দেহের প্রতিটি অণু তোমার আশায় চেয়ে থাকে
প্রতিটি শ্বাস প্রশ্বাস তোমার প্রতিক্ষায় দিন গুনে।
যদি আবার ফিরে আসো এই হৃদয়ের মাঝে
এখনো আছে লুকোনো সেই জায়গা টুকু।
স্বযত্নে সাজিয়ে রেখেছি তোমারি প্রতিক্ষায়
এততুকু অবহেলা না করে।
হয় তো কোনো ভুল এর মাশুল হিসেবে পেয়েছিলাম
তোমার সেই নষ্ট ভালোবাসা।
সেই আদিম ভালোবাসার স্বাদ দিয়েছিলে আমায়
কোনো নষ্ট ভ্রূন এর মত
যার ফুল ফোটার আগেই ঝরে যায়
যার ভালোবাসা প্রকাশ পাওয়ার আগেই মরে যায়।
চোখ বাধা মানেনি,মন কিছু বোঝেনি
শুধু চেয়ে থেকেছে তোমার ঐ ছায়ার দিকে।
হেটেছো ঐ রাস্তায় তুমি পেছনের দিকে না চেয়ে
ভেবে ও দেখনি একবার আমার কথা।
রাস্তা ও তোমাকে ভালোবেসেছে
ঐ রাস্তা ও যে আমার হৃদয়ের অংশ বিশেষ।
একবার , শুধু একবার হ্যা বলে দেখনি
দেখতে একবার...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


