somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন রান্না শিখি, আমি কিন্তু রাধুঁনী নই-

০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:)
প্রথমেই এক গাল হেসে শুরু করছি ।

রান্না করতে গেলে অবশ্যই কিছু জিনিসপত্র লাগে যা ছাড়া রান্না করা যায় না বা কঠিন হয়ে পড়ে । তাই তার জন্য ভ্রমন করতে হবে পর্ব-আসুন রান্না শিখি, আমি কিন্তু রাধুঁনী নই-

আমি আজ রান্না করব তা হল নুডুলস । B:-/ তেমন আহামরি কিছু না । এটা তাদের জন্য যারা রান্না পারে না ।
¶¦¦¦¦¦¦¦¦¶ তবে খেয়াল রাখতে হবে এটা ১২৫ গ্রাম রেডিমেইড নুডুলস নয় যা এক জনের জন্য প্রযোজ্য । এটি ১ কেজি (১০০০ গ্রাম), আর তাতে দুপুর কিংবা সকালের বা রাতের ৪-৫ জনের খাবার হবে । ¶¦¦¦¦¦¦¦¦¶

আমার ধারনা মতে ডিম ভাজা যা আর নুডুলস রান্না করা তাই । :) যাদেরর রান্নার ছোটখাট ধাপগুলি পার করেছেন অর্থাৎ ডিম ভাজি, পেয়াঁজ কাটাকুটি, ভাত রান্না ইত্যাদি তাদের জন্য এটি খুবই সাধারণ ।

১ম ধাপ: নুডুলস সেদ্ধ করা ।
> বাজার থেকে কিনে আনা নুডুলস এর ১ কেজি প‌্যাকেটের পুরোটাই পানি ভর্তি হাড়িতে ছেড়ে দিব । পানি কতটুকু হবে তা চোখের আন্দাজের উপর । অবশ্যই নুডুলস এর পরিমান থেকে বেশী হবে অনেকটা ভাতের মতনই । করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন । তাই চিন্তার কিছুই নাই । এরপর সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে চুলোয় বসিয়ে দিব । আর ২-৩ চা চামচ লবন দিতে হবে । প্রয়োজনবোধে আরো বাড়াতে পারেন । আমি আবার লবনের ধার ধারি না ।:D সাধারণত এভাবে ৭-৮ মিলিট চুলোয় রাখতে হবে । তবে আমরা নতুনদের জন্য ১০ মিনিটই রাখছি । :)

২য়ধাপ: আনুসঙ্গিক ।
> হাড়িতে বসিয়ে বাকি কাজগুলো আমাদের সারতে হবে । সময় মাত্র ১০ মিনিট ! কয়েকটা বড় বড় পেয়াজ কুচি করতে পারেন । পেয়াজঁ কুচির নিয়ম তাই তার জন্য ভ্রমন করতে হবে পর্ব-আসুন রান্না শিখি, আমি কিন্তু রাধুঁনী নই- । আর বাজার থেকে কিনে আনা টমেটো সসের বোতল যোগাড় করতে হবে । না পারলে টমেটো কিনে সস বানাতে হবে । যেটা আমি পারি না । :( তাই বলতে পারছি না । তবে টমেটো সস না পেলে অল্টারনেটিভ হিসেবে টমেটো কেটে ছেড়ে দিতে পারেন তবে তা এখন নয়, তা করতে হবে ৩য় ধাপে । তো পেয়াজঁ কুচি গুলো হালাকা তেলে ভাজুন । [সাথে হলুদ, মরিচ, জিরা, আদা গুড়াও দিতে পারেন, তবে বাধ্যতামূলক নয়] অনেকে তেল প্রচুর পরিমানে দেয় নুডুলস এ । কিন্তু আমি তেল তেমন একটা পছন্দ করি না । তাই যার যে রকম সুবিধা সে পরিমাণ তেল দিবেন । মূল কথা পেয়াজ তেলে ডুবে থাকা চাই । :) তবে এক্ষেত্রে পেয়াজকে বেশী ভাজবেন না, হালকা বাদামী হলেই চলবে । এটি সর্বোচ্চ তাপমাত্রায় আরেকটা কড়াই এ ভাজুন । সময় বরাদ্দা ১০ মিনিট এর ৫ মিনিট । এরপর চুলা বন্ধ করে দিন । কিন্তু যদি চান বাকি সবজি মুলা, গাজর, টেমেটো, শসাও সিদ্ধ করতে পারেন ।(ইচ্ছা মত সময় দিলাম ৫ মিনিট, যা ইচ্ছা করুন ;) ) এগুলো আলাদা সেদ্ধ করতে হবে না, একসাথে করবেন আর অবশ্যই পরিমান মত পানি সিদ্ধ করুন যাতে এই পানি টুকু পরে কাজে লাগানো যায় । এই ফাকে যদি মরিচ(যতটুকু ঝাল সহ্য করতে পারেন ;) ) থেকে থাকে তাহলে তাও কেটে ছেড়ে দিতে পারেন । সময় ১০ মিনিট এর ৩০ সেকেন্ড । আর বাকি সময়টাতে যদি মুলা কিংবা গাজর অথবা শসা থেকে থাকে তাও কাটতে পারেন । তা নিজের ক্রিটিভিটির উপর নির্ভর করে আমি শুধু এগুলোর নাম বলে দিলাম ।

৩য় ধাপ: পূর্ণাঙ্গ রূপ ।
>এবার সিদ্ধ করা নুডুলসকে নামিয়ে ফেলুন চুলা থেকে সাবধানে । আমি ভয় পাই আগুন, অনেকটা বেশী সতর্কতা অবলম্বন করি । :| এবার হাড়ির পানিকে ফেলে দিন অর্থাৎ হাড়ির নুডুলস ফাকা বলের মধ্যে ঢালুন জাতে পানি ঝড়তে পারে । সময় মাত্র ১০ সেকেন্ড । এবার পেয়াজ যে কড়াই ভেজেছেন সেখানে আবার সিদ্ধ করা নুডুলস ছেড়ে দিন, তারপর চাইলে গরম মশলাও দিতে পারেন মানে এলাচি, দাড়ুচিনি, তেজপাতা (আমার এক বন্ধু নুডুলস রান্না করার সময় সব গরম মশলাই ঢেলে দেয় :( , তবে এটা নিজ নিজ রুচির উপর নির্ভর করে ) । এবার সস ঢালুন যদি না থেকে তাহলে তখনকার সেদ্ধ করা টমেটো ঢালুন । আর বাকি সব মুলা, গাজর, টেমেটো, শসাও ঢালুন । আর মরিচ, পেয়াজ তো দেয়াই আছে । চাইলে আরেকটু এক্সটা তেলও দিতে পারেন, তবে আপনার পছন্দ অনুযায়ী । কারণ তেল আমার একদমই ভাল লাগে না । না পারতে তেল দেই । :( তাপমাত্রে অর্ধেক করে রান্না করুন এই ধাপে । ২য় ধাপের যে পানিতে সবজি সিদ্ধ করেছিলেন এইবার কাজে লাগবে । সবজির সাথে পানি না ঢেলে তেলের সাথে কিছুক্ষণ সবজি আর নুডুলস ভাজুন । মিনিট ৩ তারপর পানি দিন অল্প করে, কারণ আমাদের টার্গেট নুডুলসকে অনেকটা শুকনো রান্না করা আর দ্রুত কিন্তু কড়াইতে লেগে পুড়ে না যায় । ;) এই জন্যই পানি । :) কোন নড়া চড়া করবেন না । কড়াইতে কাঠি দিয়ে নাড়তে হবে এক নাগাড়ে । :P বাস এভাবে নাড়তে থাকুন ৫ মিনিট, ব্যস হয়ে গেল ।

মুখবন্ধ------
১.প্রাথমিক রেডি হতে সময় নিবে ১ মিনিট
২.নুডুলস সেদ্ধ করতে সময় নিবে ১০ মিনিট (ক্ষেত্র বিশেষে ৭-৮ মি.)
ক.লবন ২-৩ চামচ (পরিমান মত)
এই ১০মিনিটের মধ্যে করণী:
ক.পেয়াজ কাটতে ও ধুতে ২ মিনিট ৩০ সেকেন্ড
খ.পেয়াজ ভাজতে ৫ মিনিট, [সাথে হলুদ, মরিচ, জিরা, আদা গুড়াও দিতে পারেন, তবে বাধ্যতামূলক নয়]
গ.যদি সবজি গাজর, শসা, মূলা, টমেটো দিয়ে থাকেন, ধুতে ও কাটতে ২ মিনিট ৩০ সেকেন্ড
ঘ.যদি সবজি গাজর, শসা, মূলা, টমেটো দিয়ে থাকেন, সিদ্ধ করতে ৫ মিনিট (তবে তা আলাদা হাড়িতে । এই ৫ মিনিট আর খ.পেয়াজ ভাজতে ৫ মিনিট একই সময়)
৩.সিদ্ধ করা নুডুলস পানি ঝাড়তে ১০ সেকেন্ড ও আর তা পেয়াজ ভাজার কড়াইতে ঢালতে মিনিটও লাগবে না !
ক.টমেটো সস ঢালতে মিনিটও লাগবে না !
খ.আর গরম মসলা(এলাচি, দাড়ুচিনি, তেজপাতা) দিতে চান তাহলে মিনিটও লাগবে না !
৩.আর তৃতীয় ধাপের শেষ ৫ মিনিট !

---পরিবেশন: ঘরে যদি পুদিনা থেকে থাকে তাহলে পাতা গুলি ধুয়ে ছড়িয়ে দিন আর যদি লেবু থেকে থাকে তা কেটে ডেকোরেট করতে পারেন নয়তো রস চিপে ছড়িয়ে দিতে পারেন, তাতে দেখতে সুন্দর লাগবে ও সুস্বাদু হবে । ;) সময়:১ মি.

সময়:১+নুডুলস রান্না ১০[২.৩০+২.৩০+৫(ডুয়েল রান্না)]+০.৩০+৫+১= ১৭ মি. ৩০ সেকেন্ড
*মোট সময়ঃ ২০মিনিট রান্না শুরু, শেষ ও পরিবেশন ।
+ সব কিছু ধুয়ে ফেলা ।
(৫ মিনিট পর থেকেই চোখ রাখতে পারেন ১ম ধাপের সিদ্ধ নুডুলসের হাড়ির দিকে, লবন পরিমান মত দিতে হবে, গরম মসলা ও সবজি দেওয়া পছন্দ অনুযায়ী, সব সময় রান্নার পাশে দাড়িয়ে কাঠি দিয়ে নুডুলস নাড়তে থাকবেন ৩য় ধাপে যাতে লেগে না যায়)



খাদ্যের তৃপ্তি খুদাতে সুতরাং যতই খারাপ রান্না হোক, তৃপ্তি আপনার হবেই ।



*প্রাথমিকভাবে সময় লাগতে পারে পরবর্তীতে করতে করতে দ্রুত রান্না শিখে যাবেন ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৫:১৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×