মিথিলার জন্য....
১৫ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিথিলাকে আমি কখনো দেখিনি। কিন্তু ব্লগের কারনেই ও অন্যদের মতো আমার কাছে অনেক পরিচিত একজন। ওর প্রথম পোস্টটা পড়েই কমেন্ট করেছিলাম সম্ভবত। পরে দেখলাম মিথিলা ওর একটা লেখায় অন্যদের সঙ্গে আমাকেও সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছে।
বেশ কিছুদিন পেশাগত ব্যস্ততার কারনে আমি ব্লগে নিয়মিত নই। মাঝে মধ্যে লগ ইন করলেও পোস্ট দেয়া বা কমেন্ট করার মতো সুযোগ পাইনি।
আজ হঠাৎ ব্লগে এসে খবরটা দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। এইটুকুন মেয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কোথায় আছে ও ? কেন এমন হয় ? এই ছোট্র মেয়েটির তো বেঁচে থাকার অধিকার ছিলো। অসীম দয়াবান সৃষ্টিকর্তা কি মেয়েটির স্বপ্নগুলো পূরনের সুযোগ দিতে পারতোনা ?
জানিনা মিথিলা তুমি কোথায় আছো.. কেমন আছে... বোন আমার... । তবে যেখানেই থাকো.. প্রার্থনা করি তুমি ভালো থাকো। আমরা আছি নিরন্তর তোমার সঙ্গে। আমাদের কাছে তুমি অমলিন থাকবে এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই মিথিলা থাকবে আমাদেরই একজন হয়ে।
তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা মিথিলা..........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন