পর্যটন শিল্পে বৈদেশিক আয় বেড়ে ৫ বছরে দ্বিগুণ। পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে পালন হবে “পর্যটন বর্ষ-২০১৬”
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পর্যটন আজকের বিশ্বে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত হিসেবে বিবেচিত। বিশ্বজুড়ে এ খাতের বার্ষিক আয় প্রায় ১ লাখ কোটি ডলার। তাই দেশের পর্যটন খাতের উন্নয়নে গত কয়েক বছরে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। সরকারি উদ্যোগে কক্সবাজার-সিলেট-চট্টগ্রামে গড়ে উঠেছে বেশকিছু তারকা মানের হোটেল-মোটেল। এতে বিদেশী পর্যটকের পাশাপাশি দেশের মানুষের মধ্যেও ভ্রমণের প্রবণতা বেড়েছে। এতে আয় বাড়ছে পর্যটন শিল্পের। কেবল বৈদেশিক মুদ্রা আয়ই গত পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত পাঁচ বছরে পর্যটন শিল্পের মাধ্যমে সরকারের বৈদেশিক আয় হয়েছে ৪ হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে ২০১০ সালে এ শিল্পে বৈদেশিক আয় ছিল ৫৫৬ কোটি ২৯ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যটন খাতের উন্নয়নে এবারো সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ নজর দিয়েছে। পর্যটন খাতকে চাঙ্গা করতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে বিদেশী পর্যটকের সংখ্যা আনুমানিক ১০ লাখে উন্নীতকরণ এবং এ খাত থেকে আয়ের পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে পর্যটন কেন্দ্রগুলোর সুবিধাদি সম্প্রসারণ করছে সরকার। আমরা সাধারণ জনগণ আশা করি, সরকারের গৃহীত নানা পদক্ষেপে পর্যটন শিল্পের বিকাশে পাল্টে যাবে বাংলাদেশের অর্থনীতি।

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন