সরল পথে হাটবো বলেই আমার
তোমার পথের সহযাত্রী হওয়া,
চলতি পথে যেখানেই যাই, যাও
যেখানে, চক্রঘুরে কাছেই পাওয়া !
তোমার চোখের সীমান্তটা, ভারত
এবং বাংলাদেশের ইটের দেয়াল না_
আমরা হাঁটি মাটি ছুঁয়া পথে,
বিশাল আকাশ, তোমার এবং আমার সোনা !
মানবস্তুপে থমকে যাওয়া শহর, কোথায়
পালায়, কোথায় হারায়, কোথায় কোথায় যায়_
আমি তখন লুব্ধ পথিক, হাঁটতে থাকি
তোমার পথেই, তোমার মুখ আমার জানালায় !
ভিন্ন গ্রহেও যেতে পার, নরম ঘাসের বুকে,
কেমন জানি অস্থিরতা, নির্ভাবনার নিটোল শান্তি_
আমার জন্য তোমার চেয়ে থাকা, বৃত্তাকারে
জীর্ণ খরার কসম ভুলে, ভুল ভাবনার ক্লান্তি !
হারিয়ে যায়, নিটোল সময়, তোমার আমার
জনম বিলাসী জ্বলন্ত মশাল, পালাক্রমে
চলে যায় অগুনতি দিন, সাবলীল দিনলিপি,
ধরনীর মনে তখন ফাগুন বিলাস, বাড়ে কি কমে !
চার চোখে চেয়ে দেখা দেয়ালের আকাশ,
লুব্ধ সীমাবদ্ধতা শেখায় অহরহ, একাকীত্ব
কাকে বলে, কার গলায় ফুলের আধিক্য বেশি,
আমরা বহুগুনে একমুখি হই, একটাই আমিত্ব !
মাঠ পেরিয়ে বন পেরিয়ে, আদম হাওয়া হতে
অনাদি কালের ছুঁটে চলা পরাজয়ের দিকে,
মাঝখানে পথ, শত শত মত ; হারিয়ে যাই
দু'জনে দু'জন_ আর সকলি ফিঁকে !
লিখন
জুলাই-০১.২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



