somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা ডোমইন কিনে ফেলব নাকি?

১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন মত করতে পারছি না । :( অনেক কিছুই ফ্রি ডোমেইন গুলি সাপোর্ট করে না । :(

ব্লগার না ওয়ার্ডপ্রেস হয়ে বেটার হবে?


আর কি নিয়ে ওয়েব সাইট গড়ে তুলতে পারি ? আমি রেগুলার বা প্রতিদিন আপডেট দিতে পারব না । কিন্তু সপ্তাহে এবং মাসিক আপডেট পারব ।

কিধরনের মোটামোটি বাণিজ্যিক ভিত্তিক ওয়েব সাইট তৈরী করা যায় ?
কোন মতামত?

আমি গিক কোন পাবলিক না আবার উল্টাটাও না, হালকা টালকা বুঝি ।

ওয়েব সাইট ভারী কিছু হবে না । সাধারন বাণিজ্যিক যাতে বছরে মোটামোটি একটা বিজ্ঞাপনের খরচ থেকে ওয়েব সাইট চালনার খরচটা উঠে যায় । :)

তারপর হাত পাকানোর জন্য আরেকটু ডিপে যাওয়া যাবে ।

তবে ঠিক করেছি । পত্রিকা, শেয়ার বাজার, আন্তর্জাতিক সস্তা কল যেটা আমি নিজে ট্রায় করে তারপর শেয়ার করব,রেডিও, চ্যাট রুম, বিনোদন হিসেবে মডেলদের আজইরা কে করেছে না হয়েছে পরচর্চা আরকি, হালকা রেপিড টেকনোলজি বা সামনে কি আসবে বা হচ্ছে ,ড্রয়িড, লিনাক্স বা উইন্ডোজ গেইম সাপোর্ট যে গুলো আমি নিজে ট্রায় করব , ক্র্যাক ফাইল, পাইরেটেড গেমস এগুলোর অনেক চাহিদা, পাইরেটেড প্রোগ্রাম,ফ্ল্যাশ মুভি গুলি দেখানোর ব্যবস্থা করা, কিছু গান রাখা মানে সপ্তাহে বা মাসের সেরা । ক্রিকেট ফুটবল লাইভ সম্প্রচার, বাংলাদেশের টিভি সম্প্রচার ।

এসবই তৈরী করার উপর চিন্তা করলাম যদি বাংলা ভাষায় করি । খুব কি কঠিন চিন্তা করে ফেল্লাম ?মুভি যদি অন্য ওয়েবসাইট এ সার্ভার থেকে স্ট্রিম এর ব্যবস্থা করি চলবে না ?

খুব বেশী কি কম্পু ভাষার দক্ষতা লাগবে কি ?
ওয়ার্ড প্রেস এর প্লাগইন বা ড্রিমওয়েভার এর ইন্টামিডিয়েট জ্ঞান থেকে কি সম্ভব হবে না ?

মন মত সাজানোর ইচ্ছা বহু বহু দিনের । :)

সস্তা ও সিকিউরট মোটামোটি ভাল সার্ভিস দিবে কোন ওয়েব ভিত্তিক প্রতিষ্ঠান ?

ধরনটা বাণিজ্যিক এর মত হলেও এতে আমার মনের ইচ্ছা অনেক কাজ করতেছে । :) এখন যদি এতে অনেক সময় ব্যয় করি তাহলে বাস্তব জীবনের চাকরি, ব্যবসা, পড়াশুনা কমাতে হবে । :( সুতরাং তখন এটা থেকে আয়ের চিন্তাকে খারাপ ভাবে দেখতে পারি না । তবে এটা বেটা হিসেবে থাকবে । :)

যদি বছরের মধ্যে আসলেই কিছু করতে পারি তাহলে এটাকে ভিত্তি করে আগামীর সত্যিকারের বাণিজ্যিক ওয়েব সাইট প্রসব করতে থাকতেই পারি ।

আমি ওয়েব সাইট ক্রলিং থেকে বা গুগল নির্ভর না হয়ে এর পরিচিতির উপর জোড় দিব । যেহেতু দেশী চিন্তা করে করছি । ভাল কিছু পেলে এমনিতেই প্রসার হবে ।

আর যদি ইংরেজী ভিত্তিক করে থাকি, যা সব দেশের মানুষই দেখবে বা পড়বে তা কি ধরনের হবে ?
এতে আমি মনের মাধুরী মিশাতে পারব না । রোবটের মত সিদ্ধান্ত নিতে হবে । এখন কি বিষয় হতে পারে ইংরেজীতে তৈরী করার ওয়েব সাইট যা মানুষ আসলেই এই ওয়েব সাইট পড়বে বা দেখবে । আর এটাতে টিক থাকা আরও কষ্টকর হয়ে যাবে এতে পরিচিতি কাজ করবে না , কারন :P

বাংলা্ মান সম্মত সাইট হাতে গনা যায় । কিন্তু ইংরেজীতে অভাব নাই ।

আমি বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা খরচ করতে পারব এটা চালাতে । তবে সর্বনিম্ন রক্ষনাবেক্ষন ও বাতসরিক খরচ , মোটামোটি মান সম্মত সার্ভিস ও সিকিউরিটি আশা করি । (সর্বোচ্চ নয়)
কম বাজেটে কে না চায় :)

নাকি কোন প্রতিষ্ঠান দেশী বা বিদেশী বা হেবী এক্সপার্ট দিয়ে করিয়ে নিব? এটা টোটালী অফ চিন্তাভাবনা । এতে নিজেকে বিকাশের চিন্তা থাকবে না । যেহেতু আমি এক্সপার্ট না তাই এই ব্যাপারে মতামত জানাতে পারেন । :)

সখে তো কত কিছুই করেছি, এটা বাকি রাখব কেন ? এটা ভবিষ্যতে ভাল কিছু হলে এর কিছু অংশের আয় থেকে দাতা সংস্থা তৈরী করার ইচ্ছা আছে । :)
যাই করি পরকালে কিছু জবাবদিহিতা দিতে বলে নয় বরং মানুষ হিসেবে কর্তব্য কিছু থেকে যায় ।
আমি অনেক স্বার্থপর আমি জানি তবে অতটা স্বার্থপর নই, যতটা আমাকে দেখে মন হয়, এইটা আমার আপন কেউ বুঝেও না । আমি কাউকে সহযোগীতা করলে তার থেকে ফেরত কিছু আশা করি না । কারন এতে দু:খ পাবার আশংকা থাকা আর তা পরিপূর্ণ সহযোগীতা হয় না ।

এই জন্য সহজে কারউ কাছে সহজে হাত পাতিও না বিপদে । উল্টা দেই বা অন্য কিছুর জন্য থাকলে দেই না । সব সময় নিজেকে চিন্তা করি আগে । আমি আমার বিপদে আমার পাশে কেউ থাকবে না, ভবিষ্যতে আমি একাই এটা মনে গেথে রেখেছি । কারন নিজের মা বাবার থেকে আপন কেউ নাই । মাঝে মাঝে তারাও কেমন যেন পর হয়ে যায়! তখন নিজে ছাড়া আর কেউ থাকে না । কেউ কিছু বিনিময়ে কিছু পাবার আশা করে বা রাখে । আমি চেষ্টা করি এগুলি না রাখার বা করার । কথা গুলি বলার একটা কারন আছে । এইটা বলি বলি করে বলা হয় নাই । ব্লগে তো কত কিছুই শেয়ার করি । ইদানিং একজন বার বার কয়েক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে । উল্লেখ্য যে ব্যক্তিগত আক্রোশে তার থেকে দূরত্ব রাখতেই পছন্দ করি । কিন্তু তার যোগাযোগের কারন ধরে নিয়েছিলাম খুবই জরুরী কিছু । আদতে সে অন্যের জন্য হেল্প চাচ্ছিল আমার কাছে । আমি বলেছিলাম সামু এই নিয়ে সাপোর্ট তৈরী করা চেষ্টা করব + আমিও । কিন্তু সে বারবার কবে হেল্প পাঠাবো কিসে পাঠাবো, এইসেই... মানে আমার হাতের অবস্থার উপর চাপ সৃষ্টি করার ইচ্ছা । মেজাজ ঠান্ডা রেখেই বললাম যার জন্য এত কিছু সে তার কেউই হয় না, কয়েক দিনের কলিগ । এক সময় আমি অনেক চিন্তা করে বললাম দেখি । যেহেতু আমি এইসব ব্যাপার কখনোই আলোচনায় আনতে চাই না । সহযোগীতা নিজ নিজ কাছে, মসজিদের সাপ্তাহিক বোর্ডের প্রজ্ঞাপনের লিস্টই হোক বা ওয়াজে হোক বা ব্লগ বা যে কোন জায়গায় এইটা আমি হাইড রাখতেই পছন্দ করি । anonymity আমার উদ্দেশ্য । কিন্তু তার চাপ ভিত্তিক ব্যবহার এতটা মানষিকভাবে ক্ষুদ্ধ করে পড়ে জানতে পারলাম তার এ থেকে একধরনের বেনেফিট হবে! কি ধরনের হবে সেটা না বলি । কিন্তু সে সহযোগীতা ঠিক জায়গাতেই করত কিন্তু তার মাধ্যম হয়ে! তাহলে বুঝতেই পারছেন তার উদ্দেশ্যটা কি ছিল । খারাপ ছিল না কিন্তু ব্যক্তি স্বার্থ খুব গভীর ছিল । যেটা আমার মোটেও পছন্দ হয় নাই । তাই চিন্তা করছিলাম কোন কাজ ছাড়া এই ব্যক্তি আমার সাথে লিংক তৈরীর করার প্রশ্নই উঠে না । তবে লোকটি অনেক ট্যালেন্টেড । সে আমার জায়গায় থাকলে ভাল অবস্থানে চলে যেত । কিন্তু আমি তো আমিই হাহাহাহা ...
আমি যদি বলি আমি এখন বহু বিপদে অনেক দূরে, আমাকে সহযোগীতার মাধ্যমে আপনি কোন বেনেফিট পেতেন না, না সামাজিক না, না চাকরীর না কিছু টুপাইস কামাতে পারতেন না পদন্নতি হত । তখন আপনি কি আমাকে হেল্প করতেন ? করতেন না , আর করতে চাইলেও এইভাবে আগ্রাসী ভাবে করতে না!
তার আচরনে আমার খুব লাগে । আমি যখন ইনফো চাইলাম । সে কথা বলিয়ে দিবে হেনতেন...সহ কিন্তু যা করার তার মাধ্যমেই করতে হবে ! আমি ডাইরেক্ট উজ্জ থাকে পারব না ।
সে এক সময় বলে না থাক তোমার কিছু করা লাগবে না । আমি বলি আচ্ছা ইনফো দেন । সে দিবে না! আমার থেকে নাকি দরকার নাই! আমি বলি তার এত প্রবলেম কি বা কে সে ? সে শাউট করেছে আমি শুনেছি আমি আমার মতি মর্জি অনুযায়ী রেসপন্স করব । তাকে জানিয়ে করতেই হবে, তার মাধ্যমে করতেই হবে । তাহলে মূল সাহায্যটা কার দরকার? সাহায্যগ্রহীতার না তার? =p~

অনটপিক থেকে সরে গিয়ে অফটপিক এ চলে গিয়েছি । তাই গুছাতে পারি না আমি কোন কিছু হাহাহাহ :)









সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×