বলেছেন:
আমি আমার কাম ঠিক মতই করতেসি, আমার মত লাইফ লিড করতসি। ফুর্তি কইরা জীবন কাটাইতে চাইলে কাটান, সেইটা আপনের ডিসিসান।
রহমান হেনরী বলেছেন:
... তাইলে... বাদ দ্যান ! চলেন অর্জিন্যাল ফূর্তি কইরাই জেবনডা কাটায়া দেই...আ সি তে ছে " দি ডিরেক্টরররররররররররররররররররররররর....."
মিঠাই বলেছেন:
সরি, উপরের কমেন্টটা আপনের আরেক কমেন্টের, যেটা মুছে ফেলসেন, তার রিপ্লাই ছিল। এখন অপ্রাসঙ্গিক হয়ে গেসে। মুছে দিবেন প্লিজ।
লেখক বলেছেন: বানান ঠিক করলাম। এখন প্রাসঙ্গিক । থাকুক...
লেখক বলেছেন: বানান ঠিক করলাম। এখন প্রাসঙ্গিক । থাকুক...
অ্যামাটার বলেছেন:
মাইনাস...মানুষ নিজেকেই কুকুর-বেড়াল-এর চেয়ে অপ্রয়োজনীয় প্রাণীতে পরিণত করেছে...বাংলাদেশের কি ধারনক্ষমতা আছে ১৪ কোটি মানুষের?যে দিনমজুর নিজেই খেতে পায়না, তার ঘরেও কমসে কম এক-ডেড় হালি দ্বিতীয় প্রজন্ম!
তাই, দুরভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ...ইত্যাদির মাধ্যমে কিছু অপ্রয়োজনীয় মানুষ এল্যুমিনেট করে প্রকৃতি নিজেই ভারসাম্য রক্ষার দায়ীত্ব নিয়েছে...
সিডর-নার্গিসে গণহারে মৃত্যুতে কিংবা আফ্রিকার দুর্ভিক্ষে তেমন হা-হুতাস করার কিছু নাই।
তপন চৌধুরি বলেছেন:
আমারাওতো ওদের মত সিস্টেম করে উন্নতি করতে পারি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














