খোলা আকাশ ....
১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খোলা আকাশ নিয়ে ব্লগে খুশবু(ভাই না বোন আমি জানিনা, ভাই হলে নামের পর ভাই এবং বোন হলে আপু সংযোজিত হবে....আর বয়স যদি 40এর বেশি হয় তাহলে আঙ্কেল বা আন্টি হবে)র লেখাটা দেখেই মনে পড়লো..প্রথম যেদিন আকাশ ছুয়েছিলাম... মেঘের সাড়িতে হেটেছিলাম.... জীবনের সব আনন্দ যেনো আমাকে একাই পেয়ে বসেছিলো সেদিন। হাতে ইন্ডিয়ান ব্লু লেগন (সম্ভবত) ব্রান্ডের বোতলের পানীয় শেষ করে দিয়েছিলাম প্রায় কয়েক মিনিটের মধ্যেই।
মেঘের রাজ্যে ভাসার এই মুহুর্তটি আমার জীবনে প্রথম এসেছিলো 99 সালে। দার্জিলিং যাবার সময়। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্মান তৃতীয় বর্ষের ছাত্র। দল বেধে দার্জিলিং যাচ্ছি। শিলিগুড়ি থেকে আমাদের বাসটা ছাড়ার প্রায় এক ঘন্টারও পর মেঘের দেখা পেলাম। ড্রাইভারকে আগেই বলে রাখা ছিলো যেখানে মেঘ ছুব..আকাশ ছুব সেখানেই উৎসব হবে।
মেঘ দেখা মাত্রই পানীয়র বোতলের ছিপি খুলে ফেললাম। বাস থামলো। সাদা মেঘে নামলাম। দশ মিনিটের মধ্যে বোতল শেষ। চারদিকে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। আর আমরা প্রায় খালি গায়ে দাপিয়ে বেড়ালাম উচু পাহাড়ে আকাশের সীমানায়। জীবনের প্রথম মেঘ আর আকাশ ছোয়ার সেই আনন্দ এখনো অনুভব করি। এরপরে যতবার ভারত আর নেপালে গিয়েছি... পর্বত দেখেছি.. মেঘ ছুয়েছি ততবারই মনে পড়েছে প্রথমবারের সেই খোলা আকাশ ছোয়ার মধুক্ষনটি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন