দূরের বন্ধুকে একবার / এডাম শেপার
দূরের বন্ধুকে একবার
আমি এখানে আমার কষ্টের কথা
লিখলে, তিনি উত্তরে জানালেন ___
" তোমার কোনও ধারণাই নেই এখানে আমি কী কষ্টে আছি ! "
অতঃপর আমি তাকে চন্দ্রপৃষ্ঠে খানাখন্দ
ও মঙ্গলগ্রহে খালের কথা বলতেই
তিনি সৌরবিশ্বে আবিষ্কৃত গর্ত ও ডাইনোসরের
বিলুপ্তির কথা তুললেন।
আমাদের চোখগুলো আবেগপূর্ণ ডোবার মতো ঢালু ___
সেইসব ডোবায় বসে
আমরা শুধু নিজেদের সমস্যাই দেখতে পাই ।
( এডাম শিপার : জন্ম পোল্যান্ড। বর্তমানে নিউজার্সিতে বসবাস করেন। পোলিশ সাহিত্য থেকে ইংরেজিতে অনুবাদের জন্য বিশেষভাবে খ্যাতি রয়েছে তার।
হাসানআল আবদুল্লাহ : জন্ম বাংলাদেশে। বর্তমানে নিউইঅর্ক শহরে বাস করছেন। নব্বই কালখণ্ডে আবির্ভুত কবিগণের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ।"শব্দগুচ্ছ" নামক দোভাষি কবিতা কাগজ সম্পাদনা করেন। বাংলা থেকে ইংরেজি ও অন্যান্য ভাষার সাহিত্য বাংলায় অনুবাদ করে অনুবাদক হিসেবেও অপরিহার্য হয়ে উঠেছেন। )
** বর্তমান কবিতাটি হাসানআল আবদুল্লাহ'র অনুবাদ গ্রন্থ " বিশ্ব কবিতার কয়েক ছত্র " থেকে সংকলিত। প্রকাশক : সাহিত্য বিকাশ , বাংলাবাজার, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


