নামহীন বৃষ্টি
বৃষ্টি ভেজা এই রাতে,
শুধু তোমারি কথা মনে পড়ে ।
তুমি আছ এই হৃদয়,
আর কিছু চাইনা এই জীবনে ।
কত আশা ছিল ভালবাসার,
সে আশা পূরণ হল তোমায় নিয়ে ।
নিস্ব ছিলাম আমি এই ভূবনে,
সবি যেন ফিরে পেলাম তোমায় পেয়ে ।
যেও না যেও না আমায় ফেলে,
আমি তবে মরে যাব তোমায় না পেলে ।
ঠ্যাংনোট:
বৃষ্টির সময়, বাংলাদেশে, পিতা-মাতার গৃহে, ১৫.৫৯ ঘটিকা, ২৪-০৭-২০১০
---------------------
উপরের ভুবন আর ভূবন বানান নিয়ে মাথা ব্যথা হচ্ছে । আর নিস্ব বানানটাও কি ঠিক আছে?
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



