আমি মানবতার বেদনায়
তোমার কান্না শুনেছি_
আমি হেসে উঠা দুঃসময়ে
একটি প্রাণেই সুর বেধেছি,
আকাশ তখনো ঘনিষ্ট হয়নি
মাটির রুপরেখায় তখন ছিলো
ফসলের তান্ডবলীলা, ঝড়ো প্রেমে
গীতিহীন ছিলো নীতিবান
পিরিতের ষোলকলা, মালা হাতে
বসে ছিলো বিঘ্ন মহাকাশ,
বৃষ্টি তখনো ধূয়ে দিচ্ছিলো
তার দু'খানি চরণের সব ক'টি পা !
জনম শ্রেষ্ঠ তোমার হাতে ছিলো
একটি সূর্য আর একটি মেঘলা দিন_
আর ছিলো সেই কবে লিখে রাখা
কবিতার ভাঁজপত্র ।
আজ কেবল তুমি হাসলেই পারি
মানবতার জয় ছড়াতে যত্রতত্র ;
চিঠি লিখবে আদরের দুলাল
মা ভালো আছিরে..
বাবার চোখে নেই অবসন্নতা
নির্মল প্রশান্তি ছুঁয়েছে তাকে !
ভেতরে বাইরে তুমুল সরগোল
বদলে যাচ্ছে অচেনা সময়
নির্ধারিত মসৃণ পথেই হাটছে সবাই,
ক্ষুধা নেই, সুধা আছে, কোমল ঘাসে
ঠোট ডুবিয়েছে শাদা বক পাখি !
মানুষ, মানুষকেই খুঁজে যেখানেই যাক,
দৌড়ে পালিয়েছে ঈর্ষা নামের
অকাল কুমান্ড, বিরহী বাতাসের মগ্ন ত্রাস !
চারদিকে বইছে, একটিই সুরাসুর
মিশে আছে ভালোবাসায়, মানবতার বাতাস !
লিখন
এপ্রিল-২৬.২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




