somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে বলছি / রহমান হেনরী

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে বলছি, যে-তুমি আমার
রক্তে রচিত ফুল
তোমাকে বলছি, যে-তুমি আমার
স্বেচ্ছাকৃত ভুল

মাঠ পেরোলেই দিগন্তে ওই
আকাশ-ছোঁয়া নদী
আমন্ত্রণের হাতছানি তার
পাচ্ছি জন্মাবধি

যে-তুমি আমার সর্বনাশের
ষড়ঋতু বারোমাস
যে-তুমি আমার প্রিয়তমসায়
সকরুণ উপহাস
প্রতিহিংসার অগ্নি জ্বালাও
করতল করো ক্ষত
যে-তুমি আমার প্রসূনে প্রসূনে
গুপ্ত কীটের মতো সাবধানে ফেল পা ___
যে-তুমি আমার সন্তানখেকো
আর্থ্রোপোডা-মা তোমাকে বলছি না ;

তোমাকে বলছি , যে-তুমি আমার
ক্ষরণে ক্ষরণে নদী
তোমাকে বলছি, যে-তুমি আমার
অধিকার হতে যদি !
যে-তুমি আমার কাবেরী গঙ্গা
কপোতাক্ষের মতো
সীমাহীন বেগে ছুটে চলো , তবু ___
সহসাই সংযত
তোমাকে বলছি , তোমাকে বলছি
তোমাকে বলছি আজও
যে-তুমি আমার সত্তায় বসে
এস্রাজ হয়ে বাজো

বলতে বলতে ভুলেও যাচ্ছি
বলছি তো কিছু ভুলও
শরীরে মাখছি পুষ্পরেণু
শরীরে মাখছি ধুলো

তোমাকে বলছি নিরব-ধ্বনি
ভাষাহীন এক সুর
তোমাকে বলছি নেত্রক্ষেপে
অগম্য সুদূর ...

যে-তুমি আমার শিশিরশয্যা
তোমাকে বলছি না ___
পদ্মফুলের ছদ্মবেশে
আগুন রঙের ঘা ;
তোমাকে বলছি না

তোমাকে বলছি, যে-তুমি আমার
অপ্রেমের অযুহাত
যে-তুমি আমার ছোট ছোট ঢেউ
শিল্পিত সংঘাত

যে-তুমি আমার শাখে জল ঢালো
মূলে ছেড়ে দাও পোকা
যে-তুমি আমার হিসাব-নিকাশে
শুভঙ্করের ধোঁকা

তোমাকে বলছি বন্ধু, বন্ধু ___
তোমাকে বলছি ভাই
যে-তুমি পুরো কুরুক্ষেত্রের
গদাধর একলাই
তোমাকে বলছি স্বরকল্পন
সোচ্চার নিরবতা
তোমাকে বলছি কখনও বলাই
হতো না যে-সব কথা

তোমাকে বলছি, যে-তুমি আমার
চিত্ত-দোলানো চাঁদ
তোমাকে বলছি, যে-তুমি আমার
সচেতন অপরাধ ...
তুমি যদি হও পুষ্পরেণু ___তুমিই যদিবা ধুলো ___
তোমাকে বলছি উড়োমেঘ আর পাখিদের মতো তুলো

তোমাকে বলছি, যে-তুমি আমার
ঠিকানা , বিড়ম্বনা ;
তোমাকে বলছি, তোমাকে বলছি
তোমাকে তো বলছি না !

যে-তুমি আছো মেঘের আড়ালে
রেবা-টির ওই পাড়ে
যে-তুমি আছো শঙ্খের প্রাণে
সমুদ্র-শীৎকারে

তোমাকে বলছি গোপন বিলাপ
প্রকাশ্য যন্ত্রণা ___
তোমাকে বলছি মৃত-স্বপ্নের
প্ররোচিত প্র-রচনা ...







সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×