পাহাড়ে উত্পাদিত কৃষিপণ্য পরিবহন, যোগাযোগ ব্যবস্থা সহজতর ও সময় সাশ্রয় করতে সবুজ পাহাড়ের পাদদেশে আলীকদম সড়ক নির্মাণের সিদ্ধান্ত সরকারের
১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অচিরেই দুয়ার খুলছে আলীকদম ও থানছি উপজেলাবাসীর বহুল প্রতীক্ষিত ৩৩ কিলোমিটারের সড়কটি। ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়ন এর নির্মাণ কাজ শেষ করে। সবুজ পাহাড়ের পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত আড়াই হাজার ফুট উচ্চতায় এই সড়ক নির্মাণ করা হয়। সড়কটি চালু হলে দুই উপজেলার লক্ষাধিক পাহাড়ি-বাঙালির ভাগ্যোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। স্থানীয় আদিবাসীদের পাহাড়ে উত্পাদিত কৃষিপণ্য পরিবহন সহজতর ও সময় সাশ্রয় হবে। এতে করে লাভবান হবে সাধারণ মানুষ। চলতি মাসের শেষের দিকে সড়কটি উদ্বোধন হতে পারে বলে জানা গেছে। ২০১০ সালে সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়ন ১৬ ইসিবি আলীকদম-থানছি সড়কের নির্মাণ কাজ শুরু করে এবং ১৭ ইসিবি এর কাজ সমাপ্ত করে। সড়কটি চালু হলে এখানকার সাধারণ মানুষের অর্থনৈতিক চিত্রও পরিবর্তন হবে। দুই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়বে। এখানকার মানুষের অর্থনৈতিক ও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন