স্পেন বনাম পর্তুগাল এর গুরুত্বপূর্ণ খেলায় স্পেন শৌর্য বীর্যের সাথে দাড়ুন খেলে যাচ্ছে ।
যদিও আমি পর্তুগালকে সাপোর্ট করছি এই খেলায় ।
ব্যক্তিগতভাবে আমি এই দুইটি দলকেই পছন্দ করি না । আর্জেন্টিনা, ব্রা জিল আর ল্যাটিন ঘরনার দেশের খেলাকে ভাল লাগে ।
আমি একজন একনিষ্ঠ আর্জেন্টিনার সাপোর্টার ।
যাই হোক মূল লেখা থেকে দূরে সরে যাচ্ছি ।
খেলার বর্তমান অবস্থায় স্পেন ১:০ গোলে এগিয়ে আছে । (আমার পোষ্টের আপডেট পর্যন্ত)
আমি যতটুকু আশা করেছিলাম তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না পর্তুগালের মধ্যে । যতগুলো আক্রমণ এ পর্যন্ত দেখতে পেলাম তাতে অফ সাইড ই নজরে আসল ।
মনে হচ্ছে পর্তুগাল রক্ষনাত্নক খেলছে ।
স্পেনের ফরমেট ৪-৪-২ আর পর্তুগাল এর ৫-২-৩ !
এই সুবাদে একের পর এক গোলমুখি আক্রমণ চালিয়ে যাচ্ছে স্পেন । এই দিকে একজন লাল কার্ড পেয়েছে স্পেনের খেলোয়াড় এর সুন্দর অভিনয়ে । আমার চোখে এটি অভিনয়ই লেগেছে যদিও ফিফা রেফারি একে ফাউল হিসেবে দেখে । তাই ১০ জন নিয়েই খেলতে বাধ্য হচ্ছে ।
পর্তুগালের রোনাল্দোকে কখনই ভাল লাগে নি । যতই সে নাম করুক । তাকে আমার কাছে একজন পণ্য খেলোয়াড় কিংবা বিজ্ঞাপনের মডেলই
মনে হয়েছে ।
আজকের খেলায় ফাউলও কম হচ্ছে । তা অবশ্যই আশার ব্যাপার । ফেয়ার প্লে সবাই চায় ।
স্পেন এ পর্যন্ত আমার গণনা মতে ৬ টি কর্ণার পায়, বিপরীতে পর্তুগাল ৩ টি সুতরাঙ বুঝাই যাচ্ছে কতটুকু চাপে আছে পর্তুগাল ।
তবুও পর্তুগাল এর জয় কামনা করছি ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


